মূল বিষয়বস্তুতে যান

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ৩৩:৮আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    পরে এষৌ জিজ্ঞাসা করলেন, “আমি যে সব দলের সঙ্গে মিলিত হলাম, সে সমস্ত কিসের জন্য?” তিনি বললেন, “প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পাবার জন্য।”

  2. আদিপুস্তক ৩৩:৯আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    তখন এষৌ বললেন, “আমার যথেষ্ট আছে, ভাই, তোমার যা আছে তা তোমার থাকুক।”

  3. আদিপুস্তক ৩৩:১০আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    যাকোব বললেন, “তা না, অনুরোধ করি, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে আমার হাত থেকে উপহার গ্রহণ করুন; কারণ আমি ঈশ্বরের মুখ দর্শনের মতো আপনার মুখ দর্শন করলাম, আপনিও আমার প্রতি প্রসন্ন হলেন।

  4. আদিপুস্তক ৩৩:১১আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    অনুরোধ করি, আপনার কাছে যে উপহার আনা হয়েছে, তা গ্রহণ করুন; কারণ ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করেছেন এবং আমার সবই আছে।” এই ভাবে অনুরোধ করলে এষৌ তা গ্রহণ করলেন।

  5. আদিপুস্তক ৩৩:১২আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    পরে এষৌ বললেন, “এস আমরা যাই; আমি তোমার আগে আগে যাব।”

  6. আদিপুস্তক ৩৩:১৩আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁকে বললেন, “আমার প্রভু জানেন, এই ছেলেরা কোমল এবং দুগ্ধবতী ভেড়ী ও গরু সব আমার সঙ্গে আছে; একদিন খুব জোরে গেলেই সব পালই মারা যাবে।”

  7. আদিপুস্তক ৩৩:১৪আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    “নিবেদন করি, হে আমার প্রভু আপনি নিজের দাসের আগে যান; আর আমি যতক্ষণ সেয়ীরে আমার প্রভুর কাছে উপস্থিত না হই, ততক্ষণ আমার সামনে চলা পশুদের চলবার শক্তি অনুসারে এবং এই ছেলে মেয়েদের, চলবার শক্তি অনুসারে ধীরে ধীরে চালাই।”

  8. আদিপুস্তক ৩৩:১৫আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    এষৌ বললেন, “তবে আমার সঙ্গী কিছু লোক তোমার কাছে রেখে যাই।” তিনি বললেন, “তাতেই বা প্রয়োজন কি? আমার প্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পেলেই হল।”

  9. আদিপুস্তক ৩৩:১৬আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    আর এষৌ সেই দিন সেয়ীরের পথে ফিরে গেলেন।

  10. আদিপুস্তক ৩৩:১৭আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    কিন্তু যাকোব সুক্কোতে গিয়ে নিজের জন্য গৃহ ও পশুদের জন্য কয়েকটি ঘর তৈরী করলেন, এই জন্য সেই জায়গা সুক্কোৎ [কুটীর সকল] নামে আখ্যাত আছে।

  11. আদিপুস্তক ৩৩:১৮আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    পরে যাকোব পদ্দন্‌-অরাম থেকে এসে, নিরাপদে কনান দেশের শিখিম নগরে উপস্থিত হয়ে, নগরের বাইরে তাঁবু স্থাপন করলেন।

  12. আদিপুস্তক ৩৩:১৯আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    পরে শিখিমের বাবা যে হমোর, তাঁর ছেলেদেরকে রূপার একশো কসীতা [মুদ্রা] দিয়ে তিনি নিজের তাঁবু স্থাপনের ভূমিখণ্ড কিনলেন

  13. আদিপুস্তক ৩৩:২০আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    এবং সেখানে এক যজ্ঞবেদি নির্মাণ করে তার নাম এল-ইলহে-ইস্রায়েল [ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর] রাখলেন।

  14. আদিপুস্তক ৩৪:১আনু. ১৭৩২ খ্রিস্টপূর্ব

    ¶ আর লেয়ার মেয়ে দীণা, যাকে তিনি যাকোবের জন্য প্রসব করেছিলেন, সেই দেশের মেয়েদের সঙ্গে দেখা করতে বাইরে গেল।

  15. আদিপুস্তক ৩৪:২আনু. ১৭৩২ খ্রিস্টপূর্ব

    আর হিব্বীয় হমোর যিনি সেই দেশের রাজা ছিলেন তার ছেলে শিখিম তাকে দেখতে পেল এবং তাকে ধরে নিয়ে তার সঙ্গে শয়ন করল, তাঁকে ভ্রষ্ট করল।

  16. আদিপুস্তক ৩৪:৩আনু. ১৭৩২ খ্রিস্টপূর্ব

    আর যাকোবের মেয়ে দীণার প্রতি তাঁর প্রাণ অনুরক্ত হওয়াতে সে সেই যুবতীকে প্রেম করল ও তাকে স্নেহপূর্বক কথা বলল।

  17. আদিপুস্তক ৩৪:৪আনু. ১৭৩২ খ্রিস্টপূর্ব

    পরে শিখিম নিজের বাবা হমোরকে বলল, “তুমি আমার সঙ্গে বিয়ে দেবার জন্য এই মেয়েকে গ্রহণ কর।”

  18. আদিপুস্তক ৩৪:৫আনু. ১৭৩২ খ্রিস্টপূর্ব

    আর যাকোব শুনলেন, সে তার মেয়ে দীণাকে ভ্রষ্ট করেছে; ঐ দিনের তার ছেলেরা মাঠে পশুপালের সঙ্গে ছিল; আর যাকোব তাদের আসা পর্যন্ত চুপ থাকলেন।

  19. আদিপুস্তক ৩৪:৬আনু. ১৭৩২ খ্রিস্টপূর্ব

    পরে শিখিমের বাবা হমোর যাকোবের সঙ্গে কথাবার্তা বলতে গেল।

  20. আদিপুস্তক ৩৪:৭আনু. ১৭৩২ খ্রিস্টপূর্ব

    যাকোবের ছেলেরাও ঐ খবর পেয়ে মাঠ থেকে এসেছিল; তারা ক্ষুব্ধ ও খুব রেগে গিয়েছিল, কারণ যাকোবের মেয়ের সঙ্গে শয়ন করাতে শিখিম ইস্রায়েলের মধ্যে মূর্খামি ও অকর্তব্য কাজ করেছিল।

  21. আদিপুস্তক ৩৪:৮আনু. ১৭৩২ খ্রিস্টপূর্ব

    তখন হমোর তাদের সঙ্গে কথাবার্তা বলে বলল, “তোমাদের সেই মেয়ের প্রতি আমার ছেলে শিখিমের প্রাণ আসক্ত হয়েছে; অনুরোধ করি, আমার ছেলের সঙ্গে তার বিয়ে দাও।

  22. আদিপুস্তক ৩৪:৯আনু. ১৭৩২ খ্রিস্টপূর্ব

    এবং আমাদের সঙ্গে আত্মীয়তা কর; তোমাদের মেয়েদেরকে আমাদেরকে দান কর এবং আমাদের মেয়েদেরকে তোমরা গ্রহণ কর। আর আমাদের সঙ্গে বাস কর;

  23. আদিপুস্তক ৩৪:১০আনু. ১৭৩২ খ্রিস্টপূর্ব

    এই দেশ তোমাদের সামনে থাকল, তোমরা এখানে বসবাস ও ব্যবসা-বাণিজ্য কর, এখানে অধিকার গ্রহণ কর।”

  24. আদিপুস্তক ৩৪:১১আনু. ১৭৩২ খ্রিস্টপূর্ব

    আর শিখিম দীণার বাবাকে ও ভাইদেরকে বলল, “আমার প্রতি তোমাদের অনুগ্রহ দৃষ্টি হোক; তা হলে যা বলবে, তাই দেব।

  25. আদিপুস্তক ৩৪:১২আনু. ১৭৩২ খ্রিস্টপূর্ব

    পণ ও দান যত বেশি চাইবে, তোমাদের কথানুসারে তাই দেব; কোনো মতে আমার সঙ্গে ঐ মেয়ের বিয়ে দাও।”