মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ২:১আনু. ৪ খ্রিস্টপূর্ব

    ¶ হেরোদ রাজার দিনের যিহূদিয়ার বৈৎলেহমে যীশুর জন্ম হলে পর, দেখ, পূর্ব্বদেশ থেকে কয়েক জন পণ্ডিত,

  2. ম্যাথিউ ২:২আনু. ৪ খ্রিস্টপূর্ব

    যিরুশালেমে এসে বললেন, “ইহূদিদের যে রাজা জন্মেছেন, তিনি কোথায়?” কারণ আমরা পূর্ব্বদেশে তাঁর তারা দেখেছি ও তাঁকে প্রণাম করতে এসেছি।

  3. ম্যাথিউ ২:৩আনু. ৪ খ্রিস্টপূর্ব

    এই কথা শুনে হেরোদ রাজা অস্থির হলেন ও তাঁর সাথে সমস্ত যিরুশালেমও অস্থির হল।

  4. ম্যাথিউ ২:৪আনু. ৪ খ্রিস্টপূর্ব

    আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের শিক্ষা গুরুদেরকে একসাথে করে তাদের জিজ্ঞাসা করলেন, “খ্রীষ্ট কোথায় জন্মাবেন?”

  5. ম্যাথিউ ২:৫আনু. ৪ খ্রিস্টপূর্ব

    তারা তাঁকে বললেন, “যিহূদিয়ার বৈৎলেহমে,” কারণ ভাববাদীর মাধ্যমে এই ভাবে লেখা হয়েছে,

  6. ম্যাথিউ ২:৬আনু. ৪ খ্রিস্টপূর্ব

    “আর তুমি, হে যিহূদা দেশের বৈৎলেহম, তুমি যিহূদার শাসনকর্ত্তাদের মধ্যে কোন মতে একেবারে ছোট নও, কারণ তোমার থেকে সেই অধ্যক্ষ উৎপন্ন হবেন, যিনি আমার প্রজা ইস্রায়েলকে পালন করবেন।”

  7. ম্যাথিউ ২:৭আনু. ৪ খ্রিস্টপূর্ব

    তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডেকে, ঐ তারা কোন দিনের দেখা গিয়েছিল, তা তাঁদের কাছে বিশেষভাবে জেনে নিলেন।

  8. ম্যাথিউ ২:৮আনু. ৪ খ্রিস্টপূর্ব

    পরে তিনি তাদের বৈৎলেহমে পাঠিয়ে দিয়ে বললেন, “তোমরা গিয়ে বিশেষভাবে সেই শিশুর খোঁজ কর; দেখা পেলে আমাকে খবর দিও, যেন আমিও গিয়ে তাঁকে প্রণাম করতে পারি।”

  9. ম্যাথিউ ২:৯আনু. ৪ খ্রিস্টপূর্ব

    রাজার কথা শুনে তাঁরা চলে গেলেন, আর দেখ, পূর্ব্বদেশে তাঁরা যে তারা দেখেছিলেন, তা তাদের আগে আগে চলল, শেষে যেখানে শিশুটি ছিলেন, তাঁর উপরে এসে থেমে গেল।

  10. ম্যাথিউ ২:১০আনু. ৪ খ্রিস্টপূর্ব

    তারাটি দেখতে পেয়ে তারা মহানন্দে খুব উল্লাসিত হলেন।

  11. ম্যাথিউ ২:১১আনু. ৪ খ্রিস্টপূর্ব

    পরে তাঁরা ঘরের মধ্যে গিয়ে শিশুটিকে তাঁর মা মরিয়মের সাথে দেখতে পেলেন ও উপুড় হয়ে তাঁকে প্রণাম করলেন এবং নিজেদের বাক্স খুলে তাঁকে সোনা, ধুনো ও গন্ধরস উপহার দিলেন।

  12. ম্যাথিউ ২:১২আনু. ৪ খ্রিস্টপূর্ব

    পরে তাঁরা যেন হেরোদের কাছে ফিরে না যান, স্বপ্নে এই আদেশ পেয়ে, অন্য পথ দিয়ে নিজেদের দেশে চলে গেলেন।

  13. ম্যাথিউ ২:১৩আনু. ৪ খ্রিস্টপূর্ব

    ¶ তাঁরা চলে গেলে পর, দেখ, প্রভুর এক দূত স্বপ্নে যোষেফকে দর্শন দিয়ে বললেন, ওঠ, শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও; আর আমি যত দিন তোমাকে না বলি, ততদিন সেখানে থাক; কারণ হেরোদ শিশুটিকে হত্যা করার জন্য তাঁর খোঁজ করবে।

  14. ম্যাথিউ ২:১৪আনু. ৪ খ্রিস্টপূর্ব

    তখন যোষেফ উঠে রাত্রিবেলায় শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে মিশরে চলে গেলেন,

  15. ম্যাথিউ ২:১৫আনু. ৪ খ্রিস্টপূর্ব

    এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকলেন, যেন ভাববাদীর মাধ্যমে বলা প্রভুর এই কথা পূর্ণ হয়, “আমি মিশর থেকে নিজের ছেলেকে ডেকে আনলাম।”

  16. ম্যাথিউ ২:১৬আনু. ৪ খ্রিস্টপূর্ব

    পরে হেরোদ যখন দেখলেন যে, তিনি পণ্ডিতদের মাধ্যমে প্রতারিত হয়েছেন, তখন খুব রেগে গেলেন এবং সেই পণ্ডিতদের কাছে বিশেষভাবে যে দিন জেনে নিয়েছিলেন, সেই অনুসারে দুবছর ও তার অল্প বয়সের যত বালক বৈৎলেহম ও তার সমস্ত পরিসীমার মধ্যে ছিল, লোক পাঠিয়ে তিনি সবাইকে হত্যা করালেন।

  17. ম্যাথিউ ২:১৭আনু. ৪ খ্রিস্টপূর্ব

    তখন যিরমিয় ভাববাদী মাধ্যমে বলা এই কথা পূর্ণ হল,

  18. ম্যাথিউ ২:১৮আনু. ৪ খ্রিস্টপূর্ব

    “রামায় শব্দ শোনা যাচ্ছে, হাহাকার ও খুব কান্নাকাটি; রাহেল নিজের সন্তানদের জন্য কান্নাকাটি করছেন, সান্ত্বনা পেতে চান না, কারণ তারা নেই।”

  19. ম্যাথিউ ২:১৯আনু. ৪ খ্রিস্টপূর্ব

    ¶ হেরোদের মৃত্যু হলে পর, দেখ, প্রভুর এক দূত মিশরে যোষেফকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন,

  20. ম্যাথিউ ২:২০আনু. ৪ খ্রিস্টপূর্ব

    ওঠ, শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে ইস্রায়েল দেশে যাও; কারণ যারা শিশুটিকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, তারা মারা গিয়েছে।

  21. ম্যাথিউ ২:২১আনু. ৪ খ্রিস্টপূর্ব

    তাতে তিনি উঠে শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে ইস্রায়েল দেশে এলেন।

  22. ম্যাথিউ ২:২২আনু. ৪ খ্রিস্টপূর্ব

    কিন্তু যখন তিনি শুনতে পেলেন যে, আর্খিলায়ের বাবা হেরোদের পদে যিহূদিয়াতে রাজত্ব করছেন, তখন সেখান যেতে ভয় পেলেন; পরে স্বপ্নে আদেশ পেয়ে গালীল প্রদেশে চলে গেলেন,

  23. ম্যাথিউ ২:২৩আনু. ৪ খ্রিস্টপূর্ব

    এবং নাসরৎ নামে শহরে গিয়ে বসবাস করলেন; যেন ভাববাদীর মাধ্যমে বলা এই কথা পূর্ণ হয় যে, তিনি নাসরতীয় বলে পরিচিত হবেন।

  24. ম্যাথিউ ৩:১আনু. ২৬ খ্রিস্টাব্দ

    ¶ সেই দিনের যোহন বাপ্তিষ্মদাতা উপস্থিত হয়ে যিহূদিয়ার প্রান্তরে প্রচার করতে লাগলেন;

  25. ম্যাথিউ ৩:২আনু. ২৬ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য নিকটে।