মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. রোমীয় ৩:১৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    তাদের পা রক্তপাতের জন্য জোরে চলে।

  2. রোমীয় ৩:১৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    তাদের রাস্তায় ধ্বংস ও যন্ত্রণা থাকে।

  3. রোমীয় ৩:১৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    তাদের কোনো শান্তির পথ জানা নেই।

  4. রোমীয় ৩:১৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    তাদের চোখে কোনো ঈশ্বর ভয় নেই।”

  5. রোমীয় ৩:১৯আনু. ৬০ খ্রিস্টাব্দ

    এখন আমরা জানি যে, আইনে যা কিছু বলেছে, তা আইনের মধ্যে আছে এমন লোককে বলেছে; যেন প্রত্যেক মানুষের মুখ বন্ধ এবং সব পৃথিবীর মানুষ ঈশ্বরের বিচারের মুখোমুখি হয়।

  6. রোমীয় ৩:২০আনু. ৬০ খ্রিস্টাব্দ

    এর কারণ হলো আইনের কাজ দিয়ে কোন মাংসই তাঁর সামনে ধার্মিক বলে গ্রহণ করা হবে না। কারণ আইন দিয়ে পাপের জ্ঞান আসে।

  7. রোমীয় ৩:২১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ কিন্তু এখন আইন কানুন ছাড়াই ঈশ্বরের ধার্ম্মিকতা প্রকাশ হয়েছে, আর ব্যবস্থা ও ভাববাদীর মাধ্যমে তার জন্য সাক্ষ্য দেওয়া হচ্ছে।

  8. রোমীয় ৩:২২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ঈশ্বরের সেই ধার্ম্মিকতা যীশু খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে যারা সবাই বিশ্বাস করে তাদের জন্য। কারণ সেখানে কোনো বিভেদ নেই।

  9. রোমীয় ৩:২৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হয়েছে,

  10. রোমীয় ৩:২৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    সবাই বিনামূল্যে তাঁরই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্য মুক্তির মাধ্যমে ধার্মিক বলে গণ্য হয়।

  11. রোমীয় ৩:২৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    তাঁকেই ঈশ্বর তাঁর রক্তের বিশ্বাসের মাধ্যমে প্রায়শ্চিত্ত করেছেন অর্থাৎ তাঁর জীবন উত্সর্গ করেছেন; যেন তিনি নিজের ধার্ম্মিকতা দেখান কারণ ঈশ্বরের সহ্যের গুনে মানুষের আগের পাপগুলি ক্ষমা করে কোনো শাস্তি দেয় নি।

  12. রোমীয় ৩:২৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আর এইগুলি হয়েছে যেন নিজের ধার্ম্মিকতা দেখান, কারণ যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যীশুতে বিশ্বাস করে তাকেও ধার্মিক বলে গণ্য করেন।

  13. রোমীয় ৩:২৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    তবে গর্ব কোথায় থাকলো? তা দূর হয়েছে। কিন্তু কিসের জন্য নেই? কাজের জন্য কি? না; কিন্তু বিশ্বাসের আইনের জন্যই।

  14. রোমীয় ৩:২৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ আমাদের মিমাংসা হলো আইন কানুনের কাজ ছাড়াই বিশ্বাসের মাধ্যমেই মানুষ ধার্মিক বলে বিবেচিত হয়।

  15. রোমীয় ৩:২৯আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ঈশ্বর কি কেবল ইহূদিদের ঈশ্বর? তিনি কি অযিহূদীয়দেরও ঈশ্বর নন? হ্যাঁ, তিনি অযিহূদীদেরও ঈশ্বর।

  16. রোমীয় ৩:৩০আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ ঈশ্বর এক, তিনি ছিন্নত্বক লোকদেরকে বিশ্বাসের জন্য এবং অচ্ছিন্নত্বক লোকদেরকে বিশ্বাসের মাধ্যমে ধার্মিক বলে গণনা করবেন।

  17. রোমীয় ৩:৩১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    তবে আমরা কি বিশ্বাস দিয়ে আইন কানুন বন্ধ করছি? তা কখনই না; বরং আমরা আইন কানুন প্রমাণ করছি।

  18. রোমীয় ৪:১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ তবে আমাদের আদিপিতা অব্রাহাম এর সম্পর্কে আমরা কি বলব? দেহ অনুসারে তিনি কি পেয়েছিলেন?

  19. রোমীয় ৪:২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ অব্রাহাম যদি কাজের জন্য ধার্মিক বলে গ্রহণ হয়ে থাকেন, তবে তার গর্ব করার বিষয় আছে; কিন্তু ঈশ্বরের সামনে নয়।

  20. রোমীয় ৪:৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কারণ পবিত্র শাস্ত্রে কি বলে? “অব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন এবং সেইজন্যই তাঁকে ধার্মিক বলে গ্রহণ করা হলো।”

  21. রোমীয় ৪:৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আর যে কাজ করে তার বেতন অনুগ্রহ করে দেওয়া হয় না, এটা তার পাওনা বলেই দেওয়া হয়।

  22. রোমীয় ৪:৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আর যে কাজ করে না কিন্তু তাঁরই উপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্মিক বলে গ্রহণ করেন, তার বিশ্বাসই ধার্ম্মিকতা বলে ধরা হয়।

  23. রোমীয় ৪:৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    দায়ূদও সেই মানুষকে ধন্য বলেছেন, যার জন্য ঈশ্বর কাজ ছাড়াই ধার্মিক বলে গণনা করেন,

  24. রোমীয় ৪:৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    বলেছেন, “ধন্য তারা, যাদের অধর্ম্ম গুলি ক্ষমা করা হয়েছে যাদের পাপ ঢাকা দেওয়া হয়েছে;

  25. রোমীয় ৪:৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ধন্য সেই মানুষটি যার পাপ প্রভু ক্ষমা করে দিয়েছেন।”