- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa AD 48–96
Letters to the Churches
Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.
এই কালের পদ
- ২ করিন্থীয় ১১:১৭আনু. ৬০ খ্রিস্টাব্দ
এখন আমি যেভাবে কথা বলছি, তা প্রভুর ক্ষমতায় বলছি না; কিন্তু আমি একজন বোকার মত কথা বলছি।
- ২ করিন্থীয় ১১:১৮আনু. ৬০ খ্রিস্টাব্দ
অনেকেই যখন দৈহিক ভাবে অহঙ্কার করছে, তখন, আমিও গর্ব করব।
- ২ করিন্থীয় ১১:১৯আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ তোমরা নিশ্চিত ভাবে আনন্দের সঙ্গে আমার বোকামি সহ্য করছ, যদিও তোমরা নিজেদের বুদ্ধিমান ভাব!
- ২ করিন্থীয় ১১:২০আনু. ৬০ খ্রিস্টাব্দ
কারণ কেউ যদি তোমাদের দাস করে, তোমাদের ধ্বংস করে, যদি তোমাদের বন্দী করে, যদি অহঙ্কার করে, চড় মারে; তখন তোমরা তা সহ্য করে থাক।
- ২ করিন্থীয় ১১:২১আনু. ৬০ খ্রিস্টাব্দ
আমি লজ্জা পেয়েছিলাম, কারণ যখন আমরা তোমাদের সঙ্গে ছিলাম; তোমাদের আরো ভীরুর মত পরিচালনা করেছিলাম।
- ২ করিন্থীয় ১১:২২আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ ওরা কি ইব্রীয়? সুতরাং আমিও তাই। তারা কি ইস্রায়েলীয়? সুতরাং আমিও তাই। তারা কি অব্রাহামের বংশ? সুতরাং আমিও তাই।
- ২ করিন্থীয় ১১:২৩আনু. ৬০ খ্রিস্টাব্দ
তারা কি খ্রীষ্টের দাস? আমি পাগলের মত কথা বলছি; আমি তাদের থেকে বেশি পরিশ্রম করছি; আমি তাদের থেকে বেশি কারাবাস করেছি; আমি তাদের থেকে বেশি নিদারুন আঘাত পেয়েছি এবং আমি তাদের থেকে অনেক বেশি বার মৃত্যুমুখে পড়েছি।
- ২ করিন্থীয় ১১:২৪আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ ইহূদিরা আমাকে পাঁচ বার চাবুক দিয়ে ঊনচল্লিশ বার মেরেছিল।
- ২ করিন্থীয় ১১:২৫আনু. ৬০ খ্রিস্টাব্দ
তিনবার বেত দিয়ে মেরেছে, একবার তারা আমাকে পাথর দিয়ে মেরেছে, তিনবার জাহাজ ডুবি হয়েছিল এবং আমি এক রাত ও এক দিন জলের মধ্যে কাটিয়েছি।
- ২ করিন্থীয় ১১:২৬আনু. ৬০ খ্রিস্টাব্দ
যাত্রায় অনেকবার, নদীর ভয়াবহতা, ডাকাতদের কাছ থেকে বিপদ এসেছে, আমার নিজের লোকদের কাছ থেকে বিপদ এসেছে, ইহূদিদের ও অইহূদিদের কাছ থেকে বিপদ এসেছে, নগরের কাছ থেকে বিপদ এসেছে, বন্য জায়গা থেকে বিপদ এসেছে, সাগর থেকে বিপদ এসেছে, ভণ্ড ভাইদের কাছ থেকে বিপদ এসেছে যারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
- ২ করিন্থীয় ১১:২৭আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ আমি কষ্টের মধ্যেও কঠিন পরিশ্রম করেছি, কখনো না ঘুমিয়ে কাটিয়েছি; কিছু না খেয়ে থেকেছি খিদেয় এবং পিপাসায় কষ্ট পেয়েছি, শীতে ও যথেষ্ট কাপড়ের অভাবে কষ্ট পেয়েছি।
- ২ করিন্থীয় ১১:২৮আনু. ৬০ খ্রিস্টাব্দ
ঐ সব বিষয় ছাড়াও আমি প্রতিদিন সব মণ্ডলী গুলির জন্য ভয় পাচ্ছিলাম তারা কি করছে।
- ২ করিন্থীয় ১১:২৯আনু. ৬০ খ্রিস্টাব্দ
সেখানে কেউ দুর্বল হলেও আমি দুর্বল না হই, যে অন্য কাউকে পাপে ফেলতে চায়, তখন আমার কি রাগ হয় না?
- ২ করিন্থীয় ১১:৩০আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ যদি আমি অহঙ্কার করি, এই রকম জিনিসগুলির জন্যই কেবলমাত্র অহঙ্কার করব, যে জিনিসগুলো প্রকাশ করে যে আমি কত দুর্বল।
- ২ করিন্থীয় ১১:৩১আনু. ৬০ খ্রিস্টাব্দ
প্রভু যীশু খ্রীষ্টের পিতা ও ঈশ্বর যুগে যুগে যাঁকে ধন্য করে তিনি জানেন আমি মিথ্যা কথা বলছি না।
- ২ করিন্থীয় ১১:৩২আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ দম্মেশক শহরে আরিতা রাজার নিযুক্ত শাসনকর্ত্তা আমাকে ধরবার জন্য সেই নগরের চারিদিকে পাহারাদার রেখেছিলেন।
- ২ করিন্থীয় ১১:৩৩আনু. ৬০ খ্রিস্টাব্দ
কিন্তু আমার বন্ধু আমাকে একটি ঝুড়িতে করে দেওয়ালের জানলা দিয়ে আমাকে নগরের বাইরে নামিয়ে দিয়েছিল, এই ভাবে আমি তাঁর কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম।
- ২ করিন্থীয় ১২:১আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ আমি অবশ্যই নিজেকে রক্ষা করে চলব, সুতরাং অহঙ্কার করব কিছু দর্শনের বিষয় যা প্রভু আমাকে দিয়েছেন।
- ২ করিন্থীয় ১২:২আনু. ৬০ খ্রিস্টাব্দ
চোদ্দ বছর আগে একজন লোক খ্রীষ্টে যোগদান করেছিলেন যাকে আমি চিনি স্বর্গ পর্যন্ত তাকে তুলে নেওয়া হয়েছিল কেবলমাত্র ঈশ্বর জানেন যখন তিনি আমাকে উপরে তুলেছেন কেবলমাত্র আমার আত্মা অথবা আমার দেহকে।
- ২ করিন্থীয় ১২:৩আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ এবং আমি আমার শরীরে অথবা কেবলমাত্র আমার আত্মায়, ঈশ্বর একাই জানেন
- ২ করিন্থীয় ১২:৪আনু. ৬০ খ্রিস্টাব্দ
স্বর্গে পরমদেশ নামক এক জায়গায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আমি কিছু শুনেছিলাম যা ছিল আমার কাছে আরো পবিত্র সম্ভব হলে তোমাদের বলবো।
- ২ করিন্থীয় ১২:৫আনু. ৬০ খ্রিস্টাব্দ
আমি ঐ বিষয়ে অহঙ্কার করতে পারি কিন্তু যা সব ঘটছে তা ঈশ্বর করেছেন, আমি না। আমার জন্য আমি অহঙ্কার করতে পারি কেবলমাত্র এই বিষয়ে ঈশ্বর কিভাবে আমার উপর কাজ করছেন, আমি একজন দুর্বল মানুষ।
- ২ করিন্থীয় ১২:৬আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ যদি আমি নিজের বিষয়ে অহঙ্কার করতে চাই, তবে আমি নির্বোধ হব না, কারণ আমি সত্যিই বলবো। যে কোনো ভাবেই, আমি আর অহঙ্কার করব না, সুতরাং কেবলমাত্র তুমি আমার বিচার করো তুমি কি শুনেছ আমাকে বল, অথবা আগেই তুমি আমার বিষয়ে কি জেনেছ বল।
- ২ করিন্থীয় ১২:৭আনু. ৬০ খ্রিস্টাব্দ
আর ঐ নিগূরতত্ত্বের অসাধারণ গুরুত্ব থাকার জন্য আমি যেন খুব বেশি অহঙ্কার না করি, এই জন্য আমার দেহে একটি কাঁটা, শয়তানের এক দূত, আমাকে দেওয়া হল, যেন সে আমাকে আঘাত করে, যেন আমি খুব বেশি অহঙ্কার না করি।
- ২ করিন্থীয় ১২:৮আনু. ৬০ খ্রিস্টাব্দ
¶ এই বিষয় নিয়ে আমি প্রভুর কাছে তিনবার প্রার্থনা করেছিলাম, যেন এটা আমাকে ছেড়ে চলে যায়।