মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ১১:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যে সব পশু সম্পূর্ণভাবে দুই টুকরো খুরবিশিষ্ট না এবং জাবর কাটে না, তারা তোমাদের জন্যে অশুচি; যে কেউ তাদেরকে স্পর্শ করে, সে অশুচি হবে।

  2. লেভীতিক ১১:২৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর সমস্ত চার পায়ে চলা জন্তুর মধ্যে যে যে জন্তু থাবার মাধ্যমে চলে, তারা তোমাদের জন্যে অশুচি; যে কেউ তাদের শব স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  3. লেভীতিক ১১:২৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যে কেউ তাদের মৃতদেহ বয়ে নিয়ে যাবে, সে নিজের পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে; তারা তোমাদের জন্যে অশুচি।

  4. লেভীতিক ১১:২৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর বুকে হেঁটে চলা সরীসৃপের মধ্যে এই সব তোমাদের জন্যে অশুচি; নিজেদের জাতি অনুসারে বেজি, ইঁদুর ও টিকটিকি,

  5. লেভীতিক ১১:৩০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    গোসাপ, নীল টিকটিকি, মেটে গিরগিটি, হরিৎ টিকটিকি ও বহুরূপী।

  6. লেভীতিক ১১:৩১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সরীসৃপের এই সব তোমাদের জন্যে অশুচি; এই সব মারা গেলে যে কেউ তাদেরকে স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  7. লেভীতিক ১১:৩২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর তাদের মধ্যে কারো মৃতদেহ যে জিনিসের ওপরে পড়বে, সেটাও অশুচি হবে; কাঠের পাত্র কিংবা পোশাক কিংবা চামড়া কিংবা চট, যে কোনো কাজের যোগ্য পাত্র হোক, তা জলে ডোবাতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে; পরে শুচি হবে।

  8. লেভীতিক ১১:৩৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কোনো মাটির পাত্রের মধ্যে তাদের মৃতদেহ পড়লে তার মধ্যে অবস্থিত সব জিনিস অশুচি হবে ও তোমরা তা ভেঙে ফেলবে।

  9. লেভীতিক ১১:৩৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তার মধ্যে অবস্থিত যে কোনো খাদ্য সামগ্রীর ওপরে জল দেওয়া যায়, তা অশুচি হবে এবং এই ধরনের সব পাত্রে সব প্রকার পানীয় জিনিস অশুচি হবে।

  10. লেভীতিক ১১:৩৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যে কোনো জিনিসের ওপরে তাদের মৃতদেহের কিছু অংশ পড়ে, তা অশুচি হবে এবং যদি উনানে কিংবা রান্নার পাত্রে পড়ে, তবে তা ভেঙে ফেলতে হবে; তা অশুচি, তোমাদের জন্যে অশুচি থাকবে।

  11. লেভীতিক ১১:৩৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ঝরনা কিংবা যে কুয়োতে অনেক জল থাকে, তা শুচি হবে; কিন্তু যাতে তাদের মৃতদেহ স্পৃষ্ট হবে, তাই অশুচি হবে।

  12. লেভীতিক ১১:৩৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর তাদের মৃতদেহের কোনো অংশ যদি কোনো বপন করা বীজে পড়ে, তবে তা শুচি থাকবে।

  13. লেভীতিক ১১:৩৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু বীজের ওপরে জল থাকলে যদি তাদের মৃতদেহের কোনো অংশ তার ওপরে পড়ে, তবে তা তোমাদের জন্যে অশুচি।

  14. লেভীতিক ১১:৩৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর তোমাদের খাবার কোনো পশু মরলে, যে কেউ তার মৃতদেহ স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  15. লেভীতিক ১১:৪০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কেউ তার মৃতদেহের মাংস খাবে, সে নিজের পোশাক ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে। আর যে কেউ সেই শব বহন করবে, সেও নিজের বস্ত্র ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে

  16. লেভীতিক ১১:৪১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর বুকে হেঁটে চলা প্রত্যেক কীট ঘৃণিত; তা অখাদ্য হবে।

  17. লেভীতিক ১১:৪২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    বুকে হেঁটে চলা হোক কিংবা চার পায়ে কিংবা অনেক পায়ে হেঁটে চলা হোক, যে কোনো বুকে হেঁটে চলা কীট হোক, তোমরা তা খেও না, তা ঘৃণিত।

  18. লেভীতিক ১১:৪৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কোনো বুকে হেঁটে চলা কীটের মাধ্যমে তোমরা নিজেদেরকে ঘৃণিত কোরো না ও সেই সবের মাধ্যমে নিজেদেরকে অশুচি কোরো না, পাছে তার মাধ্যমে অশুচি হও।

  19. লেভীতিক ১১:৪৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; অতএব তোমরা নিজেদেরকে পবিত্র কর; পবিত্র হও, কারণ আমি পবিত্র; তোমরা মাটির ওপরে চলা কোনো ধরনের বুকে হেঁটে চলা জীবের মাধ্যমে নিজেদেরকে অপবিত্র কোরো না।

  20. লেভীতিক ১১:৪৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হবার জন্য মিশর দেশ থেকে তোমাদেরকে এনেছি; অতএব তোমরা পবিত্র হবে, কারণ আমি পবিত্র।

  21. লেভীতিক ১১:৪৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পশু, পাখি, জলচর সমস্ত প্রাণীর ও মাটিতে বুকে হেঁটে চলা সমস্ত প্রাণীর বিষয়ে এই ব্যবস্থা;

  22. লেভীতিক ১১:৪৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এতে শুচি অশুচি জিনিসের ও খাদ্য অখাদ্য প্রাণীর পার্থক্য জানা যায়।”

  23. লেভীতিক ১২:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশিকে বললেন,

  24. লেভীতিক ১২:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তুমি ইস্রায়েল সন্তানদের বল, যে স্ত্রী গর্ভধারণ করে ছেলের জন্ম দেয়, সে সাত দিন অশুচি থাকবে, যেমন মাসিক দিন কালের অশৌচের দিনের, তেমনি সে অশুচি থাকবে।

  25. লেভীতিক ১২:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে অষ্টম দিনের বালকটির পুরুষাঙ্গের ত্বকছেদ হবে।