মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইসাইয়া ৩১:৫আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    উড়ন্ত পাখির মত, তাই বাহিনীদের সদাপ্রভু তেমনি করে যিরূশালেমকে রক্ষা করবেন। তিনি তাকে ঢেকে রাখবেন ও উদ্ধার করবেন, আর তার উপর দিয়ে গিয়ে তাকে সংরক্ষণ করবেন।

  2. ইসাইয়া ৩১:৬আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    হে ইস্রায়েলীয়েরা, তোমরা যাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ তাঁর দিকে ফিরে যাও।

  3. ইসাইয়া ৩১:৭আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    কারণ সেদিন তোমরা প্রত্যেকেই রৌপ্য মূর্ত্তি পরিত্যাগ করবে এবং তারা নিজের হাতেই সোনার মূর্ত্তি তৈরী করে পাপী হয়েছ।

  4. ইসাইয়া ৩১:৮আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    অশূর তরোয়ালের দ্বারা পতিত হবে, “মানুষের দ্বারা চালিত, সে সেই তরোয়াল থেকে পালিয়ে যাবেন এবং তার লোকেরা তরোয়ালের।

  5. ইসাইয়া ৩১:৯আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    তারা সন্ত্রাসের কারণে তারা বিশ্বাস হারিয়েছে এবং তার সেনাপতিরা সদাপ্রভুর পতাকা দেখে ভয় পাবে।” সদাপ্রভুই এই কথা বলছেন, সিয়োনে যাঁর আগুন আছে, আর যিরূশালেমে আছে আগুনের পাত্র।

  6. ইসাইয়া ৩২:১আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    ¶ দেখ, একজন রাজা ধার্ম্মিকতায় রাজত্ব করবেন এবং অধ্যক্ষরা ন্যায়বিচারে শাসন করবেন।

  7. ইসাইয়া ৩২:২আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    প্রত্যেকে বাতাস থেকে আশ্রয়ের মত এবং ঝড় থেকে আশ্রয়ের মত, একটি শুকনো জায়গায় জলপ্রবাহের মত, গ্লানির দেশে একটি বিশাল শিলার ছায়া মত হবে।

  8. ইসাইয়া ৩২:৩আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    তখন যাদের চোখ দেখতে পায় তাদের চোখ বন্ধ হবে না, আর যাদের কান শুনতে পায় তারা মনোযোগ সহকারে শুনবে।

  9. ইসাইয়া ৩২:৪আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    যারা চিন্তা না করে কাজ করে তারা জ্ঞান লাভ করবে, আর যারা স্পষ্ট করে কথা বলতে পারে না তারা কথা বলবে।

  10. ইসাইয়া ৩২:৫আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    মূর্খকে কেউ মহান বলবে না ও ঠককে কেউ সম্মান দেবে না।

  11. ইসাইয়া ৩২:৬আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    কারণ মূর্খ মূর্খের কথাই বলে এবং তার হৃদয় মন্দ পরিকল্পনা করে ও অধার্ম্মিক কাজ করে আর সে সদাপ্রভু বিরুদ্ধে ভুল কথা বলেছিলেন। তারা ক্ষুধার্তকে খাবার দেয় না এবং যে পিপাসিত তিনি জলের অভাবে ভোগেন।

  12. ইসাইয়া ৩২:৭আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    প্রতারকের কাজেই মন্দ, তিনি দুষ্ট পরিকল্পনাগুলো আঁকড়েছে, মিথ্যা কথার দ্বারা দরিদ্রকে ধ্বংস করে।

  13. ইসাইয়া ৩২:৮আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    কিন্তু সম্মানিত মানুষ সম্মানজনক পরিকল্পনা করে এবং তার সম্মানীয় কাজের কারণে তিনি দাঁড়াবেন।

  14. ইসাইয়া ৩২:৯আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    ¶ জেগে ওঠ, অমনোযোগী নারী তোমরা আমার কথার শোন। ভাবনাহীন মেয়েরা, আমার কথায় শোন।

  15. ইসাইয়া ৩২:১০আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    ভাবনাহীন মেয়েরা, এক বছরের কিছু বেশী দিন হলে পরও তোমরা বিশ্বাস ভাঙ্গবে না, কারণ আঙ্গুর নষ্ট হয়ে যাবে, ফল তোলবার দিন আসবে না।

  16. ইসাইয়া ৩২:১১আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    ভাবনাহীন মেয়েরা কাঁপতে থাকে, যন্ত্রণাভোগ করে, তোমাদের আত্মবিশ্বাস বেশি, তোমরা কাপড় খুলে ফেল এবং নিজেকে প্রস্তুত কর।

  17. ইসাইয়া ৩২:১২আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    তোমরা ফলবান বীজের জন্য ও মনোরম ক্ষেত্রের জন্য কান্নাকাটি করবে।

  18. ইসাইয়া ৩২:১৩আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    আমার লোকদের দেশে কাঁটা ও কাঁটাঝোঁপ বেড়ে উঠবে, এমনকি উচ্ছ্বসিত শহরে সমস্ত আনন্দদায়ক বাড়িতে তা জন্মাবে।

  19. ইসাইয়া ৩২:১৪আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    কারণ প্রাসাদটি পরিত্যক্ত হবে, জনবসতিপূর্ণ শহরটি নির্জনে পরিণত হবে; পাহাড় এবং প্রহরী দুর্গও চিরকালের পরাজয় স্বীকার করবে।

  20. ইসাইয়া ৩২:১৫আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    যতক্ষণ না উপর থেকে ঈশ্বরের আত্মাকে আমাদের উপর ঢেলে দেওয়া হয় এবং মরু-এলাকা ফল ভরা ক্ষেত্র হয়ে ওঠে ও ফলদায়ক ক্ষেত্রকে একটি বন হিসাবে করা হবে, সেখানে পশুপালের চরবার জায়গায় হবে।

  21. ইসাইয়া ৩২:১৬আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    তারপরে মরুপ্রান্তে ন্যায়বিচার থাকবে এবং ন্যায়পরায়ণ ফলদায়ক ক্ষেত্রের মধ্যে বাস করবে।

  22. ইসাইয়া ৩২:১৭আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    ধার্মিকতার কাজ হবে শান্তির এবং ধার্মিকতার ফলাফল, শান্তি ও আস্থা চিরকালের জন্য থাকবে।

  23. ইসাইয়া ৩২:১৮আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    আমার লোকেরা শান্তিতে বাস করবে, নিরাপদ ঘরগুলোতে ও শান্ত বিশ্রাম জায়গায়।

  24. ইসাইয়া ৩২:১৯আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    কিন্তু এটি যদি আহত হয় এবং ধ্বংস হয় ও শহর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।

  25. ইসাইয়া ৩২:২০আনু. ৭১৩ খ্রিস্টপূর্ব

    কিন্তু তোমরা যে সমস্ত প্রবাহের পাশে বীজ লাগাবে সেইটি ধন্য হবে, তুমি তোমাদের ষাঁড় ও গাধাগুলো নিরাপদে চারণ করতে দিয়েছ।