- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- রোমীয় ১৫:২৮আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ সুতরাং, যখন সেই কাজ সম্পন্ন করেছি এবং ছাপ দিয়ে সেই ফল তাদের দেবার পর, আমি তোমাদের কাছ থেকে স্পেন দেশে যাব।
- রোমীয় ১৫:২৯আনু. ৬০ খ্রিস্টাব্দ
আমি জানি যে, যখন তোমাদের কাছে আসব, তখন খ্রীষ্টের সম্পূর্ণ আশীর্বাদ নিয়ে আসব।
- রোমীয় ১৫:৩০আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ ভাইয়েরা, এখন আমি তোমাদের কাছে অনুরোধ করি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের এবং আত্মার ভালবাসায় তোমরা একসঙ্গে আমার জন্য প্রার্থনা কর ঈশ্বরের কাছে।
- রোমীয় ১৫:৩১আনু. ৬০ খ্রিস্টাব্দ
আমি যেন যিহূদীয়ার অবাধ্য লোকদের থেকে রক্ষা পাই এবং যিরূশালেমের কাছে আমার যে সেবা তা যেন পবিত্রদের কাছে গ্রহণযোগ্য হয়,
- রোমীয় ১৫:৩২আনু. ৬০ খ্রিস্টাব্দ
ঈশ্বরের ইচ্ছায় আমি যেন তোমাদের কাছে গিয়ে আনন্দে তোমাদের সঙ্গে প্রাণ জুড়াতে পারি।
- রোমীয় ১৫:৩৩আনু. ৬০ খ্রিস্টাব্দ
শান্তির ঈশ্বর তোমাদের সকলের সঙ্গে থাকুন। আমেন।
- রোমীয় ১৬:১আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ আমাদের বোন, কিংক্রিয়াস্থ শহরের মণ্ডলীর পরিচারিকা, ফৈবীর জন্য আমি তোমাদের কাছে আদেশ করছি,
- রোমীয় ১৬:২আনু. ৬০ খ্রিস্টাব্দ
যেন তোমরা তাঁকে প্রভুতে গ্রহণ কর, পবিত্রগণের যথাযোগ্য ভাবে, গ্রহণ কর এবং যে কোন বিষয়ে তোমাদের হতে উপকারের তাঁর প্রয়োজন হতে পারে, তা কর; কারণ তিনিও অনেকের এবং আমার নিজেরও উপকারিণী হয়েছেন।
- রোমীয় ১৬:৩আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ খ্রীষ্ট যীশুতে আমার সহকারী প্রিষ্কা এবং আক্কিলাকে শুভেচ্ছা জানাও;
- রোমীয় ১৬:৪আনু. ৬০ খ্রিস্টাব্দ
তাঁরা আমার প্রাণরক্ষার জন্য নিজেদের প্রাণ দিয়েছিলেন। আমি তাঁদের ধন্যবাদ দিই এবং কেবল আমি নই, কিন্তু অযিহূদীয়দের সব মণ্ডলীও।
- রোমীয় ১৬:৫আনু. ৬০ খ্রিস্টাব্দ
তাঁদের বাড়ির মণ্ডলীকেও শুভেচ্ছা জানাও। আমার প্রিয় ইপেনিত, যিনি খ্রীষ্টের জন্য এশিয়া দেশের প্রথম ফল স্বরূপ তাঁকে শুভেচ্ছা জানাও।
- রোমীয় ১৬:৬আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ শুভেচ্ছা মরিয়মকে, যিনি তোমাদের জন্য কঠোর পরিশ্রম করেছেন।
- রোমীয় ১৬:৭আনু. ৬০ খ্রিস্টাব্দ
আমার স্বজাতীয় ও আমার সহবন্দি আন্দ্রনীক ও যুনিয়কে শুভেচ্ছা জানাও, তাঁরা প্রেরিতদের মধ্যে সুপরিচিত ও আমার আগে খ্রীষ্টের আশ্রিত হন।
- রোমীয় ১৬:৮আনু. ৬০ খ্রিস্টাব্দ
প্রভুতে আমার প্রিয় যে আমপ্লিয়াত, তাঁকে শুভেচ্ছা জানাও।
- রোমীয় ১৬:৯আনু. ৬০ খ্রিস্টাব্দ
খ্রীষ্টে আমাদের সহকারী উর্ব্বাণকে এবং আমার প্রিয় স্তাখুকে শুভেচ্ছা জানাও।
- রোমীয় ১৬:১০আনু. ৬০ খ্রিস্টাব্দ
খ্রীষ্টে পরীক্ষাসিদ্ধ আপিল্লিকে শুভেচ্ছা জানাও। আরিষ্টাবুলের পরিজনদের শুভেচ্ছা জানাও।
- রোমীয় ১৬:১১আনু. ৬০ খ্রিস্টাব্দ
আমাদের নিজের জাতের লোক হেরোদিয়োনকে শুভেচ্ছা জানাও। নার্কিসের পরিজনবর্গের মধ্যে যাঁরা প্রভুতে আছেন, তাঁদের শুভেচ্ছা জানাও।
- রোমীয় ১৬:১২আনু. ৬০ খ্রিস্টাব্দ
ত্রুফেণা ও ত্রুফেষা, যাঁরা প্রভুতে পরিশ্রম করেন, তাঁদের শুভেচ্ছা জানাও। প্রিয় পর্ষী, যিনি প্রভুতে অত্যন্ত পরিশ্রম করেছেন, তাকে শুভেচ্ছা জানাও।
- রোমীয় ১৬:১৩আনু. ৬০ খ্রিস্টাব্দ
প্রভুতে মনোনীত রূফকে, আর তাঁর মাকে যিনি আমারও মা তাদেরকেও শুভেচ্ছা জানাও।
- রোমীয় ১৬:১৪আনু. ৬০ খ্রিস্টাব্দ
হর্ম্মিপাত্রোবা, হর্ম্মা ফিল্লগ এবং ভাইদেরকে শুভেচ্ছা জানাও।
- রোমীয় ১৬:১৫আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ ফিললগ ও যুলিয়া, নীরিয় ও তাঁর বোন এবং ওলুম্প এবং তাঁদের সঙ্গে সব পবিত্র লোককে শুভেচ্ছা জানাও।
- রোমীয় ১৬:১৬আনু. ৬০ খ্রিস্টাব্দ
তোমরা পবিত্র চুম্বনে একে অন্যকে শুভেচ্ছা জানাও। খ্রীষ্টের সব মণ্ডলী তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে।
- রোমীয় ১৬:১৭আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ ভাইয়েরা, এখন আমি তোমাদের কাছে চালনা করছি, তোমরা যে শিক্ষা পেয়েছ, তার বিপরীতে যারা দলাদলি ও বাধা দেয়, তাদের চিনে রাখ ও তাদের থেকে দূরে থাক।
- রোমীয় ১৬:১৮আনু. ৬০ খ্রিস্টাব্দ
কারণ এই রকম লোকেরা আমাদের প্রভু খ্রীষ্টের ধন্যবাদের দাস হয় না, কিন্তু তার নিজের পেটের সেবা করে। মধুর কথা এবং আত্মতৃপ্তি কর কথা দিয়ে সরল লোকদের মন ভোলায়।
- রোমীয় ১৬:১৯আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ কারণ তোমাদের বাধ্যতার উদাহরণের কথা সব লোকের কাছে পৌঁছেছে। সুতরাং তোমাদের জন্য আমি আনন্দ করছি, কিন্তু আমার ইচ্ছা এই যে, তোমরা ভালো বিষয়ে বিজ্ঞ ও খারাপ বিষয়ে অমায়িক হও।