মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ২৬:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    জেগে থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়, আত্মা ইচ্ছুক, কিন্তু শরীর দুর্বল।

  2. ম্যাথিউ ২৬:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আবার তিনি দ্বিতীয়বার গিয়ে এই প্রার্থনা করলেন, “হে আমার পিতা, আমি পান না করলে যদি এই দুঃখকা পানপাত্র দূরে যেতে না পারে, তবে তোমার ইচ্ছা পূর্ণ হোক।”

  3. ম্যাথিউ ২৬:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি আবার এসে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন, কারণ তাঁদের চোখ ঘুমে ভারী হয়ে পড়েছিল।

  4. ম্যাথিউ ২৬:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তিনি আবার তাঁদের ছেড়ে তৃতীয় বার আগের মতো কথা বলে প্রার্থনা করলেন।

  5. ম্যাথিউ ২৬:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তিনি শিষ্যদের কাছে এসে বললেন, “এখনও কি তোমরা ঘুমাচ্ছ এবং বিশ্রাম করছ?, দেখ, দিন উপস্থিত, মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।”

  6. ম্যাথিউ ২৬:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    উঠ, আমরা যাই, এই দেখ, যে ব্যক্তি আমাকে সমর্পণ করবে, সে কাছে এসেছে।

  7. ম্যাথিউ ২৬:৪৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তিনি যখন কথা বলছিলেন, দেখ, যিহূদা, সেই বারো জনের একজন, এল এবং তার সঙ্গে অনেক লোক, তরোয়াল ও লাঠি নিয়ে প্রধান যাজকদের ও প্রাচীনদের কাছ থেকে এলো।

  8. ম্যাথিউ ২৬:৪৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে তাঁকে সমর্পণ করছিল, সে তাদের এই সংকেত বলেছিল, “আমি যাকে চুমু দেব, তিনিই সেই ব্যক্তি, তোমরা তাকে ধরবে।”

  9. ম্যাথিউ ২৬:৪৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সে তখনই যীশুর কাছে গিয়ে বলল, “গুরু, নমস্কার, আর সে তাঁকে চুমু দিল।”

  10. ম্যাথিউ ২৬:৫০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাকে বললেন, “বন্ধু, যা করতে এসেছ, তা কর।” তখন তারা কাছে এসে যীশুর উপরে হস্তক্ষেপ করল ও তাঁকে ধরল।

  11. ম্যাথিউ ২৬:৫১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর দেখ, যীশুর সঙ্গীদের মধ্যে এক ব্যক্তি হাত বাড়িয়ে তরোয়াল বার করলেন এবং মহাযাজকের দাসকে আঘাত করে তার একটা কান কেটে ফেললেন।

  12. ম্যাথিউ ২৬:৫২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যীশু তাঁকে বললেন, “তোমার তরোয়াল যেখানে ছিল সেখানে রাখ, কারণ যারা তরোয়াল ব্যবহার করে, তারা তরোয়াল দিয়েই ধ্বংস হবে।”

  13. ম্যাথিউ ২৬:৫৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তুমি কি মনে কর যে, যদি আমি আমার পিতার কাছে অনুরোধ করি তবে তিনি কি এখনই আমার জন্য বারোটা বাহিনীর থেকেও বেশি দূত পাঠিয়ে দেবেন না?

  14. ম্যাথিউ ২৬:৫৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তা করলে কেমন করে শাস্ত্রের এই বাণীগুলি পূর্ণ হবে যে, এমন অবশ্যই হবে?

  15. ম্যাথিউ ২৬:৫৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই দিনে যীশু লোকদেরকে বললেন, “লোকে যেমন দস্যু ধরতে যায়, তেমনি কি তোমরা তরোয়াল ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছো? আমি প্রতিদিন ঈশ্বরের মন্দিরে বসে উপদেশ দিয়েছি, তখন তো আমাকে ধরলে না।”

  16. ম্যাথিউ ২৬:৫৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু এ সমস্ত ঘটল, যেন ভাববাদীদের লেখা ভাববাণীগুলি পূর্ণ হয়। তখন শিষ্যেরা সবাই তাঁকে ছেড়ে পালিয়ে গেলেন।

  17. ম্যাথিউ ২৬:৫৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ আর যারা যীশুকে ধরেছিল, তারা তাঁকে মহাযাজক কায়াফার কাছে নিয়ে গেল, সেই জায়গায় ব্যবস্থার শিক্ষকেরা ও প্রাচীনেরা সমবেত হয়েছিল।

  18. ম্যাথিউ ২৬:৫৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর পিতর দূরে থেকে তাঁর পিছনে পিছনে মহাযাজকের প্রাঙ্গণ পর্যন্ত গেলেন এবং শেষে কি হয়, তা দেখার জন্য ভিতরে গিয়ে পাহারাদারদের সঙ্গে বসলেন।

  19. ম্যাথিউ ২৬:৫৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন প্রধান যাজকরা এবং সমস্ত মহাসভা যীশুকে বধ করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রমাণ খুঁজতে লাগল,

  20. ম্যাথিউ ২৬:৬০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু অনেক মিথ্যাসাক্ষী এসে জুটলেও, তারা কিছুই পেল না।

  21. ম্যাথিউ ২৬:৬১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অবশেষে দুই জন এসে বলল, “এই ব্যক্তি বলেছিল, আমি ঈশ্বরের মন্দির ভেঙে, তা আবার তিন দিনের র মধ্যে গেঁথে তুলতে পারি।”

  22. ম্যাথিউ ২৬:৬২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন মহাযাজক উঠে দাঁড়িয়ে তাঁকে বললেন, “তুমি কি কিছুই উত্তর দেবে না? তোমার বিরুদ্ধে এরা কিসব বলছে?”

  23. ম্যাথিউ ২৬:৬৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু যীশু চুপ করে থাকলেন। মহাযাজক তাঁকে বললেন, “আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্যি করছি, আমাদেরকে বল দেখি, তুমি কি সেই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র?”

  24. ম্যাথিউ ২৬:৬৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু এর উত্তরে বললেন, “তুমি নিজেই বললে, আর আমি তোমাদের বলছি, এখন থেকে তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের (সর্বশক্তিমান ঈশ্বরের) ডান পাশে বসে থাকতে এবং আকাশের মেঘরথে আসতে দেখবে।”

  25. ম্যাথিউ ২৬:৬৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন মহাযাজক তাঁর বস্ত্র ছিঁড়ে বললেন, “এ ঈশ্বরনিন্দা করল, আর প্রমাণে আমাদের কি প্রয়োজন? দেখ, এখন তোমরা ঈশ্বরনিন্দা শুনলে,