- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- যিরমিয়াহ ১:১আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
¶ যিরমিয়ের বাক্য, হিল্কিয়ের ছেলে, বিন্যামীনের অনাথোতে বসবাসকারী যাজকদের মধ্যে একজন,
- যিরমিয়াহ ১:২আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
যিহূদার রাজা আমোনের ছেলে যোশিয়ের রাজত্বের তেরো বছরের দিন সদাপ্রভুর বাক্য যার কাছে উপস্থিত হয়েছিল।
- যিরমিয়াহ ১:৩আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের দিনে, যোশিয়ের ছেলে যিহূদার রাজা সিদিকিয়ের এগারো বছরের রাজত্বের পঞ্চম মাসে যিরূশালেমের লোকদের বন্দী করে নিয়ে যাওয়ার দিনের ও সদাপ্রভুর বাক্য আবার উপস্থিত হয়েছিল।
- যিরমিয়াহ ১:৪আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভুর বাক্য আমার কাছে এল:
- যিরমিয়াহ ১:৫আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
“তোমাকে গর্ভে গঠন করার আগেই আমি তোমাকে মনোনীত করেছি এবং তুমি গর্ভ থেকে বেরোনোর আগেই আমি তোমাকে পবিত্র করেছি। আমি জাতিদের কাছে তোমাকে ভাববাদী হিসাবে নিযুক্ত করেছি।”
- যিরমিয়াহ ১:৬আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
তখন আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু, কিভাবে কথা বলতে হয় আমি জানি না; আমি খুব ছোট।”
- যিরমিয়াহ ১:৭আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
কিন্তু সদাপ্রভু আমাকে বললেন, “তুমি বোলো না, ‘আমি খুব ছোট’। তুমি অবশ্যই যাবে যেখানে আমি তোমাকে পাঠাব এবং আমি যা আদেশ করব তুমি তাই বলবে।
- যিরমিয়াহ ১:৮আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
তুমি তাদের ভয় কোরো না, কারণ আমি তোমাকে রক্ষা করবার জন্য তোমার সঙ্গে আছি, এটি সদাপ্রভুর ঘোষণা।”
- যিরমিয়াহ ১:৯আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
তারপর সদাপ্রভু তাঁর হাত বাড়িয়ে আমার মুখ স্পর্শ করলেন এবং আমাকে বললেন, “এখন, আমি আমার বাক্য তোমার মুখে দিলাম।
- যিরমিয়াহ ১:১০আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
আজ আমি তোমাকে জাতি ও রাজ্যগুলির উপরে, উপড়িয়ে ফেলতে, ভেঙে ফেলতে, ধ্বংস এবং সর্বনাশ করতে, নির্মাণ ও রোপণ করতে নিযুক্ত করলাম।”
- যিরমিয়াহ ১:১১আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল: “তুমি কি দেখছ, যিরমিয়?” আমি বললাম, “আমি বাদাম গাছের একটা ডাল দেখছি।”
- যিরমিয়াহ ১:১২আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু আমাকে বললেন, “তুমি ঠিকই দেখেছ, কারণ আমার বাক্য সফল করার জন্য আমি খেয়াল রাখছি।”
- যিরমিয়াহ ১:১৩আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর বাক্য আমার কাছে দ্বিতীয় বার উপস্থিত হল এবং তিনি বললেন, “তুমি কি দেখছ?” আমি বললাম, “আমি একটি ফুটন্ত পাত্র দেখতে পাচ্ছি, যেটি উত্তর দিক থেকে হেলে আছে।”
- যিরমিয়াহ ১:১৪আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু আমাকে বললেন, “উত্তর দিক থেকে এই দেশে বসবাসকারী সবার উপরে দুর্যোগ ঢেলে দেওয়া হবে।
- যিরমিয়াহ ১:১৫আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
কারণ আমি উত্তর দিকের রাজ্যগুলির সমস্ত গোষ্ঠীকে ডাকছি,” সদাপ্রভু ঘোষণা করেন। “তারা আসবে এবং যিরূশালেমের প্রবেশপথের ফটকগুলিতে, তার চারপাশের সমস্ত দেয়ালের সামনে এবং যিহূদার সমস্ত শহরগুলির সামনে প্রত্যেকে নিজের সিংহাসন স্থাপন করবে।
- যিরমিয়াহ ১:১৬আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
আমি তাদের সমস্ত মন্দতার জন্য তাদের বিরুদ্ধে আমার বিচার ঘোষণা করব, তারা আমাকে ত্যাগ করেছে, তারা অন্য দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালিয়েছে এবং নিজেদের হাতের তৈরী বস্তুর আরাধনা করেছে।
- যিরমিয়াহ ১:১৭আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
নিজেকে প্রস্তুত কোরো! উঠে দাঁড়াও এবং আমি তোমাকে যা আদেশ করি তা তুমি তাদের বল। তাদের সামনে ভেঙে পোড়ো না, নাহলে আমি তাদের সামনে তোমাকে ধ্বংস করব!
- যিরমিয়াহ ১:১৮আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
আর দেখ! আজ আমি তোমাকে সমস্ত দেশের বিরুদ্ধে, যিহূদার রাজাদের, তার শাসনকর্ত্তাদের, তার যাজকদের ও দেশের লোকদের বিরুদ্ধে একটি সুরক্ষিত শহর, একটি লোহার থাম ও একটি ব্রোঞ্জের দেয়ালের মত বানালাম।
- যিরমিয়াহ ১:১৯আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
তারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তারা তোমাকে হারাতে পারবে না, কারণ তোমাকে উদ্ধার করার জন্য আমি তোমার সঙ্গে থাকব,” সদাপ্রভু এই কথা বলেন।
- যিরমিয়াহ ২:১আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল এবং তিনি বললেন,
- যিরমিয়াহ ২:২আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
“যাও এবং যিরূশালেমের কানে প্রচার কর। বল, ‘সদাপ্রভু এই কথা বলেন: আমি স্মরণ করি তোমার সেই যৌবনের বিশ্বস্ততার চুক্তির কথা, আমাদের বিয়ের দিন তোমার প্রেমের কথা, যখন তুমি আমার পিছনে পিছনে মরুপ্রান্তে, যে দেশে চাষ করা হয়নি সেখানে গিয়েছিলে।
- যিরমিয়াহ ২:৩আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
ইস্রায়েল সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র, ফসলের প্রথম অংশ! যারা সেই প্রথম অংশকে গ্রাস করেছে তারা পাপ করেছে! তাদের উপর অমঙ্গল ঘটবে, এটি সদাপ্রভুর ঘোষণা’।”
- যিরমিয়াহ ২:৪আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
হে যাকোবের বংশ, ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী, সদাপ্রভুর বাক্য শোন:
- যিরমিয়াহ ২:৫আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের পূর্বপুরুষেরা আমার কি দোষ খুঁজে পেয়েছে যে, তারা আমাকে অনুসরণ করা থেকে দূরে সরে গেছে? তারা অপদার্থ প্রতিমার পিছনে গেছে এবং নিজেদের অপদার্থ করেছে?
- যিরমিয়াহ ২:৬আনু. ৬২৯ খ্রিস্টপূর্ব
তারা কি বলে নি যে, সদাপ্রভু কোথায়, যিনি মিশর থেকে আমাদের বের করে এনেছিলেন? সদাপ্রভু কোথায়, যিনি আমাদের মরুপ্রান্তে, আরব দেশের মধ্যে, শুকনো কুয়ো ও ঘন অন্ধকারময়, যে ভূমি দিয়ে কেউ যাতায়াত ও বাস করে না, সেখানে পরিচালনা করেছিলেন?