মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ১৩:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি যাজক তাতে সাদা লোম না দেখে এবং তা চামড়ার থেকে নিম্ন বোধ না হয় ও মলিন হয়, তবে যাজক তাকে সাত দিন আবদ্ধ করে রাখবে।

  2. লেভীতিক ১৩:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে তা যদি চামড়ায় ছড়িয়ে যায়, তবে যাজক তাকে অশুচি বলবে; ওটা ঘা।

  3. লেভীতিক ১৩:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি চিক্কণ চিহ্ন নিজের জায়গায় ও না বাড়ে, তবে তা স্ফোটকের দাগ; যাজক তাকে শুচি বলবে।

  4. লেভীতিক ১৩:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যদি শরীরের চামড়া আগুনে পুড়ে যায় ও সেই পুড়ে যাওয়া জায়গায় ঈষৎ লালচে সাদা কিংবা কেবল সাদা দাগ হয়, তবে যাজক তা দেখবে;

  5. লেভীতিক ১৩:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর দেখ, দাগে অবস্থিত লোম যদি সাদা হয় ও দেখতে চামড়ার থেকে নিম্ন বোধ হয়, তবে তা আগুনে পুড়ে উৎপন্ন কুষ্ঠরোগ; অতএব যাজক তাকে অশুচি বলবে, তা কুষ্ঠরোগের ঘা।

  6. লেভীতিক ১৩:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি যাজক দেখে, দাগে অবস্থিত লোম সাদা নয় ও চিহ্ন চামড়ার থেকে নিম্ন নয়, কিন্তু মলিন, তবে যাজক তাকে সাত দিন আবদ্ধ করে রাখবে।

  7. লেভীতিক ১৩:২৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সপ্তম দিনের যাজক তাকে দেখবে; যদি চামড়ায় ঐ রোগ ছড়িয়ে থাকে, তবে যাজক তাকে অশুচি বলবে; তা কুষ্ঠরোগের ঘা।

  8. লেভীতিক ১৩:২৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যদি দাগ নিজের জায়গায় থাকে, চামড়ায় বৃদ্ধি না পায়, কিন্তু মলিন হয়, তবে তা পুড়ে যাওয়া জায়গার শোথ; যাজক তাকে শুচি বলবে, কারণ তা আগুনে পোড়া ক্ষতের চিহ্ন।

  9. লেভীতিক ১৩:২৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর পুরুষের কিংবা স্ত্রীর মাথায় বা দাড়িতে ঘা হলে যাজক সেই ঘা দেখবে;

  10. লেভীতিক ১৩:৩০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর দেখ যদি তা দেখতে চামড়ার থেকে নিম্ন বোধ হয় ও হলুদ রঙের সূক্ষ্ম লোম থাকে, তবে যাজক তাকে অশুচি বলবে; ওটা ছুলি, ওটা মাথার বা দাড়ির কুষ্ঠ।

  11. লেভীতিক ১৩:৩১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক যদি ছুলির ঘা দেখে, আর দেখ, তার দৃষ্টিতে তা চামড়ার থেকে নিম্ন না হয় ও তাতে কালো লোম নাই, তবে যাজক সেই ছুলির ঘা বিশিষ্ট ব্যক্তিকে সাত দিন আবদ্ধ করে রাখবে।

  12. লেভীতিক ১৩:৩২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সপ্তম দিনের যাজক ঘা দেখবে; আর দেখ, যদি সেই ছুলি বেড়ে না থাকে ও তাতে হলুদ রঙের লোম না হয়ে থাকে এবং দেখতে চামড়ার থেকে ছুলি নিম্ন বোধ না হয়,

  13. লেভীতিক ১৩:৩৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তবে সে ন্যাড়া হবে, কিন্তু ছুলির জায়গা ন্যাড়া করা যাবে না; পরে যাজক ঐ ছুলি বিশিষ্ট ব্যক্তিকে আর সাত দিন আবদ্ধ করে রাখবে।

  14. লেভীতিক ১৩:৩৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর সাত দিনের যাজক সেই ছুলি দেখবে; আর দেখ, যদি সেই ছুলি চামড়ায় বেড়ে না থাকে ও দেখতে চামড়ার থেকে নিম্ন না হয়ে থাকে, তবে যাজক তাকে শুচি বলবে; পরে সে নিজের পোশাক ধুয়ে শুচি হবে।

  15. লেভীতিক ১৩:৩৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর শুচি হলে পর যদি তার চামড়ায় সেই ছুলি ছড়িয়ে যায়, তবে যাজক তাকে দেখবে;

  16. লেভীতিক ১৩:৩৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর দেখ, যদি তার চামড়ায় ছুলি বেড়ে থাকে, তবে যাজক হলুদ রঙের লোমের খোঁজ করবে না; সে অশুচি।

  17. লেভীতিক ১৩:৩৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু তার দৃষ্টিতে যদি ছুলি না বেড়ে থাকে ও তাতে কালো লোম উঠে থাকে, তবে সেই ছুলির উপশম হয়েছে, সে শুচী; যাজক তাকে শুচি বলবে।

  18. লেভীতিক ১৩:৩৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যদি কোনো পুরুষের কিংবা স্ত্রীর শরীরের চামড়ার জায়গায় দাগ অর্থাৎ সাদা দাগ হয়, তবে যাজক তা দেখবে;

  19. লেভীতিক ১৩:৩৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর দেখ, যদি তার চামড়া থেকে বের হওয়া দাগ মলিন সাদা হয়, তবে তা চামড়ায় উৎপন্ন নির্দোষ স্ফোটক; সে শুচী।

  20. লেভীতিক ১৩:৪০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে মানুষের চুল মাথা থেকে ঝরে পড়ে, সে নেড়া, সে শুচী।

  21. লেভীতিক ১৩:৪১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যার চুল মাথার শেষ থেকে ঝরে পড়ে, সে কপালে নেড়া, সে শুচী।

  22. লেভীতিক ১৩:৪২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি নেড়া মাথায় কি নেড়া কপালে ঈষৎ রক্তমিশ্রিত সাদা ঘা হয়, তবে তা তার নেড়া মাথায় কিংবা নেড়া কপালে বের হওয়া কুষ্ঠ।

  23. লেভীতিক ১৩:৪৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যাজক তাকে দেখবে; আর দেখ, যদি শরীরের চামড়ায় অবস্থিত কুষ্ঠের মতো নেড়া মাথায় কিংবা নেড়া কপালে ঈষৎ রক্তমিশ্রিত সাদা ঘা হয়ে থাকে, তবে সে কুষ্ঠী, সে অশুচি;

  24. লেভীতিক ১৩:৪৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যাজক তাকে অবশ্য অশুচি বলবে; তার তার মাথায় ঘায়ের কারণে।

  25. লেভীতিক ১৩:৪৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কুষ্ঠীর ঘা হয়েছে, তার পোশাক চেরা যাবে ও তার মাথা চুল ছাড়া থাকবে ও সে নিজের ঠোঁট পোশাক দিয়ে ঢেকে “অশুচি, অশুচি” এই শব্দ করবে।