মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. বিলাপ ৩:৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তিনি আমার চারিদিকে দেওয়াল তুলে দিয়েছেন, যাতে আমি পালাতে না পারি; তিনি আমার শিকল ভারী করে দিয়েছেন।

  2. বিলাপ ৩:৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    যখন আমি কাঁদি এবং সাহায্যের জন্যে চিত্কার করি, তিনি আমার প্রার্থনা শোনেন না।

  3. বিলাপ ৩:৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তিনি ক্ষোদিত পাথরের দেওয়াল তুলে আমার রাস্তা আঁটকে দিয়েছেন, তিনি সব পথ বাঁকা করেছেন।

  4. বিলাপ ৩:১০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তিনি আমার কাছে ওৎ পেতে থাকা ভাল্লুকের মতো, একটা লুকিয়ে থাকা সিংহের মতো।

  5. বিলাপ ৩:১১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তিনি আমার পথকে অন্য দিকে ঘুরিয়েছেন, তিনি আমাকে টুকরো টুকরো করেছেন এবং আমাকে নিঃসঙ্গ করেছেন।

  6. বিলাপ ৩:১২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন এবং আমাকে তীরের লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছেন।

  7. বিলাপ ৩:১৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁর তূণের তীর আমার হৃদয়ে বিদ্ধ করিয়েছেন।

  8. বিলাপ ৩:১৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমি আমার সব লোকদের কাছে হাস্যকর ও দিনের পর দিন তাদের উপহাসের গানের বিষয় হয়েছি।

  9. বিলাপ ৩:১৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তিনি তিক্ততায় আমাকে ভরে দিয়েছেন এবং তেতো রস পান করতে বাধ্য করেছেন।

  10. বিলাপ ৩:১৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তিনি কাঁকর দিয়ে আমার দাঁত ভেঙে দিয়েছেন, তিনি আমাকে ছাইয়ের মধ্যে ঠেলে দিয়েছেন।

  11. বিলাপ ৩:১৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তুমি আমার জীবন থেকে শান্তি সরিয়ে নিয়েছ; আনন্দ আমি ভুলে গিয়েছি।

  12. বিলাপ ৩:১৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তাই আমি বললাম, “আমার শক্তি ও সদাপ্রভুতে আমার আশা নষ্ট হয়েছে।”

  13. বিলাপ ৩:১৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    মনে কর আমার দুঃখ ও আমার বিপথে যাওয়া, তেতো রস এবং বিষ।

  14. বিলাপ ৩:২০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমি অবশ্যই তা মনে রাখছি এবং আমি নিজের কাছে নত হচ্ছি।

  15. বিলাপ ৩:২১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কিন্তু আমি আবার মনে করি; তাই আমার আশা আছে।

  16. বিলাপ ৩:২২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর দয়ার জন্য আমরা নষ্ট হয়নি; কারণ তাঁর দয়া শেষ হয়নি।

  17. বিলাপ ৩:২৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    প্রতি সকালে সেগুলি নতুন! তোমার বিশ্বস্ততা মহান।

  18. বিলাপ ৩:২৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমার প্রাণ বলে, “সদাপ্রভুই আমার অধিকার,” তাই আমি তাঁর উপর আশা করব।

  19. বিলাপ ৩:২৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু তার জন্যই ভালো যে তার অপেক্ষা করে, সেই জীবনের পক্ষে যা তাকে খোঁজে।

  20. বিলাপ ৩:২৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর পরিত্রানের জন্য নীরবে অপেক্ষা করাই ভালো।

  21. বিলাপ ৩:২৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    একজন মানুষের পক্ষে যৌবনকালে যোঁয়ালী বহন করা ভালো।

  22. বিলাপ ৩:২৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তাকে একা ও নীরবে বসতে দাও, কারণ সদাপ্রভু তার ওপরে যোঁয়ালী চাপিয়েছেন।

  23. বিলাপ ৩:২৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    সে ধূলোতে মুখ দিক, তবে হয়তো আশা হলেও হতে পারে।

  24. বিলাপ ৩:৩০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    যে তাকে মারছে তার কাছে গাল পেতে দিক। তাকে অপমানে পরিপূর্ণ হতে দাও।

  25. বিলাপ ৩:৩১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কারণ প্রভু চিরকালের জন্য তাকে ত্যাগ করবেন না!