circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- ম্যাথিউ ২৭:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
সেই দিনের তাদের একজন কুখ্যাত বন্দী ছিল, তার নাম বারাব্বা।
- ম্যাথিউ ২৭:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাই তারা একত্র হলে পীলাত তাদের বললেন, “তোমাদের ইচ্ছা কি, আমি তোমাদের জন্য কাকে মুক্ত করব? বারাব্বাকে, না যীশুকে, যাকে খ্রীষ্ট বলে?”
- ম্যাথিউ ২৭:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ তিনি জানতেন, তারা হিংসার জন্যই তাঁকে সমর্পণ করেছিল।
- ম্যাথিউ ২৭:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি বিচারাসনে বসে আছেন, এমন দিনের তাঁর স্ত্রী তাঁকে বলে পাঠালেন, “সেই ধার্ম্মিকের প্রতি তুমি কিছুই কোর না, কারণ আমি আজ স্বপ্নে তাঁর জন্য অনেক দুঃখ পেয়েছি।”
- ম্যাথিউ ২৭:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর প্রধান যাজকেরা ও প্রাচীনেরা লোকদেরকে বোঝাতে লাগল, যেন তারা বারাব্বাকে নির্বাচন করে ও যীশুকে মৃত্যুদন্ড দেওয়া হয়।
- ম্যাথিউ ২৭:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন শাসনকর্ত্তা তাদের বললেন, “তোমাদের ইচ্ছা কি? সেই দুইজনের মধ্যে কাকে মুক্ত করব?” তারা বলল, “বারাব্বাকে।”
- ম্যাথিউ ২৭:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পীলাত তাদের বললেন, “তবে যীশু, যাকে খ্রীষ্ট বলে, তাকে কি করব?” তারা সবাই বলল, “ওকে ক্রুশে দাও”
- ম্যাথিউ ২৭:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি বললেন, “কেন? সে কি অপরাধ করেছে?” কিন্তু তারা আরও চেঁচিয়ে বলল, “ওকে ক্রুশে দাও।”
- ম্যাথিউ ২৭:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পীলাত যখন দেখলেন যে, তাঁর চেষ্টা বিফল, বরং আরও গন্ডগোল বাড়ছে, তখন জল নিয়ে লোকদের সামনে হাত ধুয়ে বললেন, “এই ধার্মিক ব্যক্তির রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ, তোমরাই তা বুঝবে।”
- ম্যাথিউ ২৭:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাতে সমস্ত লোক এর উত্তরে বলল, “ওর রক্তের জন্য আমারা ও আমাদের সন্তানেরা দায়ী থাকব।”
- ম্যাথিউ ২৭:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন তিনি তাদের জন্য বারাব্বাকে ছেড়ে দিলেন এবং যীশুকে কোড়া (চাবুক) মেরে ক্রুশে দেবার জন্য জনসাধারণের হাতে সমর্পণ করলেন।
- ম্যাথিউ ২৭:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন শাসনকর্ত্তার সেনারা যীশুকে রাজবাড়িতে নিয়ে গিয়ে তাঁর কাছে সমস্ত সেনাদের একত্র করল।
- ম্যাথিউ ২৭:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তারা তাঁর বস্ত্র খুলে নিয়ে তাঁকে একটি লাল পোশাক পরিয়ে দিল।
- ম্যাথিউ ২৭:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর কাঁটার মুকুট গেঁথে তাঁর মাথায় সেটা পরিয়ে দিল ও তাঁর হাতে একটি লাঠি দিল, পরে তাঁর সামনে হাঁটু পেতে বসে, তাঁকে ঠাট্টা করে বলল, “ইহূদি রাজ, নমস্কার!”
- ম্যাথিউ ২৭:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তারা তাঁর গায়ে থুথু দিল ও সেই লাঠি নিয়ে, তাঁর মাথায় আঘাত করতে থাকলো।
- ম্যাথিউ ২৭:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তাঁকে ঠাট্টা করার পর পোশাকটি খুলে নিল ও তারা আবার তাঁকে তাঁর নিজের পোশাক পরিয়ে দিল এবং তাঁকে ক্রুশে দেবার জন্য তাঁকে বাইরে নিয়ে গেল।
- ম্যাথিউ ২৭:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর যখন তারা বাইরে এলো, তারা শিমোন নামে একজন কুরীনীয় লোকের দেখা পেল, তারা তাকেই, তাঁর ক্রুশ বহন করার জন্য বাধ্য করল।
- ম্যাথিউ ২৭:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে গলগথা নামে এক জায়গায়, অর্থাৎ যাকে “মাথার খুলি” বলা হয়,
- ম্যাথিউ ২৭:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
সেখানে উপস্থিত হয়ে তারা তাঁকে পিত্তমিশ্রিত তেতো আঙ্গুরের রস পান করতে দিল, তিনি তা একটু পান করেই আর পান করতে চাইলেন না।
- ম্যাথিউ ২৭:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে তারা তাঁকে ক্রুশে দিয়ে তাঁর পোশাক নিয়ে, গুটি চেলে ভাগ করে নিল,
- ম্যাথিউ ২৭:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর সেখানে বসে তাঁকে পাহারা দিতে লাগল।
- ম্যাথিউ ২৭:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তারা তাঁর মাথার উপরে তাঁর বিরুদ্ধে এই দোষের কথা লিখে লাগিয়ে দিল, এ ব্যক্তি যীশু, ইহূদিদের রাজা।
- ম্যাথিউ ২৭:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন দুই জন দস্যুকেও তাঁর সঙ্গে ক্রুশে বিদ্ধ করা হল, একজন ডান পাশে আর একজন বাঁপাশে।
- ম্যাথিউ ২৭:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন যারা সেই রাস্তা দিয়ে যাতায়াত করছিল, তারা মাথা নেড়ে নেড়ে খ্রীষ্টকে নিন্দা করে বলল,
- ম্যাথিউ ২৭:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
“এই যে, তুমি না মন্দির ভেঙে ফেল, আর তিন দিনের র মধ্যে তা গাঁথবে! নিজেকে রক্ষা কর, যদি ঈশ্বরের পুত্র হও, ক্রুশ থেকে নেমে এস।”