মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ১৪:৩৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর সে সেই কলঙ্ক দেখবে; আর দেখ, যদি গৃহের ভিত্তিতে কলঙ্ক নিম্ন ও ঈষৎ হলুদ কিংবা লাল হয় এবং তার দৃষ্টি থেকে নিম্ন বোধ হয়,

  2. লেভীতিক ১৪:৩৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তবে যাজক গৃহ থেকে বের হয়ে গৃহের দরজায় গিয়ে সাত দিন ঐ গৃহ আবদ্ধ করে রাখবে।

  3. লেভীতিক ১৪:৩৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সপ্তম দিনের যাজক আবার এসে দেখবে; আর দেখ, গৃহের দেওয়ালে সেই কলঙ্ক যদি বেড়ে থাকে,

  4. লেভীতিক ১৪:৪০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তবে যাজক আজ্ঞা করবে, যেন কলঙ্কবিশিষ্ট পাথর সব তুলে দিয়ে লোকেরা শহরের বাইরে অশুচি জায়গায় ফেলে দেয়।

  5. লেভীতিক ১৪:৪১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সে গৃহের ভিতরের চারিদিক ঘর্ষণ করাবে ও তারা সেই ঘর্ষণের ধূলা শহরের বাইরে অশুচি জায়গায় ফেলে দেবে।

  6. লেভীতিক ১৪:৪২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর তারা অন্য পাথর নিয়ে সেই পাথরের জায়গায় বসাবে ও অন্য প্রলেপ দিয়ে গৃহ লেপন করবে।

  7. লেভীতিক ১৪:৪৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এই ভাবে পাথর তুলে ফেললে এবং গৃহ ঘর্ষণ ও লেপন করলে পর যদি আবার কলঙ্ক জন্মে গৃহে ছড়িয়ে যায়, তবে যাজক এসে দেখবে;

  8. লেভীতিক ১৪:৪৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর দেখ, যদি ঐ গৃহে কলঙ্ক বেড়ে থাকে, তবে সেই গৃহে ক্ষতিকারক কুষ্ঠ আছে, সেই গৃহ অশুচি।

  9. লেভীতিক ১৪:৪৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    লোকেরা ঐ গৃহ ভেঙে ফেলবে এবং গৃহের পাথর, কাঠ ও প্রলেপ সকল শহরের বাইরে অশুচি জায়গায় নিয়ে যাবে।

  10. লেভীতিক ১৪:৪৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর ঐ গৃহ যতক্ষণ আবদ্ধ থাকে, ততক্ষণ যে কেউ তার ভিতরে যায়, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  11. লেভীতিক ১৪:৪৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কেউ সেই গৃহে শোয়, সে নিজের পোশাক ধোবে এবং যে কেউ সেই গৃহে খায়, সেও নিজের পোশাক ধোবে।

  12. লেভীতিক ১৪:৪৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যদি যাজক প্রবেশ করে দেখে, আর দেখ, সেই গৃহ লেপনের পর আর বাড়েনি, তবে যাজক সেই গৃহকে শুচি বলবে; কারণ কলঙ্কের উপশম হয়েছে।

  13. লেভীতিক ১৪:৪৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সে ঐ গৃহ শুচি করার জন্যে দুটি পাখি, এরসকাঠ, লাল রঙয়ের লোম ও এসোব নেবে

  14. লেভীতিক ১৪:৫০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এবং মাটির পাত্রে বিশুদ্ধ জলের ওপরে একটি পাখি হত্যা করবে।

  15. লেভীতিক ১৪:৫১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সে ঐ এরসকাঠ, এসোব, লাল রঙয়ের লোম ও জীবিত পাখি, এই সব নিয়ে নিহত পাখির রক্তে ও বিশুদ্ধ জলে ডুবিয়ে সাত বার গৃহে ছিটিয়ে দেবে।

  16. লেভীতিক ১৪:৫২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এইরূপে পাখির রক্ত, বিশুদ্ধ জল, জীবিত পাখি, এরসকাঠ, এসোব ও লাল রঙয়ের লোম, এই সবের দ্বারা সেই গৃহ শুচি করবে।

  17. লেভীতিক ১৪:৫৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে ঐ জীবিত পাখিকে শহরের বাইরে মাঠের দিকে ছেড়ে দেবে এবং গৃহের জন্য প্রায়শ্চিত্ত করবে; তাতে তা শুচি হবে।

  18. লেভীতিক ১৪:৫৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এই ব্যবস্থা সর্বপ্রকার কুষ্ঠরোগের,

  19. লেভীতিক ১৪:৫৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    শ্বিত্ররোগের, পোশাকে অবস্থিত কুষ্ঠের ও গৃহের

  20. লেভীতিক ১৪:৫৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এবং শোথ, ফুসকুড়ি ও স্বেতির দাগের;

  21. লেভীতিক ১৪:৫৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    এই সব কোন দিনের অশুচি ও কোন্ দিনের শুচী, তা জানাবার জন্য; কুষ্ঠরোগের এই ব্যবস্থা।”

  22. লেভীতিক ১৫:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,

  23. লেভীতিক ১৫:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    “তোমরা ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে এই কথা বল, পুরুষের শরীরে সংক্রামক তরল বের হলে তাতে সে অশুচি হবে।

  24. লেভীতিক ১৫:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তার সংক্রামক তরলের জন্য অশুচির বিধি এই; তার শরীর থেকে প্রমেহ বের হোক, কিংবা শরীরে বন্ধ হোক, এ তার অশুচি।

  25. লেভীতিক ১৫:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সেই লোক যে কোনো শয্যায় শয়ন করে, তা অশুচি ও যা কিছুর ওপরে বসে, তা অশুচি হবে।