মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ১৩:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    শিমিয়োন বংশের মধ্যে হোরির ছেলে শাফট;

  2. গণনা ১৩:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যিহূদা বংশের মধ্যে যিফুন্নির ছেলে কালেব;

  3. গণনা ১৩:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ইষাখর বংশের মধ্যে যোষেফের ছেলে যিগাল;

  4. গণনা ১৩:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ইফ্রয়িম বংশের মধ্যে নূনের ছেলে হোশেয়;

  5. গণনা ১৩:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    বিন্যামীন বংশের মধ্যে রাফূর ছেলে পল্টি;

  6. গণনা ১৩:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সবূলূন বংশের মধ্যে সোদির ছেলে গদ্দীয়েল;

  7. গণনা ১৩:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যোষেফ বংশের অর্থাৎ মনঃশি বংশের মধ্যে সূষির ছেলে গদ্দি;

  8. গণনা ১৩:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    দান বংশের মধ্যে গমল্লির ছেলে অম্মীয়েল;

  9. গণনা ১৩:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আশের বংশের মধ্যে মীখায়েলের ছেলে সথুর;

  10. গণনা ১৩:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    নপ্তালি বংশের মধ্যে বপ্সির ছেলে নহ্বি;

  11. গণনা ১৩:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    গাদ বংশের মধ্যে মাখির ছেলে গ্যূয়েল।

  12. গণনা ১৩:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    মোশি যাদেরকে দেশ পরীক্ষা করতে পাঠালেন, এইগুলি সেই লোকেদের নাম। আর মোশি নূনের ছেলে হোশেয়ের নাম যিহোশূয় রাখলেন।

  13. গণনা ১৩:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কনান দেশ পরীক্ষা করতে পাঠাবার দিনের মোশি তাদেরকে বললেন, নেগেভ থেকে চলে যাও এবং পাহাড়ী অঞ্চলে গিয়ে ওঠ।

  14. গণনা ১৩:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    গিয়ে দেখ, সে দেশ কেমন ও সেখানে বসবাসকারী লোকেরা বলবান কি দুর্বল, অল্প কি অনেক

  15. গণনা ১৩:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এবং তারা যে দেশে বাস করে সে দেশ কেমন, ভাল কি মন্দ? যে সব শহরে বাস করে, সেগুলি কি রকম? তারা কি শিবির পছন্দ করে নাকি শক্তিশালী শহর?

  16. গণনা ১৩:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ সেখানকার জমি কেমন দেখ, ফসল চাষের জন্য উর্বর কিনা এবং সেখানে গাছ আছে কি না। আর তোমরা সাহসী হও এবং সেই দেশের কিছু ফল সঙ্গে করে এনো। তখন প্রথম আঙ্গুর পাকার দিন ছিল।

  17. গণনা ১৩:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁরা যাত্রা করে সীন মরুভূমি থেকে লেব-হমাতের কাছে রহোব পর্যন্ত সমস্ত দেশ পরীক্ষা করলেন।

  18. গণনা ১৩:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁরা নেগেভ থেকে চলে গিয়ে হিব্রোণে উপস্থিত হলেন। সেখানে অহীমান, শেশয় ও তল্ময়, অনাকের এই তিন সন্তান ছিল। মিশরের সোয়নের গড়ে উঠার সাত বছর আগে হিব্রোণ গড়ে ওঠে।

  19. গণনা ১৩:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যখন তাঁরা ইষ্কোল উপত্যকাতে পৌঁছালেন, তাঁরা সেখানে এক গোছা আঙ্গুরের একটি শাখা কাটলেন। তাঁরা সেটা একটি লাঠিতে করে দুজন বহন করলেন। তাঁরা কতকগুলি ডালিম ও ডুমুরফলও সঙ্গে করে আনলেন।

  20. গণনা ১৩:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল সন্তানেরা ঐখানে সেই আঙ্গুরের গোছা কেটেছিলেন, তাই সেই উপত্যকা ইষ্কোল [থলুয়া] নামে পরিচিত হল।

  21. গণনা ১৩:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁরা দেশ পরীক্ষা করে চল্লিশ দিনের র পর ফিরে আসলেন।

  22. গণনা ১৩:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে তাঁরা এসে পারণ মরুপ্রান্তের কাদেশ নামক স্থানে মোশির ও হারোণের এবং ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর কাছে উপস্থিত হয়ে তাদেরকে ও সমস্ত মণ্ডলীকে সংবাদ দিলেন এবং সেই দেশের ফল তাদেরকে দেখালেন।

  23. গণনা ১৩:২৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাঁরা মোশিকে বললেন, “আপনি আমাদেরকে যে দেশে পাঠিয়ে ছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম; দেশটিতে সত্যিই দুধ ও মধু প্রবাহিত হয়; আর এই দেখুন, তার ফল।

  24. গণনা ১৩:২৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যাই হোক, সেখানকার লোকেরা যারা তাদের বাড়ি তৈরী করে, তারা বলবান ও সেখানকার শহরগুলি দেওয়ালে ঘেরা ও খুব বড়। সেখানে আমরা অনাকের সন্তানদেরকেও দেখেছি।

  25. গণনা ১৩:২৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    নেগেভে অমালেকরা বাস করে। পাহাড়ী অঞ্চলে হিত্তীয়, যিবূষীয় ও ইমোরীয়েরা বাস করে। মহা সমুদ্রের কাছে ও যর্দ্দনের তীরে কনানীয়েরা বাস করে।”