মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ১৫:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কেউ তার শয্যা স্পর্শ করে, সে নিজের পোশাক ধোবে, জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  2. লেভীতিক ১৫:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কোনো বস্তুর ওপরে প্রমেহী বসে, তার ওপরে যদি কেউ বসে, তবে সে নিজের পোশাক ধোবে, জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  3. লেভীতিক ১৫:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কেউ প্রমেহীর গা স্পর্শ করে, সে নিজের পোশাক ধোবে, জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  4. লেভীতিক ১৫:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর প্রমেহী যদি শুচি ব্যক্তির গায়ে থুথু ফেলে, তবে সে নিজের পোশাক ধোবে, জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  5. লেভীতিক ১৫:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর প্রমেহী যে কোনো বাহনের ওপরে আরোহণ করে, তা অশুচি হবে।

  6. লেভীতিক ১৫:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর কেউ তার নীচে অবস্থিত কোনো জিনিস স্পর্শ করে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে এবং যে কেউ তা তুলে, সে নিজের পোশাক ধোবে, জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  7. লেভীতিক ১৫:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর প্রমেহী নিজের হাত জলে না ধুয়ে যাকে স্পর্শ করে, সে নিজের পোশাক ধোবে, জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  8. লেভীতিক ১৫:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর প্রমেহী যে কোনো মাটির পাত্র স্পর্শ করে, তা ভেঙে ফেলতে হবে ও সব কাঠের পাত্র জলে ধোবে।

  9. লেভীতিক ১৫:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর প্রমেহী যখন নিজের প্রমেহ থেকে শুচি হয়, তখন সে নিজের শুচীত্বের জন্যে সাত দিন গুণবে এবং সে নিজের পোশাক ধোবে ও বিশুদ্ধ জলে স্নান করবে; পরে শুচি হবে।

  10. লেভীতিক ১৫:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর অষ্টম দিনের সে নিজের জন্যে দুটি ঘুঘু কিংবা দুটি পায়রারশাবক নিয়ে সমাগম তাঁবুর দরজায় সদাপ্রভুর সামনে এসে তাদেরকে যাজকের হাতে দেবে।

  11. লেভীতিক ১৫:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যাজক তার একটি পাপের বলি, অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে, এইরূপে যাজক তার প্রমেহ হেতু তার জন্য সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করবে।

  12. লেভীতিক ১৫:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যদি কোনো পুরুষের রেতঃপাত হয়, তবে সে নিজের সমস্ত শরীর জলে ধোবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  13. লেভীতিক ১৫:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কোনো পোশাকে কি চামড়ায় রেতঃপাত হয়, তা জলে ধুতে হবে এবং তা সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  14. লেভীতিক ১৫:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর স্ত্রীর সঙ্গে পুরুষ রেতঃশুদ্ধ শয়ন করলে তারা উভয়ে জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  15. লেভীতিক ১৫:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে স্ত্রীর ঋতুস্রাব হয়, তার শরীরে রক্ত বের হলে সাত দিন তার অশুচি থাকবে এবং যে কেউ তাকে স্পর্শ করে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  16. লেভীতিক ১৫:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর অশুচির দিনের সে যে কোনো শয্যায় শয়ন করবে, তা অশুচি হবে ও যার ওপরে বসবে, তা অশুচি হবে।

  17. লেভীতিক ১৫:২১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কেউ তার শয্যা স্পর্শ করবে, সে নিজের পোশাক ধোবে ও জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  18. লেভীতিক ১৫:২২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কেউ তার বসার কোনো আসন স্পর্শ করে, সে নিজের পোশাক ধোবে ও জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  19. লেভীতিক ১৫:২৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর তার শয্যা কিংবা আসনের ওপরে কোনো কিছু থাকলে যে কেউ তা স্পর্শ করে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  20. লেভীতিক ১৫:২৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর অশুচির দিনের যে পুরুষ তার সঙ্গে শয়ন করে ও তার রজঃ তার গায়ে লাগে, সে সাত দিন অশুচি থাকবে এবং যে কোনো শয্যায় সে শয়ন করবে, সেটাও অশুচি হবে।

  21. লেভীতিক ১৫:২৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর অশুচির দিনের ছাড়া যদি কোনো স্ত্রীলোকের বহুদিন পর্যন্ত রক্তস্রাব হয়, কিংবা অশুচির দিনের পর যদি রক্ত ক্ষরে, তবে সেই অশুচি রক্তস্রাবের সকল দিন সে অশুচির দিনের র মতো থাকবে, সে অশুচি।

  22. লেভীতিক ১৫:২৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    সেই রক্তস্রাবের সমস্ত দিন যে কোনো শয্যায় সে শয়ন করবে, তা তার পক্ষে অশুচির দিনের শয্যার মতো হবে এবং যে কোনো আসনের ওপরে বসবে, তা অশুচির দিনের মত অশুচি হবে।

  23. লেভীতিক ১৫:২৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যে কেউ সেই সব স্পর্শ করবে, সে অশুচি হবে, পোশাক ধুয়ে জলে স্নান করবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।

  24. লেভীতিক ১৫:২৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর সেই স্ত্রীর রক্তস্রাব রহিত হলে সে নিজের জন্যে সাত দিন গুণবে, তারপরে সে শুচি হবে।

  25. লেভীতিক ১৫:২৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে অষ্টম দিনের সে নিজের জন্য দুটি ঘুঘু কিংবা দুটি পায়রারশাবক নিয়ে সমাগম তাঁবুর দরজায় যাজকের কাছে আসবে।