মূল বিষয়বস্তুতে যান

circa 1446 BC

Sinai & The Law

God meets Israel at Mount Sinai, reveals the Ten Commandments, and establishes the Tabernacle and the priestly covenant.

1,657 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. লেভীতিক ১২:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর সে স্ত্রী তেত্রিশ দিন পর্যন্ত নিজে শুদ্ধকরণ রক্তস্রাব অবস্থায় থাকবে; যতক্ষণ শুদ্ধিকরণের দিন পূর্ণ না হয়, ততক্ষণ সে কোনো পবিত্র পোশাক স্পর্শ করবে না এবং পবিত্র জায়গায় প্রবেশ করবে না।

  2. লেভীতিক ১২:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যদি সে মেয়ের জন্ম দেয়, তবে যেমন অশৌচের দিনের, তেমনি দুই সপ্তাহ অশুচি থাকবে; পরে সে ছেষট্টি দিন নিজের শুদ্ধকরণ রক্তস্রাব অবস্থায় থাকবে।

  3. লেভীতিক ১২:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে ছেলে কিংবা মেয়ের জন্মের শুদ্ধিকরণের দিন সম্পূর্ণ হলে সে হোমবলির জন্য এক বছরের একটি মেষ এবং পাপের বলির জন্য একটি পায়রার শাবক কিংবা একটি ঘুঘু সমাগম তাঁবুর প্রবেশ দরজায় যাজকের কাছে আনবে।

  4. লেভীতিক ১২:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক সদাপ্রভুর সামনে তা উৎসর্গ করে সে স্ত্রীর জন্যে প্রায়শ্চিত্ত করবে, তাতে সে নিজের রক্তস্রাব থেকে শুচি হবে। ছেলে কিংবা মেয়ের জন্মদাত্রীর জন্য এই ব্যবস্থা।

  5. লেভীতিক ১২:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যদি সে মেষ আনতে অক্ষম হয়, তবে দুটি ঘুঘু কিংবা দুটি পায়রার শাবক নিয়ে তার একটি হোমের জন্যে, অন্যটি পাপের জন্যে দেবে; আর যাজক তার জন্যে প্রায়শ্চিত্ত করবে, তাতে সে শুচি হবে।”

  6. লেভীতিক ১৩:১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,

  7. লেভীতিক ১৩:২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যদি কোনো মানুষের শরীরের চামড়ায় শোথ কিংবা খোস কিংবা উজ্জ্বল দাগ হয়, আর তা শরীরের গুরুতর চরম রোগের ঘায়ের মতো হয়, তবে সে হারোণ যাজকের কাছে কিংবা তার ছেলে যাজকদের মধ্যে কারো কাছে আনা হবে।

  8. লেভীতিক ১৩:৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে যাজক তার শরীরের চামড়ায় অবস্থিত ঘা দেখবে; যদি ঘায়ের লোম সাদা হয়ে থাকে এবং ঘা যদি দেখতে শরীরের চামড়ার থেকে নিম্ন মনে হয়, তবে তা কুষ্ঠরোগের ঘা, তা দেখে যাজক তাকে অশুচি বলবে।

  9. লেভীতিক ১৩:৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর উজ্জ্বল দাগ যদি তার শরীরের চামড়া সাদা হয়, কিন্তু দেখতে চামড়ার থেকে নিম্ন না হয় এবং তার লোম সাদা না হয়ে থাকে, তবে যার ঘা হয়েছে, যাজক তাকে সাত দিন আলাদা করে রাখবে।

  10. লেভীতিক ১৩:৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে সপ্তম দিনের যাজক তাকে দেখবে; আর দেখ, যদি তার দৃষ্টিতে ঘা সেরকম থাকে, চামড়ায় ঘা ছড়িয়ে না থাকে, তবে যাজক তাকে আরও সাত দিন আলাদা করে রাখবে।

  11. লেভীতিক ১৩:৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর সপ্তম দিনের যাজক তাকে আবার দেখবে; আর দেখ, যদি ঘা ভালো হয়ে থাকে ও চামড়ায় ছড়িয়ে না থাকে, তবে যাজক তাকে শুচি বলবে; এটি ফুসকুড়ি; পরে সে নিজের পোশাকে ধুয়ে শুচি হবে।

  12. লেভীতিক ১৩:৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু তার পরিষ্কারের জন্যে যাজককে দেখান হলে পর যদি তার ফুসকুড়ি চামড়ায় ছড়িয়ে থাকে, তবে আবার যাজককে দেখাতে হবে।

  13. লেভীতিক ১৩:৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তাতে যাজক দেখবে, আর দেখ, যদি তার ফুসকুড়ি চামড়ায় ছড়িয়ে থাকে, তবে যাজক তাকে অশুচি বলবে; তা কুষ্ঠরোগ।

  14. লেভীতিক ১৩:৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কারোর কুষ্ঠরোগের ঘা হলে সে যাজকের কাছে আসবে।

  15. লেভীতিক ১৩:১০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    পরে যাজক দেখবে; যদি তার চামড়ায় সাদা শোথ থাকে এবং তার লোম সাদা হয়ে থাকে ও শোথে কাঁচা মাংস থাকে,

  16. লেভীতিক ১৩:১১আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তবে তা তার শরীরের চামড়ার পুরানো কুষ্ঠ, আর যাজক তাকে অশুচি বলবে; আলাদা করবে না; কারণ সে অশুচি।

  17. লেভীতিক ১৩:১২আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর চামড়ার সর্বত্র কুষ্ঠরোগ ছড়িয়ে গেলে যদি যাজকের দৃষ্টিতে ঘা বিশিষ্ট ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চামড়া কুষ্ঠরোগে আচ্ছন্ন হয়ে থাকে,

  18. লেভীতিক ১৩:১৩আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    তবে যাজক তা দেখবে; আর দেখ, যদি তার সমস্ত শরীর কুষ্ঠরোগে আচ্ছন্ন হয়ে থাকে, তবে সে, যার ঘা হয়েছে, তাকে শুচি বলবে; তার সর্বাঙ্গই শুল্ক হল, সে শুচী।

  19. লেভীতিক ১৩:১৪আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    কিন্তু যখন তার শরীরে কাঁচা মাংস প্রকাশ পায়, তখন সে অশুচি হবে।

  20. লেভীতিক ১৩:১৫আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যাজক তার কাঁচা মাংস দেখে তাকে অশুচি বলবে; সেই কাঁচা মাংস অশুচি; তা কুষ্ঠ।

  21. লেভীতিক ১৩:১৬আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর সে কাঁচা মাংস যদি আবার সাদা হয়, তবে সে যাজকের কাছে যাবে, আর যাজক তাকে দেখবে;

  22. লেভীতিক ১৩:১৭আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর দেখ, যদি তার ঘা সাদা হয়ে থাকে, তবে যাজক, যার ঘা হয়েছে, তাকে, শুচি বলবে; সে শুচী।

  23. লেভীতিক ১৩:১৮আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর শরীরের চামড়ায় ঘা হয়ে ভাল হলে পর,

  24. লেভীতিক ১৩:১৯আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    যদি সেই ঘায়ের জায়গায় সাদা শোথ কিংবা সাদা ও ঈষৎ রক্তবর্ণ চিক্কণ চিহ্ন হয়, তবে যাজকের কাছে তা দেখাতে হবে।

  25. লেভীতিক ১৩:২০আনু. ১৪৯০ খ্রিস্টপূর্ব

    আর যাজক তা দেখবে, আর দেখ, যদি তার দৃষ্টিতে তা চামড়ার থেকে নিম্ন বোধ হয় ও তার লোম সাদা হয়ে থাকে, তবে যাজক তাকে অশুচি বলবে; তা স্ফোটকে উৎপন্ন কুষ্ঠরোগের ঘা।