- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- ম্যাথিউ ৪:১১আনু. ২৬ খ্রিস্টাব্দ
তখন শয়তান তাঁকে ছেড়ে চলে গেল, আর দেখ, দূতেরা কাছে এসে তাঁর সেবা করতে লাগলেন।
- ম্যাথিউ ৪:১২আনু. ২৬ খ্রিস্টাব্দ
পরে যোহন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন শুনে, তিনি গালীলে চলে গেলেন;
- ম্যাথিউ ৪:১৩আনু. ২৬ খ্রিস্টাব্দ
আর নাসরৎ ছেড়ে সমুদ্রতীরে, সবূলূন ও নপ্তালির অঞ্চলে অবস্থিত কফরনাহূমে গিয়ে বাস করলেন;
- ম্যাথিউ ৪:১৪আনু. ২৬ খ্রিস্টাব্দ
যেন যিশাইয় ভাববাদীর মাধ্যমে বলা এই কথা পূর্ণ হয়,
- ম্যাথিউ ৪:১৫আনু. ২৬ খ্রিস্টাব্দ
“সবূলূন দেশ ও নপ্তালি দেশ, সমুদ্রের পথে, যর্দ্দনের অন্য পারে অযিহুদিদের গালীল,
- ম্যাথিউ ৪:১৬আনু. ২৬ খ্রিস্টাব্দ
যে জাতি অন্ধকারে বসেছিল, তারা মহা আলো দেখতে পেল, যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসেছিল, তাদের উপরে আলোর উদয় হল।”
- ম্যাথিউ ৪:১৭আনু. ২৬ খ্রিস্টাব্দ
সেই থেকে যীশু প্রচার করতে শুরু করলেন; বলতে লাগলেন, মন পরিবর্তন কর, কারণ স্বর্গরাজ্য কাছাকাছি হল।
- ম্যাথিউ ৪:১৮আনু. ২৬ খ্রিস্টাব্দ
¶ একদিন যীশু গালীল সমুদ্রের তীর দিয়ে বেড়াতে বেড়াতে দেখলেন, দুই ভাই, শিমোন, যাকে পিতর বলে ও তার ভাই আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলছেন; কারণ তাঁরা জেলে ছিলেন।
- ম্যাথিউ ৪:১৯আনু. ২৬ খ্রিস্টাব্দ
তিনি তাঁদের বললেন, “আমার সঙ্গে এস। আমি তোমাদের মানুষ ধরা শেখাব।”
- ম্যাথিউ ৪:২০আনু. ২৬ খ্রিস্টাব্দ
আর সঙ্গে সঙ্গেই তাঁরা জাল ফেলে দিয়ে তাঁর সঙ্গে গেলেন।
- ম্যাথিউ ৪:২১আনু. ২৬ খ্রিস্টাব্দ
পরে তিনি সেখান থেকে আগে গিয়ে দেখলেন, আর দুই ভাই সিবদিয়ের পুত্র যাকোব ও তাঁর ভাই যোহন নিজেদের বাবা সিবদিয়ের সাথে নৌকায় বসে জাল ঠিক করছিলেন; তিনি তাঁদের ডাকলেন।
- ম্যাথিউ ৪:২২আনু. ২৬ খ্রিস্টাব্দ
আর তখনই তাঁরা নৌকা ও নিজেদের বাবাকে পরিত্যাগ করে তাঁর অনুসরণ করলেন।
- ম্যাথিউ ৪:২৩আনু. ২৬ খ্রিস্টাব্দ
¶ পরে যীশু সমস্ত গালীলে ঘুরে বেড়াতে লাগলেন; তিনি লোকদের সমাজঘরে, সমাজঘরে শিক্ষা দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করলেন এবং লোকদের সব রকম রোগ ও সব রকম অসুখ ভালো করলেন।
- ম্যাথিউ ৪:২৪আনু. ২৬ খ্রিস্টাব্দ
আর তাঁর কথা সমস্ত সুরিয়া অঞ্চলে ছড়িয়ে পড়ল এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে হয়েছে এমন সমস্ত অসুস্থ লোক, ভূতগ্রস্ত, মৃগীরোগী ও পক্ষাঘাতী লোক সবাই, তাঁর কাছে এলো, আর তিনি তাদের সুস্থ করলেন।
- ম্যাথিউ ৪:২৫আনু. ২৬ খ্রিস্টাব্দ
আর গালীল থেকে, দিকাপলি, যিরুশালেম, যিহূদিয়া ও যর্দ্দনের অন্য পাড় থেকে প্রচুর লোক তাঁকে অনুসরণ করল।
- ম্যাথিউ ৫:১আনু. ৩১ খ্রিস্টাব্দ
¶ তিনি প্রচুর লোক দেখে পাহাড়ে উঠলেন; আর তিনি বসার পর তাঁর শিষ্যেরা তাঁর কাছে এলেন।
- ম্যাথিউ ৫:২আনু. ৩১ খ্রিস্টাব্দ
তখন তিনি মুখ খুলে তাদের এই শিক্ষা দিতে লাগলেন
- ম্যাথিউ ৫:৩আনু. ৩১ খ্রিস্টাব্দ
ধন্য যারা আত্মাতে গরিব, কারণ স্বর্গ রাজ্য তাদেরই।
- ম্যাথিউ ৫:৪আনু. ৩১ খ্রিস্টাব্দ
ধন্য যারা দুঃখ করে, কারণ তারা সান্ত্বনা পাবে।
- ম্যাথিউ ৫:৫আনু. ৩১ খ্রিস্টাব্দ
ধন্য যারা বিনয়ী, কারণ তারা ভূমির অধিকারী হবে।
- ম্যাথিউ ৫:৬আনু. ৩১ খ্রিস্টাব্দ
ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা পরিতৃপ্ত হবে।
- ম্যাথিউ ৫:৭আনু. ৩১ খ্রিস্টাব্দ
ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাবে।
- ম্যাথিউ ৫:৮আনু. ৩১ খ্রিস্টাব্দ
ধন্য তারা যাদের মন শুদ্ধ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে।
- ম্যাথিউ ৫:৯আনু. ৩১ খ্রিস্টাব্দ
ধন্য যারা মিলন করে দেয়, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে।
- ম্যাথিউ ৫:১০আনু. ৩১ খ্রিস্টাব্দ
ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই।