- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
এই কালের পদ
- ইসাইয়া ২:২০আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
সেই দিন লোকেরা তাদের সোনা ও রূপার প্রতিমাগুলো নিক্ষেপ করবে যা তারা আরাধনা করার জন্য তৈরী করেছে, তারা তাদেরকে ছুঁচো ও বাদুড়ের কাছে ফেলে দেবে।
- ইসাইয়া ২:২১আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর আতঙ্ক ও প্রতাপের মহিমা থেকে লোকেরা পাথরের গুহার মধ্যে এবং খাড়া পাথরের ফাটলের মধ্যে যাবে যখন তিনি পৃথিবীকে আতঙ্কিত করার জন্য উঠবেন।
- ইসাইয়া ২:২২আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
মানুষের ওপর নির্ভর করা বন্ধ কর, যার নাকে প্রাণবায়ু আছে, কারণ সে কিসের মধ্যে গণ্য?
- ইসাইয়া ৩:১আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
¶ দেখ, প্রভু, বাহিনীদের সদাপ্রভু যিরূশালেম ও যিহূদা থেকে নির্ভরতা ও লাঠি, সম্পূর্ণ রুটি সরবরাহ এবং সম্পূর্ণ জল সরবরাহ দূর করবেন;
- ইসাইয়া ৩:২আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
বীর, যোদ্ধা, বিচারক, ভাববাদী, পূর্বলক্ষণ পাঠক, প্রাচীন;
- ইসাইয়া ৩:৩আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
পঞ্চাশ সৈন্যের সেনাপতি ও সম্মানিত লোক, পরামর্শদাতা, অভিজ্ঞ কারিগর এবং দক্ষ যোদ্ধা।
- ইসাইয়া ৩:৪আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
“আর আমি সাধারণ যুবকদেরকে তাদের নেতা করব, অল্পবয়স্করা তাদের ওপরে শাসন করবে।
- ইসাইয়া ৩:৫আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
লোকেরা অত্যাচারিত হবে, প্রত্যেকে একে অন্যের দ্বারা এবং প্রত্যেকে তার প্রতিবেশীর দ্বারা হবে, শিশুরা বৃদ্ধদের বিরুদ্ধে ও সাধারণ লোকেরা সম্মানীয়দের বিরুদ্ধে গর্বিতের কাজ করবে।
- ইসাইয়া ৩:৬আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
মানুষ তার পিতৃকুলের ভাইকে ধরিয়ে দেবে এবং বলবে, ‘তোমার পোশাক আছে, আমাদের শাসনকর্ত্তা হও এবং এই বিনাশের অবস্থা তোমার হাতের অধীনে হোক।’
- ইসাইয়া ৩:৭আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
সেই দিন সে চিত্কার করবে এবং বলবে, ‘আমি আরোগ্যকারী হব না; আমার খাবার নেই, পোশাক নেই। তোমরা আমাকে লোকদের শাসনকর্ত্তা কর না’।”
- ইসাইয়া ৩:৮আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
কারণ যিরূশালেম বিনষ্ট এবং যিহূদা পড়ে গেল, কারণ তাদের জিভ ও কাজ সদাপ্রভুর বিরুদ্ধে; যা তাঁর রাজকীয় অধিকার তুচ্ছ করে।
- ইসাইয়া ৩:৯আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
তাদের মুখের চেহারাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় এবং তারা সদোমের মত তাদের পাপের কথা বলে, তারা তা ঢাকে না। ধিক তাদের! কারণ তারা নিজেদের উপর সর্বনাশ ডেকে এনেছে।
- ইসাইয়া ৩:১০আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
তোমরা ধার্মিক লোকদের বল যে, তাদের ভালো হবে, কারণ তারা তাদের কাজের সুফল ভোগ করবে।
- ইসাইয়া ৩:১১আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
ধিক দুষ্টকে! তার জন্য এটা খারাপ হবে, কারণ তার হাতের কাজের পরিশোধ তার প্রতি করা যাবে।
- ইসাইয়া ৩:১২আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
আমার লোকেদের, বালকেরা তাদের প্রতি অত্যাচার করে এবং স্ত্রীলোকেরা তাদের ওপরে কর্তৃত্ব করে। হে আমার লোকেরা, তোমাদের নেতারা তোমাদেরকে বিপথে নিয়ে যায় এবং তোমার পথের নির্দেশকে ভ্রান্ত করে।
- ইসাইয়া ৩:১৩আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু বিচার স্থানে বিচার করতে উঠেছেন; তিনি তাঁর লোকদেরকে বিচার করতে দাঁড়িয়েছেন।
- ইসাইয়া ৩:১৪আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু তাঁর লোকদের প্রাচীনদেরকে ও আধিকারিকদেরকে বিচারে আনবেন, “তোমরা আমার আঙ্গুর ক্ষেত গ্রাস করেছ; গরিবদের জিনিস তোমাদের ঘরে আছে।
- ইসাইয়া ৩:১৫আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
কেন তোমরা আমার লোকদের চূর্ণ করছ আর গরিবদের মুখ পিষে ফেলছ?” এই কথা প্রভু বাহিনীদের সদাপ্রভু বলছেন।
- ইসাইয়া ৩:১৬আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু বলছেন যে সিয়োনের মেয়েরা অহঙ্কারী এবং তারা মাথা উঁচু করে হেঁটে বেড়ায় আর চোখ দিয়ে ইশারা করে; কায়দা করে হাঁটে এবং তারা পায়ে ঝুনঝুন শব্দ করে।
- ইসাইয়া ৩:১৭আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
সেইজন্য প্রভু সিয়োনের মেয়েদের মাথায় চর্মরোগ সৃষ্টি করবেন এবং সদাপ্রভু তাদেরকে নেড়া করবেন।
- ইসাইয়া ৩:১৮আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
সেই দিন প্রভু তাদের সুন্দর অলঙ্কার, মাথার ফিতে, অর্ধচন্দ্রকার অলঙ্কার,
- ইসাইয়া ৩:১৯আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
কানের দুল, চুড়ি, ঘোমটা,
- ইসাইয়া ৩:২০আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
মাথার অলঙ্কার, পায়ের অলঙ্কার, মাথার ফিতা, সুগন্ধির বাক্স, সৌভাগ্যের কবজ কেড়ে নেবেন
- ইসাইয়া ৩:২১আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
তিনি আংটি ও নাকের নথ,
- ইসাইয়া ৩:২২আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব
উৎসবের পোশাক, বড় জামা, শাল, টাকার থলি,