মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ১৪:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে যাজক একটি মেষশাবক নিয়ে অপরাধের বলিরূপে উৎসর্গ করবে এবং তা ও সেই এক লোগ তেল দোলনীয় নৈবেদ্যরূপে সদাপ্রভুর সামনে দোলাবে।

  2. লেভীতিক ১৪:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যে জায়গায় পাপের বলি ও হোমবলি হত্যা করা যায়, সেই পবিত্র জায়গায় ঐ মেষশাবকটিকে হত্যা করবে, কারণ অপরাধের বলি পাপের বলির মতো যাজকের অংশ; তা অতি পবিত্র।

  3. লেভীতিক ১৪:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক ঐ অপরাধের বলি নিয়ে বলির কিছুটা রক্ত নিয়ে ঐ শুচি ব্যক্তির ডান কানের শেষে, ডান হাতের বুড়ো আঙ্গুলে ও ডান পায়ের বুড়ো আঙ্গুলে দেবে।

  4. লেভীতিক ১৪:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক সেই এক লোগ তেলের কিছুটা নিজের বাম হাতের তালুতে ঢালবে।

  5. লেভীতিক ১৪:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে যাজক সেই বাম হাতে অবস্থিত তেলে নিজের ডান হাতের আঙ্গুল ডুবিয়ে আঙ্গুলের দ্বারা সেই তেল থেকে কিছু কিছু করে সাত বার সদাপ্রভুর সামনে ছিটিয়ে দেবে।

  6. লেভীতিক ১৪:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর নিজের হাতে অবস্থিত বাকি তেলের কিছুটা নিয়ে যাজক শুচি ব্যক্তির ডান কানের শেষে, ডান হাতের বুড়ো আঙ্গুলে ও ডান পায়ে বুড়ো আঙ্গুলে ঐ অপরাধের বলির রক্তের ওপরে দেবে।

  7. লেভীতিক ১৪:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে যাজক নিজের হাতে অবস্থিত বাকি তেল নিয়ে ঐ শুচি ব্যক্তির মাথায় দেবে এবং যাজক সদাপ্রভুর সামনে তার জন্যে প্রায়শ্চিত্ত করবে।

  8. লেভীতিক ১৪:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক পাপের বলিদান করবে এবং সেই শুচি ব্যক্তির অশৌচের জন্য প্রায়শ্চিত্ত করবে, তারপরে হোমবলি হত্যা করবে।

  9. লেভীতিক ১৪:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য বেদিতে উৎসর্গ করবে এবং যাজক তার জন্য প্রায়শ্চিত্ত করবে; তাতে সে শুচি হবে।

  10. লেভীতিক ১৪:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর সে ব্যক্তি যদি গরিব হয়, এত আনতে তার সামর্থ্য না থাকে, তবে সে নিজের জন্য প্রায়শ্চিত্ত করার জন্যে দোলনীয় অপরাধের বলির জন্যে একটি মেষশাবক ও ভক্ষ্য নৈবেদ্য, তেল মেশানো [এক ঐফা] সূজির দশ অংশের এক অংশ ও এক লোগ তেল

  11. লেভীতিক ১৪:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এবং নিজের সামর্থ্য অনুসারে দুটি ঘুঘু কিংবা দুটি পায়রার শাবক আনবে; তার একটি পাপের বলি, অন্যটি হোমবলি হবে।

  12. লেভীতিক ১৪:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে অষ্টম দিনের সে নিজের শুচি করার জন্যে সমাগম তাঁবুর দরজার সামনে সদাপ্রভুর সামনে যাজকের কাছে তাদেরকে আনবে।

  13. লেভীতিক ১৪:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে যাজক অপরাধের বলির মেষশাবক ও উক্ত এক লোগ তেল নিয়ে সদাপ্রভুর সামনে দোলনীয় নৈবেদ্যের জন্যে তা দোলাবে।

  14. লেভীতিক ১৪:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সে অপরাধের বলির মেষশাবক হত্যা করবে এবং যাজক অপরাধের বলির কিছু রক্ত নিয়ে শুচি ব্যক্তির ডান কানের শেষে ও তার ডান হাতের বুড়ো আঙ্গুলে ও ডান পায়ের বুড়ো আঙ্গুলে দেবে।

  15. লেভীতিক ১৪:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে যাজক সেই তেল থেকে কিছুটা নিয়ে নিজের বাম হাতের তালুতে ঢালবে।

  16. লেভীতিক ১৪:২৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক ডান হাতের আঙ্গুল দিয়ে বাম হাতে অবস্থিত তেল থেকে কিছু কিছু করে সাত বার সদাপ্রভুর সামনে ছিটিয়ে দেবে।

  17. লেভীতিক ১৪:২৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক নিজের হাতে অবস্থিত তেল থেকে কিছুটা নিয়ে শুচি ব্যক্তির ডান কানের শেষে, ডান হাতের বুড়ো আঙ্গুলে ও ডান পায়ের বুড়ো আঙ্গুলে অপরাধের বলির রক্তের জায়গার ওপরে দেবে।

  18. লেভীতিক ১৪:২৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক ব্যক্তির জন্যে সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করার জন্য নিজের হাতে অবস্থিত বাকি তেল তার মাথায় দেবে।

  19. লেভীতিক ১৪:৩০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সে সামর্থ্য অনুসারে দেওয়া দুটি ঘুঘুর কিংবা পায়রাশাবকের মধ্যে একটি উৎসর্গ করবে;

  20. লেভীতিক ১৪:৩১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    অর্থাৎ সামর্থ্য অনুসারে ভক্ষ্য নৈবেদ্যের সঙ্গে একটি পাপের বলি, অন্যটি হোমবলি রূপে উৎসর্গ করবে এবং যাজক শুচি ব্যক্তির জন্যে সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করবে।

  21. লেভীতিক ১৪:৩২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কুষ্ঠরোগের ঘা বিশিষ্ট যে ব্যক্তি নিজের শুদ্ধতার বিষয়ে সামর্থ্যহীন, তার জন্য এই ব্যবস্থা।”

  22. লেভীতিক ১৪:৩৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,

  23. লেভীতিক ১৪:৩৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “আমি যে দেশ অধিকারের জন্যে তোমাদেরকে দেব, সেই কনান দেশে তোমাদের প্রবেশের পর যদি আমি তোমাদের অধিকার করা দেশের কোনো গৃহে কুষ্ঠরোগের কলঙ্ক বিস্তার করি,

  24. লেভীতিক ১৪:৩৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তবে সে গৃহের স্বামী এসে যাজককে এই সংবাদ দেবে, আমার দৃষ্টিতে গৃহে কলঙ্কের মত দেখা দিচ্ছে।

  25. লেভীতিক ১৪:৩৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তারপরে গৃহের সব জিনিস যেন অশুচি না হয়, এই জন্যে ঐ কলঙ্ক দেখার জন্য যাজকের প্রবেশের পুর্বে গৃহ শূন্য করতে যাজক আজ্ঞা করবে; পরে যাজক দেখতে প্রবেশ করবে।