মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ৭:২৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির মত তাদের শিক্ষা দিতেন, তাদের ব্যবস্থার শিক্ষকদের মত নয়।

  2. ম্যাথিউ ৮:১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ তিনি পাহাড় থেকে নামলে প্রচুর লোক তাঁকে অনুসরণ করল।

  3. ম্যাথিউ ৮:২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর দেখো, একজন কুষ্ঠরোগী কাছে এসে তাঁকে প্রণাম করে বলল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুদ্ধ করতে পারেন।

  4. ম্যাথিউ ৮:৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তখন তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন, তিনি বললেন, “আমার ইচ্ছা, তুমি শুদ্ধ হয়ে যাও,” আর তখনই সে কুষ্ঠরোগ থেকে ভালো হয়ে গেল।

  5. ম্যাথিউ ৮:৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে যীশু তাকে বললেন, “দেখ, এই কথা কাউকেও কিছু বলো না; কিন্তু যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকদের কাছে তোমার বিশুদ্ধ হওয়ার জন্য মোশির দেওয়া আদেশ অনুযায়ী নৈবেদ্য উৎসর্গ কর, তাদের কাছে সাক্ষ্য হওয়ার জন্য যে তুমি সুস্থ হয়েছ।”

  6. ম্যাথিউ ৮:৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর তিনি কফরনাহূমে প্রবেশ করলে একজন শতপতি তাঁর কাছে এসে বিনতি করে বললেন,

  7. ম্যাথিউ ৮:৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    হে প্রভু, আমার দাস ঘরে পক্ষাঘাতে পড়ে আছে, ভীষণ যন্ত্রণা পাচ্ছে।

  8. ম্যাথিউ ৮:৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যীশু তাকে বললেন, আমি গিয়ে তাকে সুস্থ করব।

  9. ম্যাথিউ ৮:৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    শতপতি উত্তর করলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে, আপনি আমার ছাদের নীচে আসেন; কেবল কথায় বলুন, তাতেই আমার দাস সুস্থ হবে।

  10. ম্যাথিউ ৮:৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ আমি একজন মানুষ যিনি ক্ষমতা সম্পন্ন, আবার সেনারা আমার আদেশমত চলে; আমি তাদের এক জনকে যাও বললে সে যায় এবং অন্যকে এস বললে সে আসে, আর আমার দাসকে এই কাজ কর বললে সে তা করে।

  11. ম্যাথিউ ৮:১০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    এই কথা শুনে যীশু অবাক হলেন এবং যারা পিছন পিছন আসছিল, তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ইস্রায়েলের মধ্যে এত বড় বিশ্বাস কখনো দেখতে পাইনি।

  12. ম্যাথিউ ৮:১১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর আমি তোমাদের বলছি, অনেকে পূর্ব ও পশ্চিম দিক থেকে আসবে এবং অব্রাহাম, ইসহাক, যাকোবের সাথে স্বর্গরাজ্যে একসঙ্গে মেজ এর সামনে আরাম করবে;

  13. ম্যাথিউ ৮:১২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু রাজ্যের সন্তানদের বাইরের অন্ধকারে ফেলে দেওয়া যাবে; সেই জায়গায় কান্নাকাটি করবে ও দাঁতে দাঁতে ঘষবে।

  14. ম্যাথিউ ৮:১৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে যীশু সেই শতপতিকে বললেন, চলে যাও, যেমন বিশ্বাস করলে, তেমনি তোমার প্রতি হোক। আর সেই দিনেই তার দাস সুস্থ হল।

  15. ম্যাথিউ ৮:১৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর যীশু পিতরের ঘরে এসে দেখলেন, তাঁর শাশুড়ী বিছানায় শুয়ে আছে কারণ তাঁর জ্বর হয়েছে।

  16. ম্যাথিউ ৮:১৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে তিনি তাঁর হাত স্পর্শ করলেন, আর জ্বর ছেড়ে গেল; তখন তিনি উঠে যীশুর সেবা করতে লাগলেন।

  17. ম্যাথিউ ৮:১৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    সন্ধ্যা হলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাঁর কাছে আনল, তাতে তিনি বাক্যের মাধ্যমে সেই আত্মাদেরকে ছাড়ালেন এবং সব অসুস্থ লোককে সুস্থ করলেন;

  18. ম্যাথিউ ৮:১৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যেন যিশাইয় ভাববাদীর দ্বারা বলা কথা পূর্ণ হয়, “তিনি নিজে আমাদের দুর্বলতা সব গ্রহণ করলেন ও রোগ সব বহন করলেন।”

  19. ম্যাথিউ ৮:১৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ আর যীশু নিজের চারদিকে প্রচুর লোক দেখে হ্রদের অন্য পারে যেতে আদেশ দিলেন।

  20. ম্যাথিউ ৮:১৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তখন একজন ধর্মশিক্ষক এসে তাঁকে বললেন, হে গুরু, আপনি যে কোনো জায়গায় যাবেন, আমি আপনার পিছন পিছন যাব।

  21. ম্যাথিউ ৮:২০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যীশু তাঁকে বললেন, শিয়ালদের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে; কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোন জায়গা নেই।

  22. ম্যাথিউ ৮:২১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    শিষ্যদের মধ্যে আর একজন তাঁকে বললেন, হে প্রভু, আগে আমার পিতাকে কবর দিয়ে আসতে অনুমতি দিন।

  23. ম্যাথিউ ৮:২২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিন্তু যীশু তাঁকে বললেন, আমার পিছনে এস; মৃতরাই নিজের নিজের মৃতদের কবর দিক।

  24. ম্যাথিউ ৮:২৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ¶ আর যীশু নৌকায় উঠলে তাঁর শিষ্যরা তাঁর পিছনে গেলেন।

  25. ম্যাথিউ ৮:২৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর দেখ, সমুদ্রে ভীষণ ঝড় উঠল, এমনকি, নৌকার উপর ঢেউ; কিন্তু যীশু তখন ঘুমোছিলেন।