মূল বিষয়বস্তুতে যান

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ২ সামুয়েল ২২:২১আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু আমার ধার্ম্মিকতা অনুসারেই আমাকে পুরষ্কার দিলেন, আমার হাতের শুচিতা অনুযায়ী ফল দিলেন।

  2. ২ সামুয়েল ২২:২২আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    কারণ আমি সদাপ্রভুর পথেই চলাফেরা করেছি; মন্দভাবে আমার ঈশ্বরকে ছাড়ি নি।

  3. ২ সামুয়েল ২২:২৩আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    কারণ তাঁর সমস্ত শাসন আমার সামনে ছিল; আমি তাঁর নিয়ম থেকে সরে যাই নি।

  4. ২ সামুয়েল ২২:২৪আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    আর আমি তাঁর সামনে নির্দোষ ছিলাম, আমার অপরাধ থেকে নিজেকে রক্ষা করতাম।

  5. ২ সামুয়েল ২২:২৫আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তাই সদাপ্রভু আমাকে আমার ধার্ম্মিকতা অনুসারে, তাঁর চোখে আমার শুচিতা অনুসারে পুরষ্কার দিলেন।

  6. ২ সামুয়েল ২২:২৬আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তুমি দয়ালুদের সঙ্গে ভালো ব্যবহার করবে, নির্দোষদের সঙ্গে কর নির্দোষ ব্যবহার করবে।

  7. ২ সামুয়েল ২২:২৭আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তুমি পবিত্রদের সঙ্গে পবিত্র ব্যবহার করবে, আর কুটিলদের সঙ্গে চতুরতার সঙ্গে ব্যবহার করবে।

  8. ২ সামুয়েল ২২:২৮আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তুমি দুঃখীদের রক্ষা করবে, কিন্তু অহঙ্কারীদের উপরে তোমার দৃষ্টি আছে।

  9. ২ সামুয়েল ২২:২৯আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    হে সদাপ্রভু, তুমিই আমার প্রদীপ; সদাপ্রভুই আমার অন্ধকারকে আলোকিত করেন।

  10. ২ সামুয়েল ২২:৩০আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    কারণ তোমার সাহায্যেই আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়িয়ে যাই, আমার ঈশ্বরের সাহায্যে দেয়াল পার করি।

  11. ২ সামুয়েল ২২:৩১আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তিনিই ঈশ্বর, তাঁর পথে কোনো খুঁত নেই; সদাপ্রভুর বাক্য খাঁটি। তিনি তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সবার ঢাল।

  12. ২ সামুয়েল ২২:৩২আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    কারণ একমাত্র সদাপ্রভু ছাড়া ঈশ্বর আর কে আছে? আমাদের ঈশ্বর ছাড়া আর শৈল কে আছে?

  13. ২ সামুয়েল ২২:৩৩আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    ঈশ্বর আমার দৃঢ় দুর্গ; তিনি নির্দোষকে তাঁর পথে চালান।

  14. ২ সামুয়েল ২২:৩৪আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তিনি তার পা হরিণীর পায়ের মত করেন; আমার উঁচু জায়গায় তিনিই আমাকে স্থাপন করেছেন।

  15. ২ সামুয়েল ২২:৩৫আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিক্ষা দেন, তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে।

  16. ২ সামুয়েল ২২:৩৬আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তুমি আমাকে তোমার রক্ষাকারী ঢাল দিয়েছ; তোমার নম্রতা আমাকে মহান করেছে।

  17. ২ সামুয়েল ২২:৩৭আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তুমি আমার চলার পথ চওড়া করেছ, তাই আমার পায়ে হোঁচট লাগে নি।

  18. ২ সামুয়েল ২২:৩৮আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    আমি আমার শত্রুদের তাড়া করে তাদের ধ্বংস করেছি; ধ্বংস না করা পর্যন্ত ফিরে আসি নি।

  19. ২ সামুয়েল ২২:৩৯আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    আমি তাদেরকে আঘাত করে চুরমার করেছি, তাই তারা উঠতে পারে না; তারা আমার পায়ের তলায় পড়েছে।

  20. ২ সামুয়েল ২২:৪০আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    কারণ তুমি যুদ্ধ করার জন্য শক্তি দিয়ে আমার কোমরে বেল্ট পরিয়েছ, যারা আমার বিরুদ্ধে উঠেছিল; তাদের তুমি আমার অধীনে নত করেছ।

  21. ২ সামুয়েল ২২:৪১আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তুমি আমার শত্রুদের আমার কাছ থেকে ফিরিয়ে দিয়েছ; যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি।

  22. ২ সামুয়েল ২২:৪২আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তারা তাকিয়ে থাকল, কিন্তু বাঁচাবার কেউ নেই; তারা সদাপ্রভুর দিকে তাকালো, কিন্তু তিনিও তাদের উত্তর দিলেন না।

  23. ২ সামুয়েল ২২:৪৩আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তখন আমি পৃথিবীর ধূলোর মত তাদের চূরমার করলাম; রাস্তার কাদা-মাটির মত পায়ে মাড়ালাম এবং ছড়িয়ে ফেললাম।

  24. ২ সামুয়েল ২২:৪৪আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    তুমি আমাকে প্রজাদের বিদ্রোহ থেকে উদ্ধার করেছ, জাতিগুলির উপর আমাকে প্রধান হওয়ার জন্য রেখেছ; আমার অপরিচিত জাতি আমার দাস হবে।

  25. ২ সামুয়েল ২২:৪৫আনু. ১০১৮ খ্রিস্টপূর্ব

    অন্য জাতির লোকেরা আমার কর্তৃত্ব স্বীকার করবে; শোনার সঙ্গে সঙ্গেই তারা আমার বাধ্য হবে।