মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যোয়েল ২:২৮আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    ¶ তারপরে আমি এইরকম ঘটাব, আমার আত্মা সমস্ত প্রাণীদের উপরে ঢেলে দেব৷ এবং তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, তোমাদের বয়ষ্ক লোকেরা স্বপ্ন দেখবে ও তোমাদের যুবকেরা দর্শন পাবে৷

  2. যোয়েল ২:২৯আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    এমনকি, ঐ দিনের, দাস ও দাসীদের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব৷

  3. যোয়েল ২:৩০আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাবো, রক্ত, আগুন এবং ধোঁয়ার স্তম্ভ দেখাব৷

  4. যোয়েল ২:৩১আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিন আসবার আগে সূর্য্য অন্ধকার হয়ে যাবে ও চাঁদ রক্তের মত হবে৷

  5. যোয়েল ২:৩২আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    যে কেউ সদাপ্রভুর নামে ডাকবে সেই রক্ষা পাবে, সদাপ্রভুর কথা মত সিয়োন পর্বত ও যিরূশালেমে দল মুক্তি পাবে৷ এবং পালিয়ে যাওয়া লোকেদের মধ্যে এমন লোক থাকবে যাদের সদাপ্রভু ডাকবেন৷

  6. যোয়েল ৩:১আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    ¶ দেখ, সেই দিন ও সেইদিনের যখন আমি যিহূদা এবং যিরূশালেমের বন্দীদের ফিরিয়ে আনব,

  7. যোয়েল ৩:২আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    আমি সমস্ত জাতিকেও একত্রিত করব এবং যিহোশাফটের উপত্যকায় নামিয়ে আনব৷ আমি তাদের বিচার করব, কারণ আমার লোক এবং উত্তরাধিকার ইস্রায়েলের জন্য করব, যাদের তারা অন্যান্য জাতিদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, কারণ তারা আমার দেশ বিভক্ত করেছে৷

  8. যোয়েল ৩:৩আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    তারা আমার লোকেদের জন্য গুলিবাঁট করেছিল, বেশ্যার জন্য একটি ছেলের বিনিময় করেছে এবং আঙ্গুর রসের জন্য একটি মেয়েকে বিনিময় করেছে, যেন তারা পান করতে পারে৷

  9. যোয়েল ৩:৪আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    এখন, হে সোর, সিদোন ও পলেষ্টীয়ের সমস্ত এলাকা তোমরা কেন আমার উপরে রাগ করছ, আমার সঙ্গে তোমাদের সম্বন্ধ কি? তোমরা কি আমার উপর প্রতিশোধ নিচ্ছ? যদি তোমরা আমার উপর প্রতিশোধ নাও তবে তোমরা যা করবে তাই আমি তোমাদের নিজেদের মাথার উপর ফিরিয়ে দেব৷

  10. যোয়েল ৩:৫আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    কারণ তোমরা আমার সোনা ও রূপা নিয়ে নিয়েছ এবং আমার মূল্যবান সম্পদ তোমাদের মন্দিরগুলোতে নিয়ে গেছ৷

  11. যোয়েল ৩:৬আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    তোমরা যিহূদা ও যিরূশালেমের লোকেদের তাদের সীমা থেকে দূরে সরানোর জন্য গ্রীকদের কাছে বিক্রি করেছে৷

  12. যোয়েল ৩:৭আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    দেখ, যে সব জায়গায় তোমরা তাদের বিক্রি করেছ, সেই সমস্ত জায়গা থেকে আমি তাদের ডেকে আনব এবং তোমাদের উপরে তোমাদের নিজেদের পুরষ্কার ফিরিয়ে দেব৷

  13. যোয়েল ৩:৮আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    আমি তোমাদের ছেলে মেয়েদের যিহূদার লোকেদের হাত দিয়ে বিক্রি করব এবং তারা দূরের শিবায়ীয় জাতির কাছে তাদের বিক্রি করবে৷ কারণ সদাপ্রভু এই কথা বলেন৷

  14. যোয়েল ৩:৯আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    তোমরা জাতিদের মধ্যে এই কথা ঘোষণা কর, তোমরা যুদ্ধের জন্য তৈরী হও, বলবান লোকদের জাগিয়ে তোলো, তাদের কাছাকাছি আসতে দাও, যুদ্ধের সমস্ত সৈন্যবাহিনী এগিয়ে আসুক৷

  15. যোয়েল ৩:১০আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    তোমাদের নিজেদের লাঙ্গলের ফলা পিটিয়ে তলোয়ার তৈরী কর এবং নিজেদের কাস্তে ভেঙে বর্শা তৈরী কর৷ দুর্বল বলুক, “আমি বলবান৷”

  16. যোয়েল ৩:১১আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    তোমাদের কাছাকাছি সমস্ত জাতি, তাড়াতাড়ি, তোমাদের নিজেদের একসঙ্গে জড়ো কর৷ হে সদাপ্রভু, তুমি তোমার যোদ্ধাদের সেখানে নামিয়ে দাও৷

  17. যোয়েল ৩:১২আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    জাতিরা জেগে উঠুক, তারা যিহোশাফট উপত্যকায় আসুক, কারণ সেইখানে আমি চারদিকের সব জাতিদের বিচার করব৷

  18. যোয়েল ৩:১৩আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    কাস্তে লাগাও ফসল পেকেছে৷ এস, আঙ্গুর পেষ, মাড়াইয়ের গর্ত পূর্ণ হয়েছে৷ পাত্র থেকে রস উপচে পড়ছে৷ কারণ তাদের দুষ্টতা অনেক৷

  19. যোয়েল ৩:১৪আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    সেখানে অনেক লোকের ভিড়, শাস্তির উপত্যকায় অনেক লোকের ভিড়, কারণ শাস্তির উপত্যকায় সদাপ্রভুর দিন কাছে এসে গেছে৷

  20. যোয়েল ৩:১৫আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    সূর্য্য ও চাঁদ অন্ধকার হবে, তারাগুলো আলো দেওয়া বন্ধ করে দেবে৷

  21. যোয়েল ৩:১৬আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন, যিরূশালেম থেকে নিজের স্বর শোনাবেন, পৃথিবী ও আকাশ কেঁপে উঠবে৷ কিন্তু সদাপ্রভু তাঁর লোকেদের আশ্রয় স্থান এবং ইস্রায়েলের লোকেদের জন্য একটি দুর্গ৷

  22. যোয়েল ৩:১৭আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    ¶ “তাতে তোমরা জানবে, আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু; আমি আমার পবিত্র পর্বত সিয়োনে বাস করি৷ তখন যিরূশালেম পবিত্র হবে, বিদেশীরা আর কখন তার মধ্যে দিয়ে যাবে না৷

  23. যোয়েল ৩:১৮আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    সেই দিন পর্বতগুলো থেকে মিষ্টি আঙ্গুরের রস ক্ষরিত হবে, ছোট পর্বতগুলো থেকে দুধ প্রবাহিত হবে৷ যিহূদার সমস্ত ঝর্ণা দিয়ে জল প্রবাহিত হবে৷ সদাপ্রভুর গৃহ থেকে একটা ফোয়ারা উঠে, শিটীমের উপত্যকাকে জল দান করবে৷

  24. যোয়েল ৩:১৯আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    মিশর ধ্বংস হবে এবং ইদোম ধ্বংস হয়ে যাওয়া মরুভূমি হবে, কারণ যিহূদার লোকদের উপর অত্যাচার করা হয়েছে এবং তাদের দেশে নির্দোষের রক্তপাত করা হয়েছে৷

  25. যোয়েল ৩:২০আনু. ৮০০ খ্রিস্টপূর্ব

    কিন্তু যিহূদা চিরকাল বেঁচে থাকবে এবং যিরূশালেমের বংশ পরম্পরায় বাস করবে৷