- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- হোশেয়া ৭:১১আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
ইফ্রয়িম পায়রার মত, অতি সরল এবং বুদ্ধিহীন, মিশরকে ডাকে, তারপর অশূরে পালায়।
- হোশেয়া ৭:১২আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
যখন তারা যায়, আমি তাদের ওপর আমার জাল বিস্তার করব, আমি তাদের আকাশের পাখির মত নামিয়ে আনব। আমি তাদের সমস্ত গোষ্টিকে শাস্তি দেব।
- হোশেয়া ৭:১৩আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
ধিক তাদের! কারণ তারা আমার থেকে দূরে সরে গেছে। তাদের উপরে ধ্বংস নেমে আসছে! তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে! আমি তাদের রক্ষা করতাম, কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যেকথা বলেছে।
- হোশেয়া ৭:১৪আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
তারা আমার কাছে তাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে কাঁদেনি, কিন্তু তারা তাদের বিছানায় বিলাপ করেছে। তারা জড়ো হয়েছিল শস্য এবং নতুন আঙ্গুর রস পাওয়ার জন্য এবং তারা আমাকে ছেড়ে চলে গিয়েছিল।
- হোশেয়া ৭:১৫আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
যদিও আমি তাদের শিক্ষা দিয়েছি এবং তাদের হাত শক্তিশালী করেছি, তারা এখন আমার বিরুদ্ধে মন্দ চক্রান্ত করছে।
- হোশেয়া ৭:১৬আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
তারা ফিরে আসবে, কিন্তু তারা আমার কাছে ফিরে আসবে না, যিনি অতি মহান সর্বশক্তিমান ঈশ্বর। তারা ত্রুটিপূর্ণ ধনুকের মত। তাদের আধিকারিকরা তলোয়ারের আঘাতে মারা যাবে, তার কারণ তাদের জিভের দাম্ভিকতা। মিশর দেশে এটা তাদের জন্য উপহাসের বিষয় হবে।
- হোশেয়া ৮:১আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
¶ “তোমার মুখে শিঙ্গা দাও। সদাপ্রভুর গৃহের উপরে এক ঈগল পাখি আসছে, সদাপ্রভু। এটা ঘটছে কারণ লোকেরা আমার নিয়ম ভেঙ্গেছে এবং আমার নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
- হোশেয়া ৮:২আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
তারা আমার কাছে কাঁদবে, ‘আমাদের ঈশ্বর, আমরা যারা ইস্রায়েলে থাকি তোমাকে জানি।’
- হোশেয়া ৮:৩আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
কিন্তু ইস্রায়েল যা ভালো তা প্রত্যাখান করল এবং শত্রুরা তাকে তাড়া করবে।
- হোশেয়া ৮:৪আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
তারা রাজা নিযুক্ত করেছে, কিন্তু আমার মাধ্যমে নয়। তারা রাজপুত্র নিযুক্ত করেছে, কিন্তু আমাকে না জানিয়ে। তাদের সোনা ও রূপা দিয়ে তাদের জন্য প্রতিমা বানিয়েছে, কিন্তু এই কারণেই তাদেরকে ধ্বংস করা হবে।”
- হোশেয়া ৮:৫আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
ভাববাদী বলে, “শমরিয়া, তিনি তোমার বাছুর ফেলে দিয়েছেন।” সদাপ্রভু বললেন, আমার রাগের আগুনে এই লোকেদের বিরুদ্ধে জ্বলবে। কতকাল এই লোকেরা অপবিত্র থাকবে?
- হোশেয়া ৮:৬আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
কারণ এই প্রতিমা ইস্রায়েল থেকে এসেছে; একজন শিল্পকার তৈরী করেছে; এটি ঈশ্বর নয়! শমরিয়ার বাছুর খণ্ড খণ্ড করে ভাঙ্গা হবে।
- হোশেয়া ৮:৭আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
কারণ লোকেরা বাতাস রোপণ করেছে এবং ঘূর্ণিঝড় কাটবে। দাঁড়িয়ে থাকা শস্য গুলোর শিস নেই; এটি কোন আটা উত্পাদন করে না। যদি এটি পরিপক্কতা পায় বিদেশীরা তা গ্রাস করবে।
- হোশেয়া ৮:৮আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
ইস্রায়েলকে গিলে ফেলা হল; তারা এখন জাতিদের মধ্যে বেকারের মত রয়েছে।
- হোশেয়া ৮:৯আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
কারণ তারা অশূরে বন্য গাধার মত একা গেছে। ইফ্রয়িম তার জন্য প্রেমিকা ভাড়া নিয়েছে।
- হোশেয়া ৮:১০আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
এমনকি যদিও তারা জাতিদের মধ্যে থেকে প্রেমিক ভাড়া করেছে, আমি এখন তাদের জড়ো করব। তারা শাসনকর্ত্তাদের রাজার নির্যাতনে নষ্ট হতে শুরু করেছে।
- হোশেয়া ৮:১১আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
ইফ্রয়িম অনেক যজ্ঞবেদী বৃদ্ধি করেছে পাপের নৈবেদ্যের জন্য, কিন্তু তার পরিবর্তে তারা পাপের যজ্ঞবেদীতে পরিণত হয়েছে।
- হোশেয়া ৮:১২আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
আমি তাদের জন্য আমার নিয়ম দশ হাজার বার লিখতে পারি, কিন্তু তারা এটা একটা অদ্ভুত বিষয় হিসাবে দেখবে।
- হোশেয়া ৮:১৩আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
যেমন আমার বলি উপহারের জন্য, তারা মাংস বলি দেয় এবং তা খায়, কিন্তু আমি, সদাপ্রভু, তাদের গ্রাহ্য করব না। এখন আমি তাদের পাপ মনে করব এবং তাদের পাপের শাস্তি দেব। তারা মিশরে ফিরে যাবে।
- হোশেয়া ৮:১৪আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
ইস্রায়েল আমায় ভুলে গেছে, তার সৃষ্টিকর্ত্তাকে এবং প্রাসাদ নির্মাণ করেছে। যিহূদা অনেক শহরকে সুরক্ষিত করেছে, কিন্তু আমি তার শহরে আগুন পাঠাব; যা তার দুর্গগুলিকে ধ্বংস করবে।
- হোশেয়া ৯:১আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব
¶ হে ইস্রায়েল, আনন্দ কোরো না, অন্য লোকদের মত আনন্দ কোরো না। কারণ তোমরা অবিশ্বস্ত হয়ে আসছো, তোমাদের ঈশ্বরকে পরিত্যাগ করেছ। তুমি বেশ্যাদের সব খামারের বেতন নিতে ভালবাসো।
- হোশেয়া ৯:২আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব
কিন্তু সেই খামার এবং আঙ্গুর পেষণ স্থান তাদের খাওয়াবে না; নতুন আঙ্গুর রস তাকে ব্যর্থ করবে।
- হোশেয়া ৯:৩আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব
তারা সদাপ্রভুর দেশে আর বাস করবে না; বরং, ইফ্রয়িম মিশর দেশে ফিরে যাবে এবং একদিন তারা অশূরে অশুচি খাবার খাবে।
- হোশেয়া ৯:৪আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব
তারা সদাপ্রভুর উদ্দেশ্যে আঙ্গুর রসের নৈবেদ্য উত্সর্গ করবে না, তারা তাঁর খুশি কারণ হবে না। তাদের বলিদান তাদের কাছে শোকের খাবারের মত হবে, যারা এটি খাবে তারা অপবিত্র হবে। কারণ তাদের খাবার শুধু তাদের জন্যই হবে; তা সদাপ্রভুর গৃহে আসতে পারবে না।
- হোশেয়া ৯:৫আনু. ৭৬০ খ্রিস্টপূর্ব
তোমরা নির্ধারিত উত্সবের দিনের কি করবে, সদাপ্রভুর উত্সবের দিনের?