মূল বিষয়বস্তুতে যান

circa AD 48–96

Letters to the Churches

Paul and other apostles write to strengthen, correct, and encourage the scattered churches across the Roman world.

2,767 টি পদ · 21 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ২ করিন্থীয় ১২:৯আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কিন্তু তিনি আমাকে বলেছিলেন, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। কারণ যখন তুমি দুর্বল হয়ে পড়বে তখন আমার শক্তি দুর্বলতায় কাজ করে, আমার দুর্বলতার জন্য আমি আরো তাড়াতাড়ি অহঙ্কার বোধ করব, সুতরাং খ্রীষ্টের শক্তি আমার উপর অবস্থান করে।

  2. ২ করিন্থীয় ১২:১০আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আমি সব কিছুর সামনা সামনি হতে পারি কারণ খ্রীষ্ট আমার সঙ্গে আছেন। এটা হতে পারে আমি অবশ্যই দুর্বল, অথবা অন্যরা আমাকে ঘৃণা করবে, আমাকে ভীষণ কষ্ট করতে হবে, অথবা অন্যরা আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। তাঁর নানারকম দয়ার জন্য আমাকে কষ্টভোগ করতে হবে। যে কোনো ঘটনায়, যখন আমার শক্তি চলে যাবে, তখনো আমি শক্তিশালী।

  3. ২ করিন্থীয় ১২:১১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ আমি যখন এই ভাবে লিখছি, আমি আমার নিজের প্রশংসা করছি। কিন্তু আমি এই রকম করেছি কারণ তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি ঠিক এই রকমই ভালো “বিশেষ প্রেরিতদের” যদিও আমি সত্যিই কিছুই না।

  4. ২ করিন্থীয় ১২:১২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    প্রকৃত প্রেরিতদের চেনার সত্য সংকেত আমি তোমাদের দিয়েছি খুব ধৈর্য্য সহকারে আমি তোমাদের মধ্যে যে অলৌকিক কাজ করেছি: বিস্ময়কর অলৌকিক কাজ যা প্রমাণ করে আমি সত্যিই যীশু খ্রীষ্টের দাস।

  5. ২ করিন্থীয় ১২:১৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    নিশ্চিত করে বলছি তোমরা অন্য সব মণ্ডলীর কাছে গুরুত্বপূর্ণ! কেবলমাত্র একটা বিষয়ে তোমরা আলাদা ছিলে যে আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা নিই নি যা তাদের কাছ থেকে নিয়েছি। আমার অন্যায় কাজের জন্য আমাকে ক্ষমা কর!

  6. ২ করিন্থীয় ১২:১৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ সুতরাং এই শোন! আমি এখন এই তৃতীয় বার তোমাদের কাছে যাবার জন্য তৈরী হয়ে আছি এবং এই যাত্রায়, অন্য সকলের মত, আমি তোমাদের কাছে কোনো টাকা চাইব না। আমি কিছু চাই না কেবল তোমাদের চাই। আমি তোমাদের কাছে কি চাই! তোমরা আমাদের মতামত জানো যা আমরা আমাদের পরিবারে অনুসরণ করে চলি: ছেলেমেয়েরা তাদের বাবামায়ের খরচ চালাবে না কিন্তু বাবামায়েরা ছেলে মেয়েদের খরচ জমিয়ে রাখবেন।

  7. ২ করিন্থীয় ১২:১৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আমি খুব খুশি হয়েই তোমাদের জন্য সব কিছু করব, যদিও এর মানে আমি আমার জীবন দেব। যদি এই মানে বোঝায় আমি তোমাদের ভালবাসি চিরকালের থেকে বেশি, নিশ্চিত ভাবে তোমরাও আমাকে আনন্দে চিরকালের চেয়ে বেশি ভালবাসবে।

  8. ২ করিন্থীয় ১২:১৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ সুতরাং, কেউ অবশ্যই বলবে যে আমি তোমাদের টাকার কথা বলিনি, আমি কৌশলে তোমাদের বাধা দিয়ে আমার নিজের প্রয়োজনের সব খরচ আমি করেছি।

  9. ২ করিন্থীয় ১২:১৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ভালো, আমি কাউকে তোমাদের কাছে পাঠিয়ে কখন তোমাদের ঠকাই নি তাছাড়া আমি তোমাদের কাছে পাঠিয়েছি, আমি কি করেছি?

  10. ২ করিন্থীয় ১২:১৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    উদাহরণ, আমি তীতকে এবং অন্য ভাইকে তোমার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু তাদের সাহায্য করার জন্য তারা তোমাদের কিছু বলেনি, তারা কি করেছে? তীত কখন তার খরচ তোমাদের দিতে বলেনি, সে কি করেছে? তীত এবং অন্য ভাই তোমার সঙ্গে আমার মতই ব্যবহার করেছে, একই রকম নয় কি? আমরা আমাদের জায়গায় একইভাবে বাস করেছি; তোমরা কখন আমাদের জন্য কোনো খরচ করবে না।

  11. ২ করিন্থীয় ১২:১৯আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ তোমরা ঠিক চিন্তা করনি যে এই চিঠিতে আমি আমার দোষ কাটানোর চেষ্টা করেছি, তুমি কি ঠিক? ঈশ্বর জানেন যে আমি খ্রীষ্টের সঙ্গে যুক্ত আছি এবং যা আমি লিখেছি সব কিছু তাঁর আদেশে বলবান হয়ে তোমরা তাঁকে বিশ্বাস কর। কথা কহিতেছি; আর, প্রিয়তমেরা, সবই তোমাদেরকে গেঁথে তুলবার জন্য বলছি।

  12. ২ করিন্থীয় ১২:২০আনু. ৬০ খ্রিস্টাব্দ

    কিন্তু যখন আমি তোমাদের কাছে আসব, আমি যেরকম ইচ্ছা করেছিলাম আমি তোমাদের সেরকম দেখতে পাবনা। আমি যখন তোমাদের কাছে আসব আমাকে কিছু শোনাতে চাইবে না। আমি ভয় পাচ্ছি যে তোমরা তোমাদের মধ্যে ঝগড়া করবে, একে অপরকে হিংসা করবে, তোমাদের মধ্যে কেউ রাগ করবে। আমি ভয় পাচ্ছি তোমাদের মধ্যে কেউ নিজেকে প্রধান করবে, যা নিয়ে তোমরা একে অপরের সঙ্গে কথা বলবে এবং তোমাদের মধ্যে কেউ খুব স্বার্থপর হবে।

  13. ২ করিন্থীয় ১২:২১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    যখন আমি তোমাদের কাছে আসব, আমি তোমাদের দেখে ভয় পাব, ঈশ্বর আমাকে নত করবেন, অনেকে ঈশ্বরের দিকে পাপ থেকে, অপবিত্রতা থেকে ও ব্যভিচার থেকে মন ফেরাবে না সেইজন্য আমি দুঃখিত ও শোকার্ত হব।

  14. ২ করিন্থীয় ১৩:১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ এই তৃতীয় বার আমি তোমাদের কাছে যাচ্ছি এই বিষয়গুলো আলোচনার জন্য। এই বিষয়ে আলোচনার নিয়ম পাঠিয়ে অপরের বিরুদ্ধে প্রত্যেকটি দোষারোপ নির্ভর করে দুই অথবা তিনজন সাক্ষীর কথায়, ঠিক এক জনের কথায় নয়।

  15. ২ করিন্থীয় ১৩:২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আমি যখন দ্বিতীয়বার সেখানে ছিলাম আমি তাদের বলেছিলাম যারা আগে পাপ করেছে, তাদের ও অন্য সবাইকে আমি আগেই বলেছি ও বলছি, যদি আবার আসি, আমি মমতা করব না।

  16. ২ করিন্থীয় ১৩:৩আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ আমি তোমাদের বলছি কারণ তোমরা প্রমাণ চাইছ যে খ্রীষ্ট আমার ভিতর দিয়ে কথা বলছেন, তিনি তোমাদের বিষয়ে দুর্বল নন; তবুও তিনি তাঁর মহান শক্তি দিয়ে তোমাদের সঙ্গে কাজ করছেন।

  17. ২ করিন্থীয় ১৩:৪আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আমরা খ্রীষ্টের উদাহরণ থেকে শিক্ষা পাই, কারণ তিনি যখন দুর্বল ছিলেন তখন তারা তাঁকে ক্রুশে দিয়েছিল, তবুও ঈশ্বর তাঁকে আবার জীবিত করেছেন। আমরাও তাঁর সঙ্গে বাস করে দুর্বল হয়েছি এবং তাঁর উদাহরণ অনুসরণ করছি, কিন্তু তাঁর সঙ্গে, এই পাপ সম্পর্কে তোমাদের সঙ্গে যখন কথা বলবো তখন ঈশ্বর আমাদের ক্ষমতাবান করবেন যা তোমাদের কেউ কথা দিয়েছেন।

  18. ২ করিন্থীয় ১৩:৫আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ তোমরা প্রত্যেকে অবশ্যই পরীক্ষা করে দেখ তিনি কিভাবে জীবিত; তোমরা প্রমাণ কর যে ঈশ্বর তোমাদের ভালবাসেন এবং করুণা করেন তা তোমরা বিশ্বাস কর। তোমরা অবশ্যই তোমাদের নিজেদের পরীক্ষা কর: তোমরা কি দেখেছ যে যীশু খ্রীষ্ট তোমাদের ভিতরে বাস করছেন? তিনি তোমাদের প্রত্যেকের মধ্যে বাস করেন, অবশ্য যদি তোমরা এই পরীক্ষায় ব্যর্থ হও।

  19. ২ করিন্থীয় ১৩:৬আনু. ৬০ খ্রিস্টাব্দ

    এবং আমি আশাকরি যে তোমরা দেখবে যে খ্রীষ্টও আমাদের মধ্যে বাস করেন।

  20. ২ করিন্থীয় ১৩:৭আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ এখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তোমরা কোনকিছু ভুল করবে না। আমরা এই জন্য প্রার্থনা করি কারণ আমরা চাই তোমাদের থেকে আরো ভালো দেখাতে ঐ পরীক্ষায় পাস করে। তাসত্ত্বেও, আমরা তোমাদের জানাতে চাই এবং ঠিক জিনিস কর। যদি আমরা অক্ষম হই, আমরা চাই তোমরা সফল হও।

  21. ২ করিন্থীয় ১৩:৮আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আমরা যা করি সত্য তা দমন করে; সত্যের বিরুদ্ধে আমরা কিছু করতে পারিনা।

  22. ২ করিন্থীয় ১৩:৯আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ যখন আমরা দুর্বল হই এবং তোমরা বলবান হও তখন আমরা আনন্দ করি। আমরা প্রার্থনা করি যে তোমরা সবদিন অবশ্যই সম্পূর্ণরূপে ঈশ্বরকে বিশ্বাস করও মান্য কর।

  23. ২ করিন্থীয় ১৩:১০আনু. ৬০ খ্রিস্টাব্দ

    আমি এখন তোমাদের কাছ থেকে চলে যাব সেইজন্য আমি এই সব লিখছি। যখন আমি তোমাদের কাছে আসব, আমি তোমাদের সঙ্গে কঠোর আচরণ করব না। কারণ ঈশ্বর আমাকে একজন প্রেরিত করেছেন, আমি তাঁর ক্ষমতা ব্যবহার করে তোমাদের উত্সাহ দিতে পছন্দ করি কিন্তু তোমাদের দুর্বল করতে চাই না।

  24. ২ করিন্থীয় ১৩:১১আনু. ৬০ খ্রিস্টাব্দ

    ¶ সবশেষে এই বলি, ভাইয়েরা আনন্দ কর! আগের আচরণের থেকে এখনকার আচার এবং আচরণ ভালো কর এবং ঈশ্বর তোমাদের সাহস দেবেন। একে অপরের সঙ্গে একমত হও এবং শান্তিতে একসঙ্গে বাস কর। যদি তোমরা এই সব কাজ কর, ঈশ্বর, তোমাদের ভালবাসবেন এবং শান্তি দেবেন, তোমাদের সঙ্গে থাকবেন।

  25. ২ করিন্থীয় ১৩:১২আনু. ৬০ খ্রিস্টাব্দ

    একে অপরকে শুভেচ্ছা জানাও ও পবিত্র চুম্বন দাও।