মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ৭:৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    অথবা তুমি কেমন করে নিজের ভাইকে বলবে, এস, আমি তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই? আর দেখ, তোমার নিজের চোখে কড়িকাঠ রয়েছে।

  2. ম্যাথিউ ৭:৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    হে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়িকাঠ বের করে ফেল, আর তখন তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের করবার জন্য স্পষ্ট দেখতে পাবে।

  3. ম্যাথিউ ৭:৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পবিত্র জিনিস কুকুরদেরকে দিও না এবং তোমাদের মুক্তা শূকরদের সামনে ফেলো না; যদি তারা পা দিয়ে তা দলায় এবং ফিরে তোমাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে।

  4. ম্যাথিউ ৭:৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    চাও, তোমাদের দেওয়া হবে, খোঁজ কর, তোমরা পাবে; দরজায় আঘাত কর, তোমাদের জন্য খুলে দেওয়া হবে।

  5. ম্যাথিউ ৭:৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ যে কেউ চায়, সে গ্রহণ করে এবং যে খোঁজ করে, সে পায়; আর যে আঘাত করে, তার জন্য খুলে দেওয়া হবে।

  6. ম্যাথিউ ৭:৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তোমাদের মধ্যে এমন লোক কে যে, যার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে,

  7. ম্যাথিউ ৭:১০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কিংবা মাছ চাইলে তাকে সাপ দেবে?

  8. ম্যাথিউ ৭:১১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    অতএব তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জান, তবে কত না বেশি তোমাদের স্বর্গের পিতা দেবেন, যারা তাঁর কাছে চায়, তাদের ভালো ভালো জিনিস দেবেন।

  9. ম্যাথিউ ৭:১২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    অতএব সব বিষয়ে তোমরা যা যা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাদের প্রতি সেই রকম কর; কারণ এটাই আইনের ও ভাববাদী গ্রন্থের মূল বিষয়।

  10. ম্যাথিউ ৭:১৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    সরু দরজা দিয়ে প্রবেশ কর; কারণ বিনাশে যাবার দরজা চওড়া ও পথ চওড়া এবং অনেকেই তা দিয়ে প্রবেশ করে;

  11. ম্যাথিউ ৭:১৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    কারণ জীবনে যাবার দরজা সরু ও পথ কঠিন এবং অল্প লোকেই তা পায়।

  12. ম্যাথিউ ৭:১৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    নকল ভাববাদীদের থেকে সাবধান; তারা মেষের বেশে তোমাদের কাছে আসে, কিন্তু ভিতরে গ্রাসকারী নেকড়ে বাঘ।

  13. ম্যাথিউ ৭:১৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তোমরা তাদের ফলের মাধ্যমে তাদের চিনতে পারবে। লোকে কি কাঁটাগাছ থেকে দ্রাক্ষাফল, কিংবা শিয়ালকাঁটা থেকে ডুমুরফল জোগাড় করে?

  14. ম্যাথিউ ৭:১৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    সেই প্রকারে প্রত্যেক ভাল গাছে ভাল ফল ধরে, খারাপ গাছে খারাপ ফল ধরে।

  15. ম্যাথিউ ৭:১৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    ভাল গাছে খারাপ ফল ধরতে পারে না এবং খারাপ গাছে ভাল ফল ধরতে পারে না।

  16. ম্যাথিউ ৭:১৯আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যে কোন গাছে ভাল ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া যায়।

  17. ম্যাথিউ ৭:২০আনু. ৩১ খ্রিস্টাব্দ

    অতএব তোমরা ওদের ফলের মাধ্যমে ওদেরকে চিনতে পারবে।

  18. ম্যাথিউ ৭:২১আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তারা সবাই যে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে, এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পারবে।

  19. ম্যাথিউ ৭:২২আনু. ৩১ খ্রিস্টাব্দ

    সেই দিন অনেকে আমাকে বলবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলিনি? আপনার নামেই কি ভূত ছাড়াই নি? আপনার নামেই কি অনেক আশ্চর্য্য কাজ করিনি?

  20. ম্যাথিউ ৭:২৩আনু. ৩১ খ্রিস্টাব্দ

    তখন আমি তাদের স্পষ্টই বলব, আমি কখনও তোমাদের জানি না; হে অধর্মাচারীরা, আমার কাছ থেকে দূর হও।

  21. ম্যাথিউ ৭:২৪আনু. ৩১ খ্রিস্টাব্দ

    অতএব যে কেউ আমার এই সব কথা শুনে পালন করে, তাকে এমন একজন বুদ্ধিমান লোক বলা যাবে, যে পাথরের উপরে নিজের ঘর তৈরী করল।

  22. ম্যাথিউ ৭:২৫আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে বৃষ্টি নামল, বন্যা এলো, বাতাস বয়ে গেল এবং সেই ঘরে লাগল, তা সত্বেও তা পড়ল না, কারণ পাথরের উপরে তার ভিত্তিমূল স্থাপিত হয়েছিল।

  23. ম্যাথিউ ৭:২৬আনু. ৩১ খ্রিস্টাব্দ

    আর যে কেউ আমার এই সব কথা শুনে পালন না করে, সে এমন একজন বোকা লোকের মত, যে বালির উপরে নিজের ঘর তৈরী করল।

  24. ম্যাথিউ ৭:২৭আনু. ৩১ খ্রিস্টাব্দ

    পরে বৃষ্টি নামল, বন্যা এলো, বাতাস বয়ে গেল এবং সেই ঘরে আঘাত করল, তাতে তা পড়ে গেল ও তার পতন ঘোরতর হল।

  25. ম্যাথিউ ৭:২৮আনু. ৩১ খ্রিস্টাব্দ

    যীশু যখন এই সব কথা শেষ করলেন, লোকরা তাঁর শিক্ষায় চমৎকৃত হল;