মূল বিষয়বস্তুতে যান

circa 1900–1700 BC

Jacob, Joseph & Egypt

Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.

840 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. আদিপুস্তক ৩১:৪৫আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    তখন যাকোব এক পাথর নিয়ে স্তম্ভরূপে স্থাপন করলেন।

  2. আদিপুস্তক ৩১:৪৬আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    আর যাকোব নিজের আত্মীয়দেরকে বললেন, আপনারাও পাথর সংগ্রহ করুন। তাতে তাঁরা পাথর এনে এক রাশি করলেন এবং সেই জায়গায় ঐ রাশির কাছে ভোজন করলেন।

  3. আদিপুস্তক ৩১:৪৭আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    আর লাবন তার নাম যিগর-সাহদূখা [সাক্ষি-রাশি] রাখলেন, কিন্তু যাকোব তার নাম গল-এদ [সাক্ষি-রাশি] রাখলেন।

  4. আদিপুস্তক ৩১:৪৮আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    তখন লাবন বললেন, “এই রাশি আজ তোমার ও আমার সাক্ষী থাকল। এই জন্য তার নাম গিলিয়দ”

  5. আদিপুস্তক ৩১:৪৯আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    এছাড়া মিস্পা নামে [প্রহরী স্থান] রাখা গেল; কারণ তিনি বললেন, “আমরা পরস্পর অদৃশ্য হলে সদাপ্রভু আমার ও তোমার প্রহরী থাকবেন।

  6. আদিপুস্তক ৩১:৫০আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    তুমি যদি আমার মেয়েদেরকে দুঃখ দাও আর যদি আমার মেয়ে ছাড়া অন্য স্ত্রীকে বিয়ে কর, তবে কোন মানুষ আমার কাছে থাকবে না বটে, কিন্তু দেখ, ঈশ্বর আমার ও তোমার সাক্ষী হবেন।”

  7. আদিপুস্তক ৩১:৫১আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    লাবন যাকোবকে আর ও বললেন, “এই রাশি দেখ ও এই স্তম্ভ দেখ, আমার ও তোমার মধ্যে আমি এটা স্থাপন করলাম।

  8. আদিপুস্তক ৩১:৫২আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    হিংসাভাবে আমিও এই রাশি পার হয়ে তোমার কাছে যাব না এবং তুমিও এই রাশি ও এই স্তম্ভ পার হয়ে আমার কাছে আসবে না, এর সাক্ষী এই রাশি ও এর সাক্ষী এই স্তম্ভ;

  9. আদিপুস্তক ৩১:৫৩আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    অব্রাহামের ঈশ্বর, নাহোরের ঈশ্বর ও তাঁদের বাবার ঈশ্বর আমাদের মধ্যে বিচার করবেন।” তখন যাকোব নিজের বাবা ইসহাকের ভয়স্থানের শপথ করলেন।

  10. আদিপুস্তক ৩১:৫৪আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    পরে যাকোব সেই পর্বতে বলিদান করে আহার করতে নিজের আত্মীদের নিমন্ত্রণ করলেন, তাতে তারা ভোজন করে পর্বতে রাত্ কাটালেন।

  11. আদিপুস্তক ৩১:৫৫আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    পরে লাবন সকালে উঠে নিজের নাতি মেয়েদেরকে চুম্বনপূর্বক আশীর্বাদ করলেন। আর লাবন নিজের জায়গায় ফিরে গেলেন।

  12. আদিপুস্তক ৩২:১আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    ¶ আর যাকোব নিজের পথে এগিয়ে গেলে ঈশ্বরের দূতেরা তাঁর সঙ্গে দেখা করলেন।

  13. আদিপুস্তক ৩২:২আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    তখন যাকোব তাঁদেরকে দেখে বললেন, “এ ঈশ্বরের সেনাদল, তাই সেই জায়গার নাম মহনয়িম রাখলেন।”

  14. আদিপুস্তক ৩২:৩আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    তার পর যাকোব নিজের আগে সেয়ীর দেশের ইদোম অঞ্চলে তাঁর ভাই এষৌর কাছে দূতদেরকে পাঠালেন।

  15. আদিপুস্তক ৩২:৪আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    তিনি তাদেরকে এই আজ্ঞা করলেন, “তোমরা আমার প্রভু এষৌকে বলবে, আপনার দাস যাকোব আপনাকে জানালেন, আমি লাবনের কাছে বাস করছিলাম, এ পর্যন্ত থেকেছি।

  16. আদিপুস্তক ৩২:৫আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    আমার গরু, গাধা, ভেড়ার পাল ও দাস দাসী আছে, আর আমি প্রভুর অনুগ্রহ দৃষ্টি পাবার জন্য আপনাকে খবর পাঠালাম।”

  17. আদিপুস্তক ৩২:৬আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    পরে দূতেরা যাকোবের কাছে ফিরে এসে বলল, “আমরা আপনার ভাই এষৌর কাছে গিয়েছিলাম; আর তিনি চারশো লোক সঙ্গে নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসছেন।”

  18. আদিপুস্তক ৩২:৭আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    তখন যাকোব খুব ভয় পেলেন ও চিন্তিত হলেন, আর যে সব লোক তাঁর সঙ্গে ছিল, তাদেরকে ও গরু ও ভেড়ার দল সমস্ত পাল ও উটদেরকে বিভক্ত করে দুটি দল করলেন,

  19. আদিপুস্তক ৩২:৮আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    বললেন, “এষৌ এসে যদিও এক দলকে আক্রমণ করেন, তবুও অন্য দল অবশিষ্ট থেকে রক্ষা পাবে।”

  20. আদিপুস্তক ৩২:৯আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    তখন যাকোব বললেন, “হে আমার বাবা অব্রাহামের ঈশ্বর ও আমার বাবা ইসহাকের ঈশ্বর, তুমি সদাপ্রভু নিজে আমাকে বলেছিলে, তোমার দেশে আত্মীয়দের কাছে ফিরে যাও, তাতে আমি তোমার মঙ্গল করব।

  21. আদিপুস্তক ৩২:১০আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    তুমি এই দাসের প্রতি যে সমস্ত চুক্তির বিশ্বস্ততা ও যে সমস্ত সত্যাচরণ করেছ, আমি তার কিছুরই যোগ্য নই; কারণ আমি আমার এই লাঠিটি নিয়ে এই যর্দ্দন পার হয়েছিলাম, এখন দুই দল হয়েছি।

  22. আদিপুস্তক ৩২:১১আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    অনুরোধ করি, আমার ভাইয়ের হাত থেকে, এষৌর হাত থেকে আমাকে রক্ষা কর, কারণ আমি তাকে ভয় করি, যদি সে এসে আমাকে, ছেলেদের সঙ্গে মাকে হত্যা করে।

  23. আদিপুস্তক ৩২:১২আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    তুমিই তো বলেছ, আমি অবশ্য তোমার মঙ্গল করব এবং সমুদ্রতীরে অবস্থিত যে বালি তার মতো তোমার বংশ বৃদ্ধি করব, যা গোনা যায় না।”

  24. আদিপুস্তক ৩২:১৩আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    পরে যাকোব সেই জায়গায় রাত কাটালেন ও তার কাছে যা ছিল, তার কিছু নিয়ে তাঁর ভাই এষৌর জন্য এই উপহার প্রস্তুত করলেন;

  25. আদিপুস্তক ৩২:১৪আনু. ১৭৩৯ খ্রিস্টপূর্ব

    দুশো ছাগী ও কুড়িটা ছাগল, দুশো ভেড়ী ও কুড়িটা ভেড়া,