মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. হোশেয়া ৯:৬আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব

    কারণ, দেখ, যদি তারা ধ্বংস থাকে পালায়, মিশর তাদের একত্র করবে এবং মোফ তাদের কবর দেবে। তাদের রূপার সম্পতি, ধারালো কাঁটাঝোপ তাদের ধরবে এবং তাদের তাঁবু কাঁটায় ভর্তি হবে।

  2. হোশেয়া ৯:৭আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব

    শাস্তির জন্য দিন আসছে; প্রতিফলের জন্য দিন আসছে। কারণ তোমাদের ভীষণ অপরাধ এবং ভীষণ বিরোধিতার জন্য, ইস্রায়েল জানবে যে, “ভাববাদী হল বোকা এবং আত্মায় পূর্ণ মানুষ পাগল।”

  3. হোশেয়া ৯:৮আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব

    সেই ভাববাদী যে আমার ঈশ্বরের সঙ্গে আছেন, তিনি হলেন ইফ্রয়িমের প্রহরী, কিন্তু একটি পাখির ফাঁদ তার সমস্ত পথে আছে এবং তার ঈশ্বরের গৃহে আছে শত্রুতা।

  4. হোশেয়া ৯:৯আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব

    গিবিয়ার দিনের র মত তারা নিজেদের অত্যন্ত দুর্নীতিগ্রস্ত করেছে। ঈশ্বর তাদের অপরাধ স্মরণ করবেন এবং তিনি তাদের পাপের শাস্তি দেবেন।

  5. হোশেয়া ৯:১০আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু বলেন, “যখন আমি ইস্রায়েলকে পেলাম, এটি ছিল মরুপ্রান্তে আঙ্গুর পাওয়ার মত। ঠিক ডুমুর গাছের মরসুমের প্রথম ফলের মতন, আমি তোমাদের পূর্বপুরুষদের পেয়েছিলাম। কিন্তু তারা বালপিয়োরের কাছে গেল এবং তারা নিজেদের ঐ লজ্জাজনক প্রতিমার কাছে দিল। তারা অতিশয় জঘন্য হয়ে পড়ল যেমন সেই প্রতিমা যাকে তারা ভালবাসত।

  6. হোশেয়া ৯:১১আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব

    যেমন ইফ্রয়িম, তাদের গৌরব পাখির মত উড়ে যাবে। সেখানে জন্ম হবে না, গর্ভ হবে না এবং গর্ভধারণও হবে না।

  7. হোশেয়া ৯:১২আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব

    যদিও তারা সন্তানদের প্রতিপালন করে, আমি তাদের নিয়ে নেব তাতে কেউ থাকবে না। ধিক তাদের যখন আমি তাদের থেকে ফিরলাম!

  8. হোশেয়া ৯:১৩আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব

    আমি ইফ্রয়িমকে দেখেছি, ঠিক যেমন সোরকে, ঘাদিন জায়গায় রোপিত, কিন্তু ইফ্রয়িম তার সন্তানদের বাইরে এক জনের কাছে নিয়ে আসবে যে তাদের মেরে ফেলবে।”

  9. হোশেয়া ৯:১৪আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব

    তাদের দাও, সদাপ্রভু তুমি তাদের কি দেবে? তাদের সন্তান নষ্ট হয়ে যাওয়ার গর্ভ দাও এবং স্তন যা দুধ দেয় না।

  10. হোশেয়া ৯:১৫আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব

    গিলগলে তাদের সমস্ত পাপের জন্য, সেখান থেকে আমি তাদের ঘৃণা করতে শুরু করি। তাদের পাপ কাজের জন্য, আমি তাদের আমার গৃহ থেকে বার করে দেব। আমি আর তাদের ভালবাসব না; তাদের সমস্ত আধিকারিক হল বিদ্রোহী।

  11. হোশেয়া ৯:১৬আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব

    ইফ্রয়িম হল অসুস্থ এবং তাদের মূল শুকিয়ে গেছে; তারা আর ফল উত্পন্ন করবে না। এমনকি যদি তাদের সন্তান থাকে, আমি তাদের প্রিয় সন্তানদের মেরে ফেলব।

  12. হোশেয়া ৯:১৭আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব

    আমার ঈশ্বর তাদের প্রত্যাখান করবে কারণ তারা তাঁর বাধ্য হয়নি। তারা জাতিদের মধ্যে ঘুরে বেড়াবে।

  13. হোশেয়া ১০:১আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    ¶ ইস্রায়েল হল উর্বর আঙ্গুর গাছ যা তার ফল উত্পাদন করে। যত তার ফল বৃদ্ধি পায়, ততো বেশি সে যজ্ঞবেদী বানায়। যেভাবে তার দেশ বেশি উত্পাদন করে, সে তার পবিত্র স্তম্ভ উন্নত করে।

  14. হোশেয়া ১০:২আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    তাদের হৃদয় হল প্রতারণায় পূর্ণ; এখন অবশ্যই তারা তাদের দোষ স্বীকার করবে৷ সদাপ্রভু তাদের যজ্ঞবেদী ভেঙে ফেলবেন; তিনি তাদের পবিত্র স্তম্ভ ধ্বংস করবেন।

  15. হোশেয়া ১০:৩আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    এখন তারা বলবে, “আমাদের কোন রাজা নেই, আমরা সদাপ্রভুকে ভয় পাই না। এবং একজন রাজা, তিনি আমাদের জন্য কি করতে পারেন?”

  16. হোশেয়া ১০:৪আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    তারা বুদ্ধিহীন কথা বলে এবং মিথ্যে শপথ নিয়ে নিয়ম তৈরী করে। তাই বিচার বিষাক্ত আগাছার মত মাঠের হালের দাগে জন্ম নেয়।

  17. হোশেয়া ১০:৫আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    শমরিয়া বসবাসকারী লোকেরা বৈৎ-আবন বাছুরের প্রতিমার জন্য ভয় পাবে। এর লোকেরা তাদের জন্য শোক করবে, এছাড়াও যে সমস্ত প্রতিমা পূজারী যাজকরা যারা তাদের জন্য আনন্দ এবং তাদের গৌরব করত, কিন্তু তারা আর সেখানে নেই।

  18. হোশেয়া ১০:৬আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    তাদের অশূরে নিয়ে যাওয়া হবে উপহারের হিসাবে মহান রাজার জন্য। ইফ্রয়িম লজ্জা পাবে এবং ইস্রায়েল লজ্জিত হবে কাষ্ঠ প্রতিমার জন্য।

  19. হোশেয়া ১০:৭আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    শমরিয়ার রাজা ধ্বংস হবে, কাঠের টুকরোর মত জলের ওপরে ভেসে থাকবে।

  20. হোশেয়া ১০:৮আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    মন্দিরগুলির পাপাচার, ইস্রায়েলের পাপ, ধ্বংস হবে। তাদের যজ্ঞবেদীর ওপর কাঁটা এবং কাঁটাগাছ বৃদ্ধি পাবে। লোকেরা পাহাড়কে বলবে, “আমাদের ঢেকে রাখো!” এবং উপপর্বতকে বলবে, “আমাদের উপর পড়!”

  21. হোশেয়া ১০:৯আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল, গিবিয়ার দিন থেকে তুমি পাপ করে আসছ; সেখানে তুমি অবশিষ্ট ছিলে। যুদ্ধ মন্দতাকে কি ধরবে না গিবিয়াতে?

  22. হোশেয়া ১০:১০আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    যখন আমি এটির বাসনা করি, আমি তাদের শাস্তি দেব। জাতিরা তাদের বিরুদ্ধে একসঙ্গে জড়ো হবে এবং তাদের একসঙ্গে বন্দী করবে তাদের দুইটি পাপের জন্য।

  23. হোশেয়া ১০:১১আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    ইফ্রয়িম হল শিক্ষাপ্রাপ্ত গাভী যে শস্য মর্দন করতে ভালবাসে, তাই আমি তার সুন্দর কাঁধে যোঁয়াল রাখব। আমি ইফ্রয়িমের ওপরে যোঁয়াল রাখব; যিহূদা হাল দেবে; যাকোব নিজেই জমিতে মই টানবে।

  24. হোশেয়া ১০:১২আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    তোমাদের জন্য ধার্ম্মিকতা রোপণ কর এবং নিয়মের বিশ্বস্ততার ফসল কাট। তোমাদের পতিত জমিগুলি চাষ যোগ্য কর, কারণ এখন দিন হয়েছে সদাপ্রভুকে খোঁজার, যতক্ষণ না তিনি আসেন এবং ধার্মিকতার বৃষ্টি তোমাদের ওপর বর্ষাণ।

  25. হোশেয়া ১০:১৩আনু. ৭৪০ খ্রিস্টপূর্ব

    তোমরা অধার্মিকতা চাষ করেছ; তোমরা অবিচার কেটেছ। তোমরা প্রতারণার ফল খেয়েছ কারণ তোমরা তোমাদের পরিকল্পনায় নির্ভর করেছ এবং তোমাদের অনেক সৈন্যের ওপরে নির্ভর করেছ।