মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. নাহূম ১:১আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    ¶ নীনবী শহর সম্বন্ধে ঘোষণা। ইলকোশীয় নহূমের দর্শনের বই।

  2. নাহূম ১:২আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    ¶ সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর; সদাপ্রভু প্রতিফলদাতা ও তিনি ক্রোধে পূর্ণ। সদাপ্রভু তাঁর বিপক্ষদের উপরে প্রতিফল দেন এবং তাঁর শত্রুদের উপর ক্রোধ বজায় রাখেন।

  3. নাহূম ১:৩আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু ক্রোধে ধীর এবং শক্তিতে মহান এবং তিনি শত্রুদের দোষী সাবস্ত করেন। সদাপ্রভু নিজের পথ তৈরী করেন ঘূর্ণিবাতাস ও ঝড়ের মধ্যে এবং মেঘ তাঁর পায়ের ধূলো।

  4. নাহূম ১:৪আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    তিনি সমুদ্রকে ধমক দেন এবং তাকে শুকনো করেন, সমস্ত নদীগুলোকে তিনি শুকনো করেন। বাশন আর কর্মিলকে নিস্তেজ করেন আর লিবানোনের সব ফুল শুকিয়ে যায়।

  5. নাহূম ১:৫আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    পর্বতগুলো তাঁর উপস্থিতিতে কাঁপে এবং পাহাড়গুলি গলে যায়। পৃথিবী তাঁর সামনে ভেঙে পড়ে, প্রকৃতভাবেই, সমস্ত পৃথিবী ও তার মধ্যে বসবাসকারী সবাই।

  6. নাহূম ১:৬আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    তাঁর ক্রোধের সামনে কে দাঁড়াতে পারে? কে সহ্য করতে পারে তাঁর ভীষণ ক্রোধ? তাঁর ক্রোধ আগুনের মত এবং তাতে বড় পাথর ফেটে যায়।

  7. নাহূম ১:৭আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু মঙ্গলময়, বিপদের দিনের তিনি সুরক্ষিত আশ্রয়। যারা তাঁকে ত্যাগ করে তিনি তাদের জানেন।

  8. নাহূম ১:৮আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    কিন্তু প্রবল বন্যার দ্বারা তিনি তাঁর শত্রুদের একেবারে শেষ করে দেবেন, তিনি তাদের অন্ধকারে তাড়িয়ে দেবেন।

  9. নাহূম ১:৯আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর বিরুদ্ধে তোমরা কি ভাবছ? তিনি এর সম্পূর্ণ শেষ করবেন, দ্বিতীয়বার আর সঙ্কট আসবেনা।

  10. নাহূম ১:১০আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    কারণ তারা কাঁটাঝোপের মধ্যে জড়িয়ে যাবে এবং মদ্যপানে মাতাল হবে; তারা শুকনো খড়ের মত আগুনে পুড়ে যাবে।

  11. নাহূম ১:১১আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    হে নীনবী তোমাদের মধ্যে থেকে এমন একজন বের হয়ে এসেছে যে সদাপ্রভুর বিরুদ্ধে মন্দ চিন্তা করছে ও মন্দ পরামর্শ দিচ্ছে।

  12. নাহূম ১:১২আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু এই কথা বলেন, “যদিও তারা শক্তিতে পরিপূর্ণ এবং অসংখ্য তবুও তাদের ছিন্ন করা হবে। তাদের লোকেরা আর থাকবে না। কিন্তু তুমি, যিহূদা, যদিও আমি তোমাকে নত করেছি কিন্তু আর নত করব না।

  13. নাহূম ১:১৩আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    এখন আমি তোমার কাঁধ থেকে সেই লোকেদের যোঁয়াল ভেঙে দেব, আমি তোমার শিকল ভেঙে ফেলব।”

  14. নাহূম ১:১৪আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    হে নীনবী, সদাপ্রভু তোমার বিষয়ে একটি আদেশ দিয়েছেন, তোমার নাম রক্ষা করবার জন্য তোমার কোন বংশধর থাকবে না। তোমার দেবালয়ে যে সব খোদিত প্রতিমা ও ছাঁচে ঢালা মূর্ত্তি রয়েছে সেগুলো আমি ধ্বংস করে ফেলব। আমি তোমার কবর খুড়ব, কারণ তুমি অধার্ম্মিক।

  15. নাহূম ১:১৫আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    যে লোক সুসমাচার নিয়ে আসে ও শান্তি ঘোষণা করে, ঐ দেখ, পর্বতের উপরে তার পা। হে যিহূদা, তোমার পর্বগুলো পালন কর এবং মানত সব পূর্ণ কর। অধার্ম্মিক আর তোমাকে আক্রমণ করবে না; সে একেবারে ধ্বংস হবে।

  16. নাহূম ২:১আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    ¶ যে তোমাদের টুকরো টুকরো করবে সে তোমার বিরুদ্ধে এগিয়ে আসছে। শহরের দেওয়ালে উপর তোমার সৈন্য সাজাও, রাস্তায় পাহারা দাও, নিজেদেরকে শক্তিশালী কর, তোমার সৈন্যদল জড়ো কর।

  17. নাহূম ২:২আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    যদিও ধ্বংসকারীরা ইস্রায়েলকে জনশূন্য করেছে এবং তার আঙ্গুর শাখাগুলো ধ্বংস করে দিয়েছে তবুও সদাপ্রভু ইস্রায়েলের মত যাকোবের মহিমাকে ফিরয়ে আনবেন।

  18. নাহূম ২:৩আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    সৈন্যদের ঢাল রক্তে লাল, আর যোদ্ধারা টকটকে লাল রঙের পোশাক পরে আছে। তারা যুদ্ধের জন্য তৈরী হচ্ছে, তাদের রথগুলোর ধাতু ঝকমক করছে; তারা বর্শা ঘোরাচ্ছে।

  19. নাহূম ২:৪আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    তাদের সব রথ রাস্তায় ঝড়ের মত চলে আর শহরের চওড়া জায়গাগুলোর মধ্য দিয়ে বেপরোয়াভাবে এদিক ওদিক যাচ্ছে। তারা দেখতে মশালের মত এবং বিদ্যুতের মত ছুটে যাচ্ছে।

  20. নাহূম ২:৫আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    রাজা তাঁর আধিকারিকদের ডাকছেন; তারা হোঁচট খেয়েও এগিয়ে যাচ্ছে। তারা শহরের দেয়ালের দিকে ছুটে যাচ্ছে; আক্রমণকারীদের প্রতিরোধ করার জন্য ঢাল তৈরী করা হয়েছে।

  21. নাহূম ২:৬আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    নদীর দরজাগুলো খোলা হয়েছে, আর প্রাসাদ ভেঙে পড়ল।

  22. নাহূম ২:৭আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    তার রানীকে বিবস্ত্র করে তাকে নিয়ে যাওয়া জন্য আদেশ করা হল। তাঁর দাসীরা পায়রার মত শোক করছে এবং বুক চাপড়াচ্ছে।

  23. নাহূম ২:৮আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    নীনবী জলে পূর্ণ পুকুরের মত, সকলে জলের স্রোতের মত পালিয়ে যাচ্ছে, অন্যরা চিত্কার করছে, থামো, থামো বললেও কেউ ফিরে তাকাচ্ছে না।

  24. নাহূম ২:৯আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    তার রূপা লুট কর, সোনা লুট কর। কারণ ধনসম্পদের কোনো শেষ নেই; এগুলো সব সুন্দর জিনিসের গৌরব।

  25. নাহূম ২:১০আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    নীনবীকে শূন্য ও ধ্বংস করা হচ্ছে। তার লোকদের হৃদয় গলে গেছে, হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি লাগছে, তাদের প্রত্যেকের যন্ত্রণা, তাদের সকলের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে।