মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. হোশেয়া ৪:৬আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    জ্ঞানের অভাবে আমার প্রজারা ধ্বংস হচ্ছে। কারণ তোমরা জ্ঞানকে প্রত্যাখান করেছ। আমিও তোমাদের প্রত্যাখান করব আমার যাজক হিসাবে। কারণ তোমরা আমার নিয়ম ভুলে গেছ, তোমাদের ঈশ্বর, আমিও তোমাদের সন্তানদের ভুলে যাব।

  2. হোশেয়া ৪:৭আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    যাজকরা যত বেশি বৃদ্ধি পেত, তত বেশি তারা আমার বিরুদ্ধে পাপ করত। আমি তাদের সম্মান অপমানে পরিণত করব।

  3. হোশেয়া ৪:৮আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    তারা আমার প্রজার পাপের দ্বারা পেট ভরাতো; তারা তাদের বেশি পাপ করতে উত্সাহ দেয়।

  4. হোশেয়া ৪:৯আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    এটা ঠিক তেমন, যেমন লোক তেমন তাদের যাজকও। আমি তাদের সবাইকে শাস্তি দেব তাদের মন্দ পথের জন্য এবং তাদের কাজের জন্য তাদের প্রতিফল দেব।

  5. হোশেয়া ৪:১০আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    তারা খাবে কিন্তু তৃপ্ত হবে না; তারা ব্যভিচার করবে কিন্তু বৃদ্ধি পাবে না, কারণ তারা আমার কাছ থেকে, সদাপ্রভুর থেকে অনেক দূরে সরে গেছে এবং আমায় ত্যাগ করেছে।

  6. হোশেয়া ৪:১১আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    ব্যভিচার, মদ এবং নতুন আঙ্গুর রস তাদের বোধশক্তি বা বিচারবুদ্ধি নিয়ে নিয়েছে।

  7. হোশেয়া ৪:১২আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    আমার প্রজারা তাদের কাঠের প্রতিমার সঙ্গে পরামর্শ করে এবং তাদের লাঠি তাদের ভাববাণী দেয়। কারণ ব্যভিচারের আত্মা তাদের ভুল পথে চালনা করে এবং তারা আমাকে, তাদের ঈশ্বরকে ত্যাগ করেছে।

  8. হোশেয়া ৪:১৩আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    তারা পাহাড়ের চূড়ায় বলি উৎসর্গ করে এবং উপপর্বতে, অলোন, লিবনী ও এলা গাছের তলায় ধুপ জ্বালায়, কারণ তার ছায়া ভাল। তাই তোমাদের মেয়েরা বেশ্যা বৃত্তি করে এবং তোমাদের ছেলের বৌয়েরা ব্যভিচার করে।

  9. হোশেয়া ৪:১৪আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    আমি তোমাদের মেয়েদের শাস্তি দেব না যখন তারা বেশ্যা বৃত্তি করতে চায়, না তোমাদের ছেলের বৌয়েদের যখন তারা ব্যভিচার করতে চায়। কারণ পুরুষেরাও নিজেদেরকে বেশ্যাদের হাতে দেয় এবং তারা বলিদান উত্সর্গ যাতে তারা মন্দিরের বেশ্যাদের সঙ্গে মন্দ কাজ করতে পারে। তাই এই লোকেরা যারা বোঝে না তারা ধ্বংস হবে।

  10. হোশেয়া ৪:১৫আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    যদিও তোমরা, ইস্রায়েল, ব্যভিচার করেছ, যিহূদা যেন দোষী না হয়। তোমরা গিলগলে যেও না; বৈৎ-আবনে যেও না। এবং দিব্যি কর না, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি” এই কথা বলে কখনো দিব্যি করো না।

  11. হোশেয়া ৪:১৬আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    কারণ ইস্রায়েলীয়রা জেদী, একটি বাছুরের মত জেদী। সদাপ্রভু কিভাবে তাদের চারণভূমিতে নিয়ে আসবেন যেমন ভেড়ারা ঘাস ভরা মাঠে থাকে?

  12. হোশেয়া ৪:১৭আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    ইফ্রয়িম নিজেকে প্রতিমার সঙ্গে সংঘবদ্ধ হয়েছে; তাকে একা থাকতে দাও।

  13. হোশেয়া ৪:১৮আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    এমনকি যখন তাদের পানীয় শেষ হয়ে গেলেও, তারা তাদের ব্যভিচার বন্ধ করবে না; তার শাসকেরা তাদের লজ্জাকে খুব ভালবাসে।

  14. হোশেয়া ৪:১৯আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    বাতাস তাদের উড়িয়ে নিয়ে যাবে এবং তারা তাদের বলিদানের জন্য লজ্জিত হবে।

  15. হোশেয়া ৫:১আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    ¶ যাজকেরা, এটা শোন! ইস্রায়েল কুল, মনোযোগ দাও! হে রাজ কুল শোন! কারণ বিচার তোমাদের সবার জন্য আসছে। মিস্পাতে তোমরা ফাঁদের মত ছিলে এবং তাবোরে জলের মত ছড়িয়ে ছিলে।

  16. হোশেয়া ৫:২আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    বিদ্রোহীরা হত্যায় গভীরে নেমেছে, কিন্তু আমি তাদের প্রত্যেকে শাস্তি দেব।

  17. হোশেয়া ৫:৩আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    আমি ইফ্রয়িমকে জানি এবং ইস্রায়েল আমার থেকে লুকানো নয়। ইফ্রয়িম, এখন তুমি একজন বেশ্যার মত হয়েছ; ইস্রায়েল অপবিত্র হয়েছে।

  18. হোশেয়া ৫:৪আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    তাদের কাজ তাদের অনুমতি দেবেনা আমার কাছে ফিরে আসতে, তাদের ঈশ্বরের কাছে, কারণ ব্যভিচারের আত্মা তাদের মধ্যে আছে এবং তারা জানে না, সদাপ্রভুকে।

  19. হোশেয়া ৫:৫আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েলের গর্ব তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে; তাই ইস্রায়েল এবং ইফ্রয়িম তাদের দোষে বাধা পাবে এবং যিহূদাও তাদের সঙ্গে বাধা পাবে।

  20. হোশেয়া ৫:৬আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুকে খুঁজতে তারা তাদের ভেড়ারপাল এবং গরুরপাল নিয়ে যাবে, কিন্তু তারা তাঁকে পাবে না, কারণ তিনি তাদের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

  21. হোশেয়া ৫:৭আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    তারা সদাপ্রভুর কাছে অবিশ্বস্ত ছিল, কারণ তারা অবৈধ সন্তান জন্ম দেয়। এখন অমাবস্যার উত্সব তাদের জমিগুলির সঙ্গে তাদেরও গ্রাস করবে।

  22. হোশেয়া ৫:৮আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    গিবিয়াতে শিঙ্গা বাজাও এবং রামায় যুদ্ধের বাজনা বাজাও। বৈৎ-আবনে যুদ্ধের রব উঠছে, বিন্যামীন, আমরা তোমার পিছনে যাব!

  23. হোশেয়া ৫:৯আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    শাস্তির দিনের ইফ্রয়িম জনশূন্য হয়ে যাবে। ইস্রায়েল জাতির মধ্যে কি ঘটবে আমি তা নিশ্চিত ভাবে ঘোষণা করেছি।

  24. হোশেয়া ৫:১০আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    যিহূদার নেতারা ঠিক তাদের মত যারা সীমানার পাথর সরায়। আমি তাদের ওপর আমার প্রচণ্ড ক্রোধ জলের মত ঢেলে দেব।

  25. হোশেয়া ৫:১১আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব

    ইফ্রয়িম অভিশপ্ত, সে বিচারে অভিশপ্ত, কারণ সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল প্রতিমার পথে চলতে এবং প্রণাম করতে,