মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ২৭:৬৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাতে তারা গিয়ে পাহারাদারদের সঙ্গে সেই পাথরে মুদ্রাঙ্ক দিয়ে কবর রক্ষা করতে লাগল।

  2. ম্যাথিউ ২৮:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ বিশ্রামবার শেষ হয়ে এলো, সপ্তাহের প্রথম দিনের সূর্য্য উদয়ের দিন, মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখতে এলো।

  3. ম্যাথিউ ২৮:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর দেখ, সেখানে মহা ভূমিকম্প হল, কারণ প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথরটা সরিয়ে দিলেন এবং তার উপরে বসলেন।

  4. ম্যাথিউ ২৮:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাঁকে দেখতে বিদ্যুতের মতো এবং তাঁর পোশাক তুষারের মতো সাদা।

  5. ম্যাথিউ ২৮:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাঁর ভয়ে পাহারাদাররা কাঁপতে লাগল ও আধমরা হয়ে পড়ল।

  6. ম্যাথিউ ২৮:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই দূত সেই মহিলাদের বললেন, “তোমরা ভয় পেয়ো না, কারণ আমি জানি যে, তোমরা ক্রুশে হত যীশুর খোঁজ করছ।

  7. ম্যাথিউ ২৮:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি এখানে নেই, কারণ তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন, যেমন তিনি বলেছিলেন, এস, প্রভু যেখানে শুয়েছিলেন, সেই জায়গা দেখ।

  8. ম্যাথিউ ২৮:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাড়াতাড়ি গিয়ে তাঁর শিষ্যদের বল যে, তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন আর বললেন, তোমাদের আগে গালীলে যাচ্ছেন, সেখানে তাঁকে দেখতে পাবে, দেখ, আমি তোমাদের বললাম।”

  9. ম্যাথিউ ২৮:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তাঁরা সভয়ে ও মহা আনন্দে কবর থেকে ফিরে গিয়ে তাঁর শিষ্যদের তাড়াতাড়ি সংবাদ দাও য়ার জন্য দৌড়ে গেলেন।

  10. ম্যাথিউ ২৮:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর দেখ, যীশু তাঁদের সামনে এলো, বললেন, “তোমাদের মঙ্গল হোক,” তখন তাঁরা কাছে এসে তাঁর পা ধরলেন ও তাঁকে প্রণাম করলেন।

  11. ম্যাথিউ ২৮:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যীশু তাঁদের বললেন, “ভয় কোর না, তোমরা যাও, আমার ভাইদের সংবাদ দাও, যেন তারা গালীলে যায়, সেখানে তারা আমাকে দেখতে পাবে।”

  12. ম্যাথিউ ২৮:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ সেই মহিলারা যখন যাচ্ছিলেন, সেদিন পাহারাদারদের কেউ কেউ শহরে গিয়ে যা যা ঘটেছিল, সে সমস্ত ঘটনা প্রধান যাজকদের জানাল।

  13. ম্যাথিউ ২৮:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তারা প্রাচীনদের সঙ্গে একজোট হয়ে পরামর্শ করল এবং ঐ সেনাদেরকে অনেক টাকা দিল,

  14. ম্যাথিউ ২৮:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর বলল, “তোমরা বলবে যে, তাঁর শিষ্যরা রাতে এসে, যখন আমরা ঘুমিয়েছিলাম, তখন তাঁকে চুরি করে নিয়ে গেছে।”

  15. ম্যাথিউ ২৮:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যদি এই কথা শাসনকর্ত্তার কানে যায়, তখন আমরাই তাঁকে বুঝিয়ে তোমাদের ভাবনা দূর করব।

  16. ম্যাথিউ ২৮:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তারা সেই টাকা নিল এবং তাদের যেমন নির্দেশ দেওয়া হয়েছিল, তারা সেই রকম কাজ করল। আর ইহুদীদের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ল, যা আজও তাদের মধ্যে প্রচলিত আছে।

  17. ম্যাথিউ ২৮:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে এগারো জন শিষ্য গালীলে যীশুর আদেশ অনুযায়ী সেই পর্বতে গেলেন,

  18. ম্যাথিউ ২৮:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাঁরা তাঁকে দেখতে পেয়ে প্রণাম করলেন, কিন্তু কেউ কেউ সন্দেহ করলেন।

  19. ম্যাথিউ ২৮:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যীশু কাছে এসে তাঁদের সঙ্গে কথা বললেন, “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে।

  20. ম্যাথিউ ২৮:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব তোমরা গিয়ে সমস্ত জাতিকে শিষ্য কর, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্ম দাও,

  21. ম্যাথিউ ২৮:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের যা যা আদেশ দিয়েছি, সে সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখ, আমিই যুগের শেষ পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।”

  22. ¶ যীশু খ্রীষ্টের সুসমাচারের শুরু; তিনি ঈশ্বরের পুত্র।

  23. ¶ যিশাইয় ভাববাদীর বইতে যেমন লেখা আছে, দেখ, আমি নিজের দূতকে তোমার আগে পাঠাচ্ছি; সে তোমার পথ তৈরী করবে।

  24. ¶ মরুপ্রান্তে এক জনের কন্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ তৈরী কর, তাঁর রাজপথ সোজা কর,

  25. ¶ সেইভাবে যোহন হাজির হলেন ও প্রান্তরে বাপ্তিষ্ম দিতে লাগলেন এবং পাপের ক্ষমা, মন পরিবর্তন এবং বাপ্তিষ্মের বিষয় প্রচার করতে লাগলেন।