মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. হোশেয়া ১২:১২আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    যাকোব অরাম দেশে পালিয়ে গিয়েছিল; ইস্রায়েল কাজ করছে যাতে একটা বৌ পায়; এবং মেষপালকের কাজ করছে যাতে একটা বৌ পায়।

  2. হোশেয়া ১২:১৩আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু ইস্রায়েলকে মিশর দেশ থেকে একজন ভাববাদীর সাহায্যে নিয়ে এসেছেলেন এবং একজন ভাববাদীর মাধ্যমে তাদের দেখাশুনা করেছিলেন।

  3. হোশেয়া ১২:১৪আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    ইফ্রয়িম সদাপ্রভুকে প্রচণ্ড রেগে যেতে বাধ্য করেছে। তাই তার প্রভু তার রক্তের দোষ তার উপরেই ছেড়ে দেবেন এবং তাকে প্রতিফল দেবেন তার লজ্জাজনক কাজের জন্য।

  4. হোশেয়া ১৩:১আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    ¶ যখন ইফ্রয়িম কথা বলল, সেখানে কেঁপে উঠেছিল। সে নিজেকে উন্নত করেছিল ইস্রায়েলের মধ্যে, কিন্তু সে দোষী হল বালদেবের উপাসনা করে এবং মারা গেল।

  5. হোশেয়া ১৩:২আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    এখন তারা অনেক অনেক পাপ করছে। তারা তাদের রূপা দিয়ে ছাঁচে ঢালা প্রতিমা করেছে, যতটা সম্ভব দক্ষতার সঙ্গে প্রতিমা তৈরী করেছে, সব কিছুই শিল্পকারদের কাজ ছিল। লোকেরা তাদের বলত, “এই সকল লোকেরা যারা বলিদান করে তারা এই বাছুরকে চুমু খাক।”

  6. হোশেয়া ১৩:৩আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    তাতে তারা হবে সকালের মেঘের মত, সেই শিশিরের মত যা তাড়াতাড়ি মিলিয়ে যায়, সেই তুষের মত যা বাতাস দিয়ে দূর করা হয় খামার থেকে এবং সেই ধোঁয়ার মত যা উনান থেকে বের হয়।

  7. হোশেয়া ১৩:৪আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    কিন্তু আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যে তোমাদের মিশর দেশ থেকে বার করে নিয়ে এসেছি। তুমি অন্য কোন দেবতাকে মানবে না কিন্তু আমাকে মানবে; তুমি অবশ্যই স্বীকার করবে যে আমি ছাড়া সেখানে আর কোন রক্ষাকর্তা নেই।

  8. হোশেয়া ১৩:৫আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    আমি মরুপ্রান্তে তোমাকে জানতাম, সেই ভীষণ শুকনোর দেশে জানতাম।

  9. হোশেয়া ১৩:৬আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    যখন তুমি ঘাসে ভরা জমি পেলে, তখন তুমি পরিতৃপ্ত হলে এবং যখন তুমি পরিতৃপ্ত হলে, তোমার হৃদয় গর্বে ফুলে উঠল; সেই কারণে তুমি আমায় ভুলে গেছ।

  10. হোশেয়া ১৩:৭আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    আমি সিংহের মত তোমাদের সঙ্গে আচরণ করব; চিতাবাঘের মত করব, আমি তোমাদের জন্য রাস্তার ধারে অপেক্ষা করব।

  11. হোশেয়া ১৩:৮আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    আমি সেই ভালুকের মত তোমাদের আক্রমণ করব যার বাচ্চা চুরি গেছে; আমি তোমাদের বুক চিরে ফেলব এবং সেখানে আমি তোমাদের সিংহীর মত গ্রাস করব; বন্যপশুর মত তোমাদের ছিন্নভিন্ন করব।

  12. হোশেয়া ১৩:৯আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল, এটা তোমার বিনাশ, যা আসছে, কারণ তুমি আমার বিরোধী, কে তোমাদের সাহায্য করবে।

  13. হোশেয়া ১৩:১০আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    এখন তোমার রাজা কোথায়, যাতে সে তোমার সমস্ত শহরে তোমায় রক্ষা করতে পারে? কোথায় তোমার শাসকেরা, যার বিষয়ে তুমি আমায় বলেছিলে, “আমায় একটা রাজা দাও ও অধিকারী দাও?”

  14. হোশেয়া ১৩:১১আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    আমি তোমাদের রাজা দিয়েছি আমার রাগে এবং আমি আমার প্রচণ্ড ক্রোধে তাকে সরিয়ে দিয়েছি।

  15. হোশেয়া ১৩:১২আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    ইফ্রয়িমের অন্যায় জমা হয়েছে; তার অপরাধ জমা হয়েছে।

  16. হোশেয়া ১৩:১৩আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্রণা তার ওপর আসবে, কিন্তু সে একটি বুদ্ধিহীন ছেলে, কারণ যখন জন্ম নেওয়ার দিন হল, সে গর্ভ থেকে বেরোয় না।

  17. হোশেয়া ১৩:১৪আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    আমি কি সত্যি তাদের উদ্ধার করব পাতালের শক্তি থেকে? আমি কি সত্যি তাদের মৃত্যু থেকে উদ্ধার করব? মৃত্যু, তোমার মহামারী কোথায়? এখানে আনো তাদের। পাতাল, কোথায় তোমার বিনাশ? তা এখানে আনো। করুণা আমার চোখ থেকে লুকানো।

  18. হোশেয়া ১৩:১৫আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    যদিও ইফ্রয়িম তার ভায়েদের মধ্যে সমৃদ্ধ, তবুও পূর্বীয় বাতাস আসবে, সদাপ্রভুর বাতাস উঠবে মরুভূমি থেকে। ইফ্রয়িমের জল ধারা শুকিয়ে যাবে এবং তার কুয়োয় জল থাকবে না। তার শত্রু তার গুদাম ঘরের সমস্ত মূল্যবান জিনিস লুট করে নিয়ে যাবে।

  19. হোশেয়া ১৩:১৬আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    শমরিয়া দোষী হবে, কারণ সে তার ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তারা তলোয়ারে মারা যাবে; তাদের শিশুদের ছুঁড়ে ফেলে খণ্ড খণ্ড করা হবে এবং তাদের গর্ভবতী মহিলাদের চেরা হবে।

  20. হোশেয়া ১৪:১আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    ¶ ইস্রায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এস, তোমার অপরাধের জন্য তুমি পড়েছ।

  21. হোশেয়া ১৪:২আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    তোমার সঙ্গে অনুতাপের বাক্য নিয়ে যাও এবং সদাপ্রভুর কাছে ফিরে এস। তাঁকে বল, “আমাদের সমস্ত অপরাধ দূর কর এবং আমাদের দয়ায় গ্রহণ কর, যাতে আমরা তোমার কাছে আমাদের প্রশংসা উত্সর্গ করতে পারি, তিনি আমাদের ওষ্ঠাধরের ফল দেবেন।

  22. হোশেয়া ১৪:৩আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    অশূর আমাদের রক্ষা করবে না, আমরা ঘোরায় চড়বো না যুদ্ধের জন্য। না আর কোন দিন বলব আমাদের হাতের তৈরী কোন বস্তূকে, ‘তুমি আমাদের ঈশ্বর,’ কারণ তোমাতেই পিতৃহীন লোক করুণা পায়।”

  23. হোশেয়া ১৪:৪আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    আমাকে ছেড়ে যাওয়ার পর যখন তারা আমার কাছে ফিরে আসবে, আমি তাদের সুস্থ করব; আমি তাদের স্বেচ্ছায় ভালবাসব, কারণ আমার রাগ তার থেকে ফিরে গিয়েছে।

  24. হোশেয়া ১৪:৫আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    আমি ইস্রায়েলের কাছে শিশিরের মত হব; সে পদ্ম ফুলের মত ফুটবে এবং লিবানোনের মত মূল বাঁধ।

  25. হোশেয়া ১৪:৬আনু. ৭২৫ খ্রিস্টপূর্ব

    তার শাখা-প্রশাখা ছড়িয়ে পরবে; তার সৌন্দর্য জিতবৃক্ষ মত হবে এবং তার সুগন্ধ লিবানোনের মত হবে।