মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ১:১আনু. ২৬ খ্রিস্টাব্দ

    ¶ যীশু খ্রীষ্টের বংশ তালিকা, তিনি দায়ূদের সন্তান, অব্রাহামের সন্তান।

  2. ম্যাথিউ ১:২আনু. ২৬ খ্রিস্টাব্দ

    অব্রাহামের ছেলে ইসহাক; ইসহাকের ছেলে যাকোব; যাকোবের ছেলে যিহূদা ও তাঁর ভাইয়েরা;

  3. ম্যাথিউ ১:৩আনু. ২৬ খ্রিস্টাব্দ

    যিহূদার ছেলে পেরস ও সেরহ, তামরের গর্ভের সন্তান; পেরসের ছেলে হিস্রণ; হিস্রোনের ছেলে রাম;

  4. ম্যাথিউ ১:৪আনু. ২৬ খ্রিস্টাব্দ

    রামের ছেলে অম্মীনাদব; অম্মীনাদবের ছেলে, নহশোন, নহশোনের ছেলে সলমোন;

  5. ম্যাথিউ ১:৫আনু. ২৬ খ্রিস্টাব্দ

    সলমোনের ছেলে বোয়স; রাহবের গর্ভের সন্তান; বোয়সের ছেলে ওবেদ, রুতের গর্ভের ছেলে; ওবেদের ছেলে যিশয়;

  6. ম্যাথিউ ১:৬আনু. ২৬ খ্রিস্টাব্দ

    যিশয়ের ছেলে দায়ূদ রাজা। দায়ূদের ছেলে শলোমন; ঊরিয়ের বিধবার গর্ভের সন্তান;

  7. ম্যাথিউ ১:৭আনু. ২৬ খ্রিস্টাব্দ

    শলোমনের ছেলে রহবিয়াম; রহবিয়ামের ছেলে অবিয়; অবিয়ের ছেলে আসা;

  8. ম্যাথিউ ১:৮আনু. ২৬ খ্রিস্টাব্দ

    আসার ছেলে যিহোশাফট; যিহোশাফটের ছেলে যোরাম; যোরামের ছেলে উষিয়;

  9. ম্যাথিউ ১:৯আনু. ২৬ খ্রিস্টাব্দ

    উষিয়ের ছেলে যোথাম; যোথামের ছেলে আহস; আহসের ছেলে হিস্কিয়;

  10. ম্যাথিউ ১:১০আনু. ২৬ খ্রিস্টাব্দ

    হিস্কিয়ের ছেলে মনংশি; মনংশি ছেলে আমোন; আমোনের ছেলে যোশিয়;

  11. ম্যাথিউ ১:১১আনু. ২৬ খ্রিস্টাব্দ

    যোশিয়ের সন্তান যিকনিয় ও তাঁর ভাইয়েরা, ব্যাবিলনে নির্ব্বাসনের দিনের এদের জন্ম হয়।

  12. ম্যাথিউ ১:১২আনু. ২৬ খ্রিস্টাব্দ

    যিকনিয়ের ছেলে শলটীয়েল, ব্যাবিলনে নির্ব্বাসনের পরে জাত; শলটীয়েলের ছেলে সরুব্বাবিল;

  13. ম্যাথিউ ১:১৩আনু. ২৬ খ্রিস্টাব্দ

    সরুব্বাবিলের ছেলে অবীহূদ; অবীহূদের ছেলে ইলীয়াকীম; ইলীয়াকীমের ছেলে আসোর;

  14. ম্যাথিউ ১:১৪আনু. ২৬ খ্রিস্টাব্দ

    আসোরের ছেলে সাদোক; সাদোকের ছেলে আখীম; আখীমের ছেলে ইলীহূদ;

  15. ম্যাথিউ ১:১৫আনু. ২৬ খ্রিস্টাব্দ

    ইলীহূদের ছেলে ইলীয়াসর; ইলীয়াসরের ছেলে মত্তন; মত্তনের ছেলে যাকোব;

  16. ম্যাথিউ ১:১৬আনু. ২৬ খ্রিস্টাব্দ

    যাকোবের ছেলে যোষেফ; ইনি মরিয়মের স্বামী; এই মরিয়মের গর্ভে যীশুর জন্ম হয়, যাকে খ্রীষ্ট [অভিষিক্ত] বলে।

  17. ম্যাথিউ ১:১৭আনু. ২৬ খ্রিস্টাব্দ

    এই ভাবে অব্রাহাম থেকে দায়ূদ পর্যন্ত সবমিলিয়ে চোদ্দ পুরুষ; এবং দাউদ থেকে বাবিলে নির্ব্বাসন থেকে খ্রীষ্ট পর্যন্ত চোদ্দ পুরুষ।

  18. ম্যাথিউ ১:১৮আনু. ২৬ খ্রিস্টাব্দ

    ¶ যীশু খ্রীষ্টের জন্ম এই ভাবে হয়েছিল। যখন তাঁর মা মরিয়ম যোষেফের প্রতি বাগদত্তা হলে, তাঁদের সহবাসের আগে জানা গেল, তিনি গর্ভবতী হয়েছেন পবিত্র আত্মার মাধ্যমে।

  19. ম্যাথিউ ১:১৯আনু. ২৬ খ্রিস্টাব্দ

    আর তাঁর স্বামী যোষেফ ধার্মিক হওয়াতে তিনি চাননি যে জনসাধারণের কাছে তাঁর স্ত্রীর নিন্দা হয়, তাই তাঁকে গোপনে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন।

  20. ম্যাথিউ ১:২০আনু. ২৬ খ্রিস্টাব্দ

    তিনি এই সব ভাবছেন, এমন দিন দেখ, প্রভুর এক দূত স্বপ্নে তাঁকে দর্শন দিয়ে বললেন, যোষেফ, দায়ূদ-সন্তান তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় করো না, কারণ তাঁর গর্ভে যা জন্মেছে, তা পবিত্র আত্মা থেকে হয়েছে; আর তিনি ছেলের জন্ম দেবেন।

  21. ম্যাথিউ ১:২১আনু. ২৬ খ্রিস্টাব্দ

    এবং তুমি তাঁর নাম যীশু [উদ্ধারকর্তা] রাখবে; কারণ তিনিই নিজের প্রজাদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন।

  22. ম্যাথিউ ১:২২আনু. ২৬ খ্রিস্টাব্দ

    এই সব ঘটল, যেন ভাববাদীর মাধ্যমে বলা প্রভুর এই কথা পূর্ণ হয়,

  23. ম্যাথিউ ১:২৩আনু. ২৬ খ্রিস্টাব্দ

    “দেখ, সেই কুমারী গর্ভবতী হবে এবং একটি ছেলের জন্ম দেবে, আর তাঁর নাম রাখা যাবে ইম্মানুয়েল অনুবাদ করলে এর অর্থ, আমাদের সাথে ঈশ্বর।”

  24. ম্যাথিউ ১:২৪আনু. ২৬ খ্রিস্টাব্দ

    পরে যোষেফ ঘুম থেকে উঠে প্রভুর দূত তাঁকে যেরকম আদেশ করেছিলেন, সেরকম করলেন,

  25. ম্যাথিউ ১:২৫আনু. ২৬ খ্রিস্টাব্দ

    নিজের স্ত্রীকে গ্রহণ করলেন; আর যে পর্যন্ত ইনি ছেলে জন্ম না দিলেন, সেই পর্যন্ত যোষেফ তাঁর পরিচয় নিলেন না, আর তিনি ছেলের নাম যীশু রাখলেন।