মূল বিষয়বস্তুতে যান

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ২ সামুয়েল ২৩:২০আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    আর কবসেলীয় এক বীরের সন্তান যিহোয়াদার ছেলে যে বনায় যিনি অনেক মহান কাজ করেছিলেন, তিনি মোয়াবীয় অরীয়েলের দুই ছেলেকে হত্যা করলেন; সেটা ছাড়াও তিনি বরফ পরার দিনের গর্তের মধ্যে একটা সিংহকে মারলেন৷

  2. ২ সামুয়েল ২৩:২১আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    আর তিনি একজন সুপুরুষ মিস্রীয়কে হত্যা করলেন৷ সেই মিস্রীয়ের হাতে এক বর্শা এবং তাঁর হাতে এক লাঠি ছিল; পরে তিনি গিয়ে সেই মিস্রীয়দের হাত থেকে বর্শাটী কেড়ে নিয়ে তার বর্শা দ্বারা তাকে হত্যা করলেন৷

  3. ২ সামুয়েল ২৩:২২আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    যিহোয়াদার ছেলে বনায় এই সব কাজ করলেন, তাতে তিনি বীরত্রয়ের মধ্যে খ্যাতনামা হলেন৷

  4. ২ সামুয়েল ২৩:২৩আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    তিনি ঐ ত্রিশ জনের থেকেও মর্য্যাদা সম্পন্ন, কিন্তু প্রথম নরত্রয়ের সমান ছিলেন না; দায়ূদ তাঁকে নিজের সেনাবাহিনীর শাসনকর্ত্তা করলেন৷

  5. ২ সামুয়েল ২৩:২৪আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    যোয়াবের ভাই অসাহেল ঐ ত্রিশের মধ্যে একজন ছিলেন; বৈৎলেহমের দোদয়ের ছেলে ইলহানন,

  6. ২ সামুয়েল ২৩:২৫আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    হরোদীয় শম্ম, হরোদীয় ইলীকা,

  7. ২ সামুয়েল ২৩:২৬আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    পল্টীয় হেলস, তকোয়ীয় ইক্কেশের ছেলে ঈরা,

  8. ২ সামুয়েল ২৩:২৭আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    অনাথোতীয় অবীয়েষর, হুশাতীয় মবুন্নয়,

  9. ২ সামুয়েল ২৩:২৮আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    অহোহীয় সলমোন, নটোফাতীয় মহরয়,

  10. ২ সামুয়েল ২৩:২৯আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    নটোফাতীয় বানার ছেলে হেলব, বিন্যামীনীয় সন্তানদের গিবিয়ার অধিবাসী রীবয়ের ছেলে ইত্তয়,

  11. ২ সামুয়েল ২৩:৩০আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    পিরিয়াথোনীয় বনায়, গাশ উপত্যকার অধিবাসী হিদ্দয়,

  12. ২ সামুয়েল ২৩:৩১আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    অর্বতীয় অবিয়লবোন, বরহূমীয় অসমাবৎ,

  13. ২ সামুয়েল ২৩:৩২আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    শালবোনীয় ইলিয়হবা, যাশেনের ছেলে যোনাথন,

  14. ২ সামুয়েল ২৩:৩৩আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    হরারীয় শম্ম, অরারীয় সাররের ছেলে অহীয়াম,

  15. ২ সামুয়েল ২৩:৩৪আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    মাখাথীয়ের নাতি অহসবয়ের ছেলে ইলীফেলট, গীলোনীয় অহীথোফলের ছেলে ইলীয়াম,

  16. ২ সামুয়েল ২৩:৩৫আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    কর্মিলীয় হিষ্রয়, অর্ব্বীয় পারয়,

  17. ২ সামুয়েল ২৩:৩৬আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    সোবার অধিবাসী নাথনের ছেলে যিগাল, গাদীয় বানী,

  18. ২ সামুয়েল ২৩:৩৭আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    অম্মোনীয় সেলক, সরূয়ার ছেলে যোয়াবের অস্ত্রবাহক বেরোতীয় নহরয়,

  19. ২ সামুয়েল ২৩:৩৮আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    যিত্রীয় ঈরা, যিত্রীয় গারেব,

  20. ২ সামুয়েল ২৩:৩৯আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    হিত্তীয় ঊরিয়; মোট সাঁইত্রিশ জন৷

  21. ২ সামুয়েল ২৪:১আনু. ১০১৭ খ্রিস্টপূর্ব

    ¶ আর ইস্রায়েলের প্রতি সদাপ্রভু পুনরায় প্রচণ্ড রেগে গেলেন, তিনি তাদের বিরুদ্ধে দায়ূদকে উস্কানি দিলেন, বললেন, “যাও, ইস্রায়েল ও যিহূদাকে গণনা কর৷”

  22. ২ সামুয়েল ২৪:২আনু. ১০১৭ খ্রিস্টপূর্ব

    তখন রাজা নিজের সৈন্যদলের সেনাপতি যোয়াব, যিনি তাঁর সঙ্গে ছিলেন, তাঁকে আদেশ দিলেন, “তুমি দান থেকে বের-শেবা পর্যন্ত ইস্রায়েলের সব বংশের মধ্যে ঘুরে দেখ, তোমরা লোকদেরকে গণনা কর, আমি প্রজাদের সংখ্যা জানব৷”

  23. ২ সামুয়েল ২৪:৩আনু. ১০১৭ খ্রিস্টপূর্ব

    যোয়াব রাজাকে বললেন, “এখন যত লোক আছে, আপনার ঈশ্বর সদাপ্রভু তার একশো গুণ বৃদ্ধি করুন এবং আমার প্রভু মহারাজ তা নিজের চোখে দেখুন; কিন্তু এই কাজে আমার প্রভু মহারাজের ইচ্ছা কেন হল?”

  24. ২ সামুয়েল ২৪:৪আনু. ১০১৭ খ্রিস্টপূর্ব

    তবু যোয়াবের উপরে ও সেনাপতিদের উপরে রাজার কথাই ধার্য হল৷ পরে যোয়াব ও সেনাপতিরা ইস্রায়েলের লোকদেরকে গণনা করবার জন্য রাজার সামনে থেকে চলে গেলেন৷

  25. ২ সামুয়েল ২৪:৫আনু. ১০১৭ খ্রিস্টপূর্ব

    তাঁরা যর্দ্দন পার হয়ে, গাদ দেশের উপত্যকার মধ্যে অবস্থিত নগরের দক্ষিণ পাশে অরোয়েরে এবং যাসেরে শিবির স্থাপন করলেন৷