মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ১১:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,

  2. লেভীতিক ১১:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তোমরা ইস্রায়েল সন্তানদের বল, ভূচর সমস্ত পশুর মধ্যে এই সব জীব তোমাদের খাদ্য হবে।

  3. লেভীতিক ১১:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পশুদের মধ্যে যে কোনো পশু সম্পূর্ণ দুই টুকরো খুরবিশিষ্ট ও জাবর কাটে, তা তোমরা খেতে পার।

  4. লেভীতিক ১১:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু যারা জাবর কাটে, কিংবা দুই টুকরো খুরবিশিষ্ট, তাদের মধ্যে তোমরা এই এই পশু খাবে না। উট তোমাদের পক্ষে অশুচি, কারণ সে জাবর কাটে বটে, কিন্তু দুই টুকরো খুরবিশিষ্ট নয়।

  5. লেভীতিক ১১:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর শাফন তোমাদের পক্ষে অশুচি, কারণ সে জাবর কাটে, কিন্তু দুই টুকরো খুরবিশিষ্ট নয়

  6. লেভীতিক ১১:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এবং খরগোশ তোমাদের পক্ষে অশুচি, কারণ সে জাবর কাটে, কিন্তু দুই টুকরো খুরবিশিষ্ট নয়।

  7. লেভীতিক ১১:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর শূকর তোমাদের পক্ষে অশুচি, কারণ সে সম্পূর্ণরূপে দুই টুকরো খুরবিশিষ্ট বটে, কিন্তু জাবর কাটে না।

  8. লেভীতিক ১১:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তোমরা তাদের মাংস খেও না এবং তাদের মৃতদেহও স্পর্শ কোরো না; তারা তোমাদের পক্ষে অশুচি।

  9. লেভীতিক ১১:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    জলে বাস করা জন্তুদের মধ্যে তোমরা এই সব খেতে পার; সমুদ্রে কি নদীতে অবস্থিত জন্তুর মধ্যে ডানা ও আঁশবিশিষ্ট জন্তু তোমাদের খাদ্য।

  10. লেভীতিক ১১:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু সমুদ্রে কি নদীতে অবস্থিত জলচরদের মধ্যে, জলে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যারা ডানা ও আঁশবিশিষ্ট নয়, তারা তোমাদের পক্ষে ঘৃণিত।

  11. লেভীতিক ১১:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারা তোমাদের জন্যে ঘৃণিত হবে; তোমরা তাদের মাংস খাবে না, তাদের মৃতদেহও ঘৃণা করবে।

  12. লেভীতিক ১১:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    জলজ জন্তুর মধ্যে যাদের ডানা ও আঁশ নাই, সে সবই তোমাদের জন্যে ঘৃণিত।

  13. লেভীতিক ১১:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর পাখিদের মধ্যে এই সব তোমাদের জন্যে ঘৃণিত হবে; এ সব অখাদ্য, এ সব ঘৃণিত; ঈগল, শকুন,

  14. লেভীতিক ১১:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    চিল ও যে কোনো বাজপাখি

  15. লেভীতিক ১১:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এবং বিভিন্ন ধরনের কাক,

  16. লেভীতিক ১১:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    উটপাখি, রাত্রিশ্যেন ও গাংচিল এবং নিজেদের জাতি অনুসারে শ্যেন,

  17. লেভীতিক ১১:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পেঁচা, মাছরাঙ্গা ও মহাপেঁচা,

  18. লেভীতিক ১১:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    দীর্ঘগল হাঁস, পানিভেলা ও শকুনী,

  19. লেভীতিক ১১:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সারস এবং নিজেদের জাতি অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।

  20. লেভীতিক ১১:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    চার পায়ে চলা পতঙ্গ সব তোমাদের জন্য ঘৃণিত।

  21. লেভীতিক ১১:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাছাড়া চার পায়ে চলা পাখনাবিশিষ্ট জন্তুর মধ্যে মাটিতে লাফানোর জন্যে যাদের পায়ের নলী দীর্ঘ, তারা তোমাদের খাদ্য হবে।

  22. লেভীতিক ১১:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ফলে নিজেদের জাতি অনুসারে পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে বিধ্বংসী পঙ্গপাল, নিজেদের জাতি অনুসারে ঝিঁঝিঁ এবং নিজেদের জাতি অনুসারে অন্য ফড়িঙ্গ, এই সব তোমাদের খাদ্য হবে।

  23. লেভীতিক ১১:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু আর সমস্ত চার পায়ে উড়ে বেড়ানো পতঙ্গ তোমাদের জন্য ঘৃণিত।

  24. লেভীতিক ১১:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এই সবের মাধ্যমে তোমরা অশুচি হবে; যে কেউ তাদের মৃতদেহ স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  25. লেভীতিক ১১:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কেউ তাদের মৃতদেহের কোনো অংশ বয়ে নিয়ে যাবে, সে নিজের পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।