- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- হোশেয়া ২:৯আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
তাই আমি তার শস্য ফরিয়ে নেব শস্য কাটাবার দিন এবং আমি নতুন আঙ্গুর রসের মরসুমে তা ফিরিয়ে নেব। আমি আমার পশম এবং মসিনা ফেরত নেব যা তার উলঙ্গতা ঢাকার জন্য ব্যবহার হয়েছিল।
- হোশেয়া ২:১০আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
তারপর আমি তাকে উলঙ্গ করব তার প্রেমিকদের চোখের সামনে আর কেউ তাকে আমার হাত থেকে উদ্ধার করতে পারবে না।
- হোশেয়া ২:১১আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
আমি তার সমস্ত অনুষ্ঠানও বন্ধ করব, তার উৎসব, অমাবস্যার অনুষ্ঠান, বিশ্রামবার এবং তার সমস্ত উৎসব বন্ধ করব।
- হোশেয়া ২:১২আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
আমি তার আঙ্গুর গাছ এবং ডুমুর গাছ নষ্ট করব, যার বিষয়ে সে বলেছিল, “এইগুলি আমার বেতন যা আমার প্রেমিকেরা আমায় দিয়েছে।” আমি তাদের জঙ্গলে পরিণত করব এবং মাঠের পশুরা তাদের খেয়ে নেবে।
- হোশেয়া ২:১৩আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
আমি তাকে বাল দেবের উৎসবের দিন গুলোর জন্য শাস্তি দেব, যখন সে তাদের জন্য ধুপ জ্বালাত, যখন সে আংটি এবং গয়নায় নিজেকে অলঙ্কৃত করত এবং সে তার প্রেমিকদের পিছনে যেত এবং আমাকে ভুলে যেত। এটি সদাপ্রভুর ঘোষণা।
- হোশেয়া ২:১৪আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
তাই আমি ভুলিয়ে ভালিয়ে তার মন জয় করব। আমি তাকে মরুপ্রান্তে নিয়ে আসব এবং তার সঙ্গে মিষ্টি কথা বলব।
- হোশেয়া ২:১৫আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
আমি তাকে তার আঙ্গুর খেত ফেরত দেব এবং আশার দরজা হিসাবে আখোর উপত্যকা দেব। সে সেখানে আমায় গান শোনাবে যেমন সে তার যৌবনকালে করেছিল, যেমন মিশর থেকে বেরিয়ে আসার দিনের সে করেছিল।
- হোশেয়া ২:১৬আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
এটা হবে সেই দিনের, এই হল সদাপ্রভুর ঘোষণা যে, “তুমি আমায় ডাকবে, ‘আমার স্বামী,’ বলে এবং তুমি আমাকে আর ‘আমার নাথ’ বলে ডাকবে না।
- হোশেয়া ২:১৭আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
কারণ আমি তার মুখ থেকে বাল-দেবের নাম মুছে দেব; তাদের নাম আর স্মরণ করা হবে না।”
- হোশেয়া ২:১৮আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
“সেই দিনের আমি মাঠের পশুদের সঙ্গে, আকাশের পাখিদের সঙ্গে এবং মাঠিতে বুকে হাঁটা সরীসৃপের সঙ্গে চুক্তি করব। আমি দেশ থেকে ধনুক, তলোয়ার এবং যুদ্ধ দূর করে দেব আর আমি তোমাদের নিরাপদে শয়ন করাব।
- হোশেয়া ২:১৯আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
আমি চিরকাল তোমার স্বামী হয়ে থাকার প্রতিজ্ঞা করব। আমি ধার্ম্মিকতায়, ন্যায়বিচারে, নিয়মের বিশ্বস্ততায় এবং দয়ায় তোমার স্বামী হয়ে থাকার প্রতিজ্ঞা করব।
- হোশেয়া ২:২০আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
আমি বিশ্বস্ততায় তোমার স্বামী হয়ে থাকার প্রতিজ্ঞা করব এবং তুমি সদাপ্রভুকে চিনতে পারবে।”
- হোশেয়া ২:২১আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
এবং সেই দিনের, আমি উত্তর দেব, এই হল সদাপ্রভুর ঘোষণা। আমি স্বর্গকে উত্তর দেব এবং তারা পৃথিবীকে উত্তর দেবে।
- হোশেয়া ২:২২আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
পৃথিবী শস্যকে, নতুন আঙ্গুরের রসকে এবং তেলকে উত্তর দেবে আর তারা যিষ্রিয়েলকে উত্তর দেবে।
- হোশেয়া ২:২৩আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
আমি আমার জন্য তাকে দেশে রোপণ করব এবং আমি লো-রুহামাকে দয়া করব। আমি তাদের বলব যারা আমার প্রজা নয়, তোমরা আমার প্রজা। এবং তারা আমায় বলবে, তুমি আমার ঈশ্বর।
- হোশেয়া ৩:১আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভু আমায় বললেন, “আবার যাও, একজন ব্যভিচারী মহিলাকে ভালবাসো, তার স্বামীর মত করে তাকে ভালবাসো। ভালবাসো তাকে যেমন আমি, সদাপ্রভু, ইস্রায়েলের লোকদের ভালবাসি, যদিও তারা অন্য দেবতাদের কাছে গেছে এবং কিশমিশের পিঠে ভালবাসে।”
- হোশেয়া ৩:২আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
তাই আমি তাকে পনেরো সেকেল রূপার পয়সা এবং দেড় হোমর যবে আমার জন্য কিনেছি।
- হোশেয়া ৩:৩আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
আমি তাকে বললাম, “তুমি অবশ্যই অনেক দিন আমার সঙ্গে থাকবে। তুমি বেশ্যা হয়ে থাকবে না বা কোন পুরুষের হবে না। সেই একই ভাবে, আমিও তোমার সঙ্গে থাকব।”
- হোশেয়া ৩:৪আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
কারণ ইস্রায়েলের লোকেরা অনেক দিন রাজা, রাজকুমার, বলি, পাথরের স্তম্ভ, এফোদ বা দেবতাহীন অবস্থায় বাস করবে।
- হোশেয়া ৩:৫আনু. ৭৮৫ খ্রিস্টপূর্ব
পরবর্তীকালে ইস্রারায়েলের লোকেরা ফিরে আসবে এবং তাদের ঈশ্বর সদাপ্রভুকে খুঁজবে এবং তাদের রাজা দায়ূদকে খুঁজবে। এবং শেষ দিন গুলোতে, তারা কাঁপতে কাঁপতে সদাপ্রভুর সামনে ও তাঁর আশীর্বাদের সামনে আসবে।
- হোশেয়া ৪:১আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
¶ তোমরা ইস্রায়েলের লোকেরা, সদাপ্রভুর বাক্য শোন। দেশের বাসিন্দাদের সঙ্গে সদাপ্রভুর অভিযোগ আছে, কারণ সেখানে কোন সত্যতা বা নিয়মের বিশ্বস্ততা, ঈশ্বরের জ্ঞান সেই দেশে নেই।
- হোশেয়া ৪:২আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
সেখানে অভিশাপ, মিথ্যা, হত্যা, চুরি এবং ব্যভিচার আছে। লোকেরা সমস্ত বাধা ভেঙে ফেলেছে এবং রক্তপাতের ওপর রক্তপাত হয়েছে।
- হোশেয়া ৪:৩আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
তাই সেই দেশ শুকিয়ে যাবে এবং প্রত্যেকে যারা এই দেশে বাস করে ধ্বংস হয়ে যাবে, মাঠের পশুরা এবং আকাশের পাখিরা; এমনকি সমুদ্রের মাছেদেরও নিয়ে নেওয়া হবে।
- হোশেয়া ৪:৪আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
কিন্তু কেউ যেন অভিযোগ না আনে, কেউ যেন কাউকে দোষী না করে। কারণ এটা তোমরা, যাজকেরা, যাদের আমি দোষী করি। (কারণ তোমাদের লোকেরা সেই রকম যারা যাজকদের দোষী করে)
- হোশেয়া ৪:৫আনু. ৭৮০ খ্রিস্টপূর্ব
তোমরা যাজকেরা (সেইজন্য তোমরাও) দিনের রবেলায় হোঁচট খাবে; ভাববাদীরাও তোমাদের সঙ্গে রাতে হোঁচট খাবে এবং আমি তোমাদের মাকে ধ্বংস করব।