- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1900–1700 BC
Jacob, Joseph & Egypt
Jacob wrestles with God and becomes Israel; Joseph is sold into slavery yet rises to save the world from famine.
এই কালের পদ
- আদিপুস্তক ৪০:২১আনু. ১৭১৭ খ্রিস্টপূর্ব
তিনি প্রধান পানপাত্রবাহককে তার নিজের পদে আবার নিযুক্ত করলেন, তাতে সে ফরৌণের হাতে পানপাত্র দিতে লাগল;
- আদিপুস্তক ৪০:২২আনু. ১৭১৭ খ্রিস্টপূর্ব
কিন্তু তিনি প্রধান রুটিওয়ালাকে ফাঁসি দিলেন; যেমন যোষেফ তাদেরকে স্বপ্নের অর্থ করে বলেছিলেন।
- আদিপুস্তক ৪০:২৩আনু. ১৭১৭ খ্রিস্টপূর্ব
অথচ প্রধান পানপাত্রবাহক যোষেফকে মনে করল না, ভুলে গেল।
- আদিপুস্তক ৪১:১আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
¶ দুই বছর পরে ফরৌণ স্বপ্ন দেখলেন।
- আদিপুস্তক ৪১:২আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
দেখ, তিনি নদীর তীরে দাঁড়িয়ে আছেন, আর দেখ, নদী থেকে সাতটি মোটাসোটা সুন্দর গরু উঠল ও খাগড়া বনে চরতে লাগল।
- আদিপুস্তক ৪১:৩আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
সেগুলির পরে, দেখ, আর সাতটি রোগা ও বিশ্রী গরু নদী থেকে উঠল ও নদীর তীরে ঐ গরুদের কাছে দাঁড়াল।
- আদিপুস্তক ৪১:৪আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
পরে সেই রোগা বিশ্রী গাভীরা ঐ সাতটি মোটাসোটা সুন্দর গরুকে খেয়ে ফেলল। তখন ফরৌণের ঘুম ভেঙে গেল।
- আদিপুস্তক ৪১:৫আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
তার পরে তিনি আবার ঘুমিয়ে পড়লে দ্বিতীয় বার স্বপ্ন দেখলেন; দেখ, এক বোঁটাতে সাতটি মোটা ও ভালো শীষ উঠল।
- আদিপুস্তক ৪১:৬আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
সেগুলির পরে, দেখ, পূর্বীয় বায়ুতে শোষিত অন্য সাতটি ক্ষীণ শীষ উঠল।
- আদিপুস্তক ৪১:৭আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
আর এই ক্ষীণ শীষগুলি ঐ সাতটি মোটা পরিপক্ক শীষকে খেয়ে ফেলল। পরে ফরৌণের ঘুম ভেঙে গেল, আর দেখ, ওটা স্বপ্নমাত্র।
- আদিপুস্তক ৪১:৮আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
পরে সকালে তাঁর মন অস্থির হল; আর তিনি লোক পাঠিয়ে মিশরের সব জাদুকর ও সেখানকার সব জ্ঞানীকে ডাকলেন; আর ফরৌণ তাঁদের কাছে সেই স্বপ্নবৃত্তান্ত বললেন, কিন্তু তাঁদের মধ্যে কেউই ফরৌণকে তার অর্থ বলতে পারলেন না।
- আদিপুস্তক ৪১:৯আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
তখন প্রধান পানপাত্রবাহক ফরৌণকে অনুরোধ করল, “আজ আমার দোষ মনে পড়ছে।”
- আদিপুস্তক ৪১:১০আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
ফরৌণ নিজের দুই দাসের প্রতি, আমার ও প্রধান রুটিওয়ালার প্রতি, রেগে গিয়ে আমাদেরকে রক্ষক-সেনাপতির বাড়িতে কারাবদ্ধ করেছিলেন।
- আদিপুস্তক ৪১:১১আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
আর সে ও আমি এক রাতে স্বপ্ন দেখেছিলাম এবং দুই জনের স্বপ্নের দুই প্রকার অর্থ হল।
- আদিপুস্তক ৪১:১২আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
তখন সে জায়গায় রক্ষক-সেনাপতির দাস এক জন ইব্রীয় যুবক আমাদের সঙ্গে ছিল; তাকে স্বপ্নবৃত্তান্ত বললে সে আমাদেরকে তার অর্থ বলল; উভয়ের স্বপ্নের অর্থ বলল।
- আদিপুস্তক ৪১:১৩আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
আর সে আমাদেরকে যেমন অর্থ বলেছিল, সেরকমই ঘটল; মহারাজ আমাকে আগের পদে নিযুক্ত করলেন ও তাকে ফাঁসি দিলেন।
- আদিপুস্তক ৪১:১৪আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
তখন ফরৌণ যোষেফকে ডেকে পাঠালে লোকেরা কারাকুয়ো থেকে তাঁকে তাড়াতাড়ি আনল। পরে তিনি চুল-দাড়ি কেটে অন্য পোশাক পরে ফরৌণের কাছে উপস্থিত হলেন।
- আদিপুস্তক ৪১:১৫আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
তখন ফরৌণ যোষেফকে বললেন, “আমি এক স্বপ্ন দেখেছি, তার অর্থ করতে পারে, এমন কেউ নেই। কিন্তু তোমার বিষয়ে আমি শুনেছি যে, তুমি স্বপ্ন শুনলে অর্থ করতে পার।”
- আদিপুস্তক ৪১:১৬আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
যোষেফ ফরৌণকে উত্তর করলেন, “তা আমার পক্ষে অসম্ভব, ঈশ্বরই ফরৌণকে সঠিক উত্তর দেবেন।”
- আদিপুস্তক ৪১:১৭আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
তখন ফরৌণ যোষেফকে বললেন, “দেখ, আমি স্বপ্নে নদীর তীরে দাঁড়িয়েছিলাম।
- আদিপুস্তক ৪১:১৮আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
আর দেখ, নদী থেকে সাতটি মোটাসোটা গরু উঠে খাগড়া বনে চরতে লাগল।
- আদিপুস্তক ৪১:১৯আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
সেগুলির পরে, দেখ, রোগা ও বিশ্রী গাভী উঠল; আমি সমস্ত মিশর দেশে সেই ধরনের বিশ্রী গাভী কখনও দেখিনি।
- আদিপুস্তক ৪১:২০আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
আর এই রোগা ও বিশ্রী গরুরা সেই আগের মোটাসোটা সাতটি গরুকে খেয়ে ফেলল।
- আদিপুস্তক ৪১:২১আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
কিন্তু তারা এদের খেয়ে ফেললে পর, খেয়ে ফেলেছে, এমন মনে হল না, কারণ এরা আগের মতো বিশ্রীই থাকল।
- আদিপুস্তক ৪১:২২আনু. ১৭১৫ খ্রিস্টপূর্ব
তখন আমার ঘুম ভেঙে গেল। পরে আমি আর এক স্বপ্ন দেখলাম; আর দেখ, একটি বোঁটায় সম্পূর্ণ ভালো সাতটি শীষ উঠল।