মূল বিষয়বস্তুতে যান

circa 800–400 BC

The Hebrew Prophets

God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.

3,706 টি পদ · 14 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইসাইয়া ১:২৬আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    আমি আগের মত তোমার বিচারকদের ও পরামর্শদাতাদেরকে ফিরিয়ে দেব; তারপর তোমাকে ধার্মিকতার শহর, বিশ্বস্ত শহর বলে ডাকা হবে।”

  2. ইসাইয়া ১:২৭আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    সিয়োনকে ন্যায়বিচার দ্বারা মুক্ত করা হবে এবং তার অনুতপ্ত ব্যক্তিরা ধার্ম্মিকতা দ্বারা মুক্তি পাবে।

  3. ইসাইয়া ১:২৮আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    কিন্তু বিদ্রোহী ও পাপীরা সবাই একসঙ্গে ধ্বংস হবে এবং যারা সদাপ্রভুকে পরিত্যাগ করেছে তারা শেষ হবে।

  4. ইসাইয়া ১:২৯আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    “কারণ তুমি পবিত্র ওক গাছের জন্য লজ্জা পাবে যা তুমি কামনা করেছ এবং যা তুমি মনোনিত করেছ সেই বাগানের জন্য তুমি অপমানিত হবে।

  5. ইসাইয়া ১:৩০আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    কারণ তোমরা এলোন গাছের মত হবে যার পাতা শুকিয়ে গিয়েছে এবং সেই বাগানের মত হবে যার মধ্যে জল নেই।

  6. ইসাইয়া ১:৩১আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    শক্তিশালী লোকও শুকনো খড়কুটোর মত হবে এবং তার কাজ আগুনের ফুল্কির মত। তারা একসঙ্গে পুড়ে যাবে এবং কেউ তা নিভাবে না।”

  7. ইসাইয়া ২:১আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    ¶ আমোসের ছেলে যিশাইয় যিহূদা ও যিরূশালেমের বিষয়ে, এক দর্শন পান।

  8. ইসাইয়া ২:২আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    ভবিষ্যতে সদাপ্রভুর গৃহের পর্বত সমস্ত পর্বতমালার শীর্ষস্থান হিসাবে স্থাপিত হবে এবং সমস্ত পাহাড়ের উপরে উন্নত হবে এবং সব জাতি তার দিকে প্রবাহিত হবে।

  9. ইসাইয়া ২:৩আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    অনেক লোক আসবে এবং বলবে, “চল, আমরা সদাপ্রভুর পর্বতে, যাকোবের ঈশ্বরের গৃহে উঠে যাই। তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন আর আমরা তাঁর পথে চলব।” তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নিয়ম এবং যিরূশালেম থেকে সদাপ্রভুর বাক্য বের হবে।

  10. ইসাইয়া ২:৪আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    তিনি জাতিদের মধ্যে বিচার করবেন; অনেক দেশের লোকদের প্রতিদান নিষ্পত্তি করবেন। তারা তাদের তরোয়াল ভেঙে লাঙ্গলের ফলা করবে আর বর্শা ভেঙে কেটে সাফ করার জিনিস করবে। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তরোয়াল ওঠাবে না; তারা আর যুদ্ধ করতে শিখবে না।

  11. ইসাইয়া ২:৫আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    হে যাকোবের কুল, চল এবং এস আমরা সদাপ্রভুর আলোতে চলি।

  12. ইসাইয়া ২:৬আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    ¶ কারণ তুমি তো তোমার লোকদেরকে, যাকোবের কুলকে ত্যাগ করেছ। কারণ তারা পূর্ব দিকের দেশগুলোর রীতিতে পূর্ণ এবং পলেষ্টীয়দের ভবিষ্যৎবাণী পাঠকদের মতো হয়েছে এবং তারা বিদেশীদের সন্তানদের সঙ্গে হাত মিলিয়েছে।

  13. ইসাইয়া ২:৭আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    তাদের দেশ সোনা ও রূপায় ভরা, তাদের ধন-সম্পদের সীমা নেই। তাদের দেশ ঘোড়ায় পরিপূর্ণ আর তাদের রথের সীমা নেই।

  14. ইসাইয়া ২:৮আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    তাদের দেশ প্রতিমায় পরিপূর্ণ; তাদের হাতে তৈরী মূর্ত্তি দেবতার কাছে তারা প্রণাম করে, সেই সমস্ত জিনিস যা তাদের আঙ্গুল তৈরী করেছে।

  15. ইসাইয়া ২:৯আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর দ্বারা লোকেরা নত হবে এবং তারা প্রত্যেকে নীচু হবে; অন্যথায় তাদেরকে গ্রহণ কোরো না।

  16. ইসাইয়া ২:১০আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর আতঙ্কের হাত থেকে এবং তাঁর প্রতাপের মহিমা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা প্রস্তরময় জায়গায় চলে যাও এবং মাটিতে লুকিয়ে পড়।

  17. ইসাইয়া ২:১১আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    এক দৃষ্টিতে তাকিয়ে থাকা লোকেদের গর্ব নত করা হবে এবং গর্বিত লোকের অহঙ্কার চূর্ণ হবে। বিচারের সেই দিন একমাত্র সদাপ্রভুই মহিমান্বিত হবেন।

  18. ইসাইয়া ২:১২আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    কারণ সেখানে বাহিনীদের সদাপ্রভুর দিন হবে প্রত্যেকের বিরুদ্ধে যারা গর্বিত, অহঙ্কারী এবং প্রত্যেকের বিরুদ্ধে যারা দাম্ভিক; তাকে নত করা হবে।

  19. ইসাইয়া ২:১৩আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    এবং লিবানোনের সব লম্বা ও উন্নত এরস গাছের বিরুদ্ধে এবং বাশনের সব এলোন গাছের বিরুদ্ধে;

  20. ইসাইয়া ২:১৪আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    এবং সব উঁচু পাহাড় এবং সেই সমস্ত পর্বতের বিরুদ্ধে যা উঁচু,

  21. ইসাইয়া ২:১৫আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    এবং প্রত্যেক উঁচু দুর্গের বিরুদ্ধে এবং প্রত্যেক দুর্ভেদ্য দেয়ালের বিরুদ্ধে

  22. ইসাইয়া ২:১৬আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    এবং প্রত্যেক তর্শীশের জাহাজের বিরুদ্ধে এবং প্রত্যেক সুন্দর সুন্দর কারুকার্যর বিরুদ্ধে।

  23. ইসাইয়া ২:১৭আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    মানুষের গর্বকে নত করা হবে এবং লোকের অহঙ্কারের পতন হবে। সেই দিন একমাত্র সদাপ্রভুই গৌরবান্বিত হবেন,

  24. ইসাইয়া ২:১৮আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    প্রতিমাগুলো সম্পূর্ণরূপে লুপ্ত হবে।

  25. ইসাইয়া ২:১৯আনু. ৭৫৯ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর আতঙ্ক এবং তার মহিমার প্রতাপের থেকে লোকেরা পাথরের গুহায় এবং মাটির গর্তের মধ্যে যাবে, যখন তিনি পৃথিবীকে আতঙ্কিত করার জন্য উঠবেন।