মূল বিষয়বস্তুতে যান

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ২ সামুয়েল ২২:৪৬আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    অন্য জাতির লোকেরা নিরাশ হবে; তারা কাঁপতে কাঁপতে তাদের গোপন জায়গা থেকে বের হয়ে আসবে।

  2. ২ সামুয়েল ২২:৪৭আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু জীবন্ত, আমার শৈলর প্রশংসা হোক; আমার ঈশ্বর, যিনি আমার রক্ষাকারী পাহাড়, তাঁর সম্মান বৃদ্ধি হোক।

  3. ২ সামুয়েল ২২:৪৮আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিশোধ দেন, অন্য জাতিদের আমার সামনে নত করেন।

  4. ২ সামুয়েল ২২:৪৯আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন; যারা আমার বিরুদ্ধে ওঠে, তুমি তাদের উপরেও আমাকে উন্নত করছ; তুমি অত্যাচারী লোকদের হাত থেকে আমাকে উদ্ধার করে থাক।

  5. ২ সামুয়েল ২২:৫০আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    এই জন্য, হে সদাপ্রভু, আমি অন্য জাতিদের মধ্যে তোমার ধন্যবাদ করব, তোমার নামের উদ্দেশ্যে প্রশংসা গাইব।

  6. ২ সামুয়েল ২২:৫১আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তিনি তাঁর রাজাকে মহাপরিত্রাণ দান করেন; তাঁর অভিষেক করা লোকের প্রতি দয়া করেন, চিরকাল দায়ূদ ও তাঁর বংশের প্রতি দয়া করেন।

  7. ২ সামুয়েল ২৩:১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ দায়ূদের শেষ বাক্য এই৷ যিশয়ের ছেলে দায়ূদ বলছে, “সেই পুরুষ যাকে সম্মানিত করা হয়েছে, তিনি বলছেন, যাকে যাকোবের ঈশ্বর অভিষিক্ত করেছেন, যে ইস্রায়েলের মধুর গায়ক, সে বলছে,

  8. ২ সামুয়েল ২৩:২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    আমার মাধ্যমে সদাপ্রভুর আত্মা বলেছেন, ‘তাঁর বাণী আমার জিভে রয়েছে৷’

  9. ২ সামুয়েল ২৩:৩আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ইস্রায়েলের শৈল আমাকে বলেছেন, ‘যিনি মানুষদের উপরে ধার্ম্মিকতায় কর্তৃত্ব করেন, যিনি ঈশ্বরের ভয়ে কর্তৃত্ব করেন,

  10. ২ সামুয়েল ২৩:৪আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    তিনি সকালের, সূর্য্যোদয়ের দিন, মেঘ বিহীন সকালের আলোর মত হবেন; যখন বৃষ্টির পরে প্রাণ পাওয়া পৃথিবী থেকে নতুন ঘাস গজিয়ে ওঠে৷

  11. ২ সামুয়েল ২৩:৫আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ঈশ্বরের কাছে আমার বংশ কি সেই রকম নয়? হ্যাঁ, তিনি আমার সঙ্গে এক অনন্তকালীন নিয়ম করেছেন; তা সব বিষয়ে সুসম্পন্ন ও সুরক্ষিত; এটা তো আমার সম্পূর্ণ উদ্ধার ও সমস্ত বাসনা; তিনি কি তা বাড়িয়ে তুলবেন না?

  12. ২ সামুয়েল ২৩:৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    কিন্তু নিষ্ঠুরেরা সকলে খোঁচা দেওয়া কাঁটা; কাঁটা তো হাতে ধরা যায় না৷

  13. ২ সামুয়েল ২৩:৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    যে পুরুষ তাদেরকে স্পর্শ করবেন, তিনি প্রেক ও বর্শার শাস্তি দেবেন৷ পরে তারা নিজের জায়গায় আগুনে ভস্মীভূত হবে৷’”

  14. ২ সামুয়েল ২৩:৮আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    ¶ দায়ূদের বীরেদের নামের তালিকা৷ তখ-মোনীয় যোশেব-বশেবৎ সৈন্যদলের প্রধান ছিলেন; ইসনীয় আদীনো, তিনি এককালে আটশো লোকের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন৷

  15. ২ সামুয়েল ২৩:৯আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    তাঁর পরে একজন অহোহীয়ের সন্তান দোদয়ের ছেলে ইলীয়াসর; তিনি দায়ূদের সঙ্গী বীরএয়ের একজন; তাঁরা পলেষ্টীয়দেরকে টিটকারী দিলে পলেষ্টীয়েরা যুদ্ধের জন্য সেখানে জড়ো হল এবং ইস্রায়েলের লোকেরা কাছে আসছিল,

  16. ২ সামুয়েল ২৩:১০আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    ইতিমধ্যে তিনি দাঁড়িয়ে যে পর্যন্ত তাঁর হাত ক্লান্ত না হল, ততক্ষণ পলেষ্টীয়দেরকে আঘাত করলেন; শেষে তলোয়ারে তাঁর হাত জোড়া লেগে গেল; আর সদাপ্রভু সেই দিন বিজয় মহাজয় দিলেন এবং লোকেরা শুধুমাত্র লুট করার জন্য তাঁর পিছন পিছন গেল৷

  17. ২ সামুয়েল ২৩:১১আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    তারপরে হরারীয় আগির ছেলে শম্ম; পলেষ্টীয়রা এক মসূরক্ষেতের কাছে জড়ো হয়ে দল বাঁধলে যখন লোকেরা পলেষ্টীয়দের থেকে পালিয়ে গেল,

  18. ২ সামুয়েল ২৩:১২আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    তখন শম্ম সেই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে তা উদ্ধার করলেন এবং পলেষ্টীয়দেরকে হত্যা করলেন; আর সদাপ্রভু মহাজয় তাদেরকে দিলেন৷

  19. ২ সামুয়েল ২৩:১৩আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    আর ত্রিশজন প্রধানের মধ্যে তিনজন ফসল কাটার দিনের অদুল্লম গুহাতে দায়ূদের কাছে এলেন; তখন পলেষ্টীয়দের সৈন্য রফায়ীম উপত্যকায় শিবির স্থাপন করেছিল৷

  20. ২ সামুয়েল ২৩:১৪আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    আর দায়ূদ সুরক্ষিত জায়গায় ছিলেন এবং পলেষ্টীয়দের পাহারায় নিযুক্ত সৈন্যদল বৈৎলেহমে ছিল৷

  21. ২ সামুয়েল ২৩:১৫আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    পরে দায়ূদ পিপাসিত হয়ে বললেন, “হায়৷ কে আমাকে বৈৎলেহমের ফটকের কাছের কূপের জল এনে পান করতে দেবে?”

  22. ২ সামুয়েল ২৩:১৬আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    তাতে ঐ বীরত্রয় পলেষ্টীয় সৈন্যের মধ্য দিয়ে গিয়ে বৈৎলেহমে ফটকের কাছের কূপের জল তুলে দায়ূদের কাছে আসলেন, কিন্তু তিনি তা পান করতে রাজি হলেন না, সদাপ্রভুর উদ্দেশ্যে ঢেলে ফেললেন;

  23. ২ সামুয়েল ২৩:১৭আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    তিনি বললেন, “হে সদাপ্রভু, এমন কাজ যেন আমি না করি; এটা কি সেই মানুষদের রক্ত নয়, যারা প্রাণপণে গিয়েছিল;” অতএব তিনি তা পান করতে রাজি হলেন না৷ ঐ বীরত্রয় এই সকল কাজ করেছিলেন৷

  24. ২ সামুয়েল ২৩:১৮আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    আর সরূয়ার ছেলে যোয়াবের ভাই অবীশয় সেই তিন জনের মধ্যে প্রধান ছিলেন৷ তিনি তিনশো লোকের উপরে নিজের বর্শা চালিয়ে তাদেরকে হত্যা করলেন ও নরত্রয়ের মধ্যে বিখ্যাত হলেন৷

  25. ২ সামুয়েল ২৩:১৯আনু. ১০৫৫ খ্রিস্টপূর্ব

    তিনি কি সেই তিন জনের মধ্যে বেশি মর্য্যাদা সম্পন্ন ছিলেন না? এই জন্য তাঁদের সেনাপতি হলেন, তবে প্রথম নরত্রয়ের মত ছিলেন না৷