মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ২৬:৬৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা কি মনে কর?” তারা বলল, “এ মৃত্যুর যোগ্য।”

  2. ম্যাথিউ ২৬:৬৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তারা তাঁর মুখে থুথু দিল ও তাঁকে ঘুষি মারল,

  3. ম্যাথিউ ২৬:৬৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর কেউ কেউ তাঁকে আঘাত করে বলল, “রে খ্রীষ্ট, আমাদের কাছে ভাববাণী বল, কে তোকে মারল?”

  4. ম্যাথিউ ২৬:৬৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ এদিকে পিতর যখন বাইরে উঠোনে বসেছিলেন, তখন আর একজন দাসী তাঁর কাছে এসে বলল, “তুমিও সেই গালীলীয় যীশুর সঙ্গে ছিলে।”

  5. ম্যাথিউ ২৬:৭০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তিনি সবার সামনে অস্বীকার করে বললেন, “তুমি কি বলছ আমি বুঝতে পারছি না।”

  6. ম্যাথিউ ২৬:৭১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি দরজার কাছে গেলে আর এক দাসী তাঁকে দেখতে পেয়ে লোকদেরকে বলল, “এ ব্যক্তি সেই নাসরতীয় যীশুর সঙ্গে ছিল।”

  7. ম্যাথিউ ২৬:৭২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি আবার অস্বীকার করলেন, দিব্যি করে বললেন, “আমি সে ব্যক্তিকে চিনি না।”

  8. ম্যাথিউ ২৬:৭৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আরও কিছুক্ষণ পরে, যারা কাছে দাঁড়িয়েছিল, তারা এসে পিতরকে বলল, “সত্যিই তুমিও তাদের একজন, কারণ তোমার ভাষাই তোমার পরিচয় দিচ্ছে।”

  9. ম্যাথিউ ২৬:৭৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তিনি অভিশাপের সঙ্গে শপথ করে বলতে লাগলেন, “আমি সেই ব্যক্তিকে চিনি না।” তখনই মোরগ ডেকে উঠল।

  10. ম্যাথিউ ২৬:৭৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাতে যীশু এই যে কথা বলেছিলেন, মোরগ ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে, তা পিতরের মনে পড়ল এবং তিনি বাইরে গিয়ে অত্যন্ত করুন ভাবে কাঁদলেন।

  11. ম্যাথিউ ২৭:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ সকাল হলে প্রধান যাজকেরা ও প্রাচীনেরা সবাই যীশুকে বধ করার জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল,

  12. ম্যাথিউ ২৭:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাঁকে বেঁধে নিয়ে গিয়ে দেশাধ্যক্ষ পীলাতের কাছে সমর্পণ করল।

  13. ম্যাথিউ ২৭:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তখন যিহূদা, যে তাঁকে সমর্পণ করেছিল, সে যখন বুঝতে পারল যে, যীশুকে শাস্তি দেওয়া হয়েছে, তখন অনুশোচনা করে সেই ত্রিশটা রূপার মুদ্রা প্রধান যাজক ও প্রাচীনদের কাছে ফিরিয়ে দিল।

  14. ম্যাথিউ ২৭:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর বলল, “আমি নির্দোষ ব্যক্তির রক্তমাংসের বিরুদ্ধে পাপ করেছি।” তারা বলল, “আমাদের কি? তা তুমি বুঝবে।”

  15. ম্যাথিউ ২৭:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন সে ঐ সমস্ত মুদ্রা মন্দিরের মধ্যে ফেলে দিয়ে চলে গেল এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল।

  16. ম্যাথিউ ২৭:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে প্রধান যাজকেরা সেই টাকাগুলো নিয়ে বলল, “এই টাকা ভান্ডারে রাখা উচিত না, কারণ এটা রক্তের মূল্য।”

  17. ম্যাথিউ ২৭:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তারা পরামর্শ করে বিদেশীদের কবর দাও য়ার জন্য ঐ টাকায় কুমরের জমি কিনল।

  18. ম্যাথিউ ২৭:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই জন্য আজও সেই জমিকে “রক্তের জমি” বলা হয়।

  19. ম্যাথিউ ২৭:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যিরমিয় ভাববাদী যে ভাববাণী বলেছিলেন তা পূর্ণ হল, “আর তারা সেই ত্রিশটা রূপার টাকা নিল, এটা তাঁর (যীশুর) মূল্য, যাঁর মূল্য ঠিক করা হয়েছিল এবং ইস্রায়েল-সন্তানদের মধ্য কিছু লোক যাঁর মূল্য ঠিক করেছিল,

  20. ম্যাথিউ ২৭:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা সেগুলি নিয়ে কুমরের জমির জন্য দিল, যেমন প্রভু আমার প্রতি আদেশ করেছিলেন।”

  21. ম্যাথিউ ২৭:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ ইতিমধ্যে যীশুকে শাসনকর্ত্তার কাছে দাঁড় কারণ হল। শাসনকর্ত্তা তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি ইহূদিদের রাজা?” যীশু তাঁকে বললেন, “তুমিই বললে।”

  22. ম্যাথিউ ২৭:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু প্রধান যাজকেরা ও প্রাচীনেরা তাঁর উপরে মিথ্যা দোষ দিতে লাগল, তিনি সে বিষয়ে কোনো প্রতিবাদ করলেন না।

  23. ম্যাথিউ ২৭:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন পীলাত তাঁকে বললেন, “তুমি কি শুনছ না, ওরা তোমার বিরুদ্ধে কত বিষয়ে সাক্ষ দিচ্ছে?”

  24. ম্যাথিউ ২৭:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাঁকে একটি কথারও উত্তর দিলেন না, তাই দেখে শাসনকর্ত্তা খুবই আশ্চর্য্য হলেন।

  25. ম্যাথিউ ২৭:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর শাসনকর্ত্তার এই রীতি ছিল, পর্বের দিনের তিনি লোকদের জন্য এমন একজন বন্দিকে মুক্ত করতেন, যাকে লোকেরা নির্বাচন করত।