মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ২৬:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর সেই দিন থেকে সে তাঁকে ধরিয়ে দাওয়ার জন্য সুযোগ খুঁজতে লাগল।

  2. ম্যাথিউ ২৬:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে তাড়ীশূন্য (খামির বিহীন) রুটি র পর্বের প্রথম দিন শিষ্যেরা যীশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, “আপনার জন্য আমরা কোথায় নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করব? আপনার ইচ্ছা কি?”

  3. ম্যাথিউ ২৬:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, “তোমরা শহরের অমুক ব্যক্তির কাছে যাও, আর তাকে বল, গুরু বলছেন, আমার দিন সন্নিকট, আমি তোমারই বাড়িতে আমার শিষ্যদের সঙ্গে নিস্তারপর্ব্ব পালন করব।”

  4. ম্যাথিউ ২৬:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাতে শিষ্যেরা যীশুর আদেশ মতো কাজ করলেন, ও নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করলেন।

  5. ম্যাথিউ ২৬:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে সন্ধ্যা হলে তিনি সেই বারো জন শিষ্যের সঙ্গে খেতে বসলেন।

  6. ম্যাথিউ ২৬:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাঁদের খাওয়ার দিনের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।”

  7. ম্যাথিউ ২৬:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তাঁরা অত্যন্ত দুঃখিত হলো এবং প্রত্যেক জন তাঁকে বলতে লাগলেন, “প্রভু, সে কি আমি?”

  8. ম্যাথিউ ২৬:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি বললেন, “যে আমার সঙ্গে খাবারপাত্রে হাত ডুবাল, সেই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।”

  9. ম্যাথিউ ২৬:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    মনুষ্যপুত্রের বিষয়ে যেমন লেখা আছে, তেমনি তিনি যাবেন, কিন্তু ধিক সেই ব্যক্তিকে, যার মাধ্যমে মনুষ্যপুত্রকে ধরিয়ে দেওয়া হবে, সেই মানুষের জন্ম না হলেই তার পক্ষে ভাল ছিল।

  10. ম্যাথিউ ২৬:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যে তাঁকে ধরিয়ে দেবে, সেই যিহূদা বলল, “গুরু, সে কি আমি?” তিনি বললেন, “তুমিই বললে।”

  11. ম্যাথিউ ২৬:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তাঁরা খাবার খাচ্ছেন, এমন দিনের যীশু রুটি নিয়ে ধন্যবাদ দিয়ে ভাঙলেন এবং শিষ্যদের দিলেন, আর বললেন, “নাও, খাও, এটা আমার শরীর।”

  12. ম্যাথিউ ২৬:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি পানপাত্র নিয়ে ধন্যবাদ দিয়ে তাঁদের দিয়ে বললেন, “তোমরা সবাই এর থেকে পান কর,

  13. ম্যাথিউ ২৬:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ এটা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য, পাপ ক্ষমার জন্য ঝরবে।”

  14. ম্যাথিউ ২৬:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর আমি তোমাদের বলছি, “এখন থেকে সেই দিন পর্যন্ত আমি এই আঙুরের রস পান করব না, যত দিন না আমি আমার পিতার রাজ্যে প্রবেশ করি ও তোমাদের সাথে নতুন আঙুরের রস পান করি।”

  15. ম্যাথিউ ২৬:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তাঁরা প্রশংসা গান করতে করতে, জৈতুন পর্বতে গেলেন।

  16. ম্যাথিউ ২৬:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তখন যীশু তাঁদের বললেন, “এই রাতে তোমরা সবাই আমাতে বাধা পাবে (অর্থাৎ তোমরা আমাকে ত্যাগ করবে),” কারণ লেখা আছে, “আমি মেষ পালককে আঘাত করব, তাতে মেষেরা চারিদিকে ছড়িয়ে পড়বে।”

  17. ম্যাথিউ ২৬:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু আমি মৃত্যু থেকে জীবিত হবার পরে আমি তোমাদের আগে গালীলে যাব।

  18. ম্যাথিউ ২৬:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পিতর তাঁকে বললেন, “যদি সবাই আপনাকে ছেড়েও চলে যায়, আমি কখনও ছাড়বনা।”

  19. ম্যাথিউ ২৬:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাঁকে বললেন, “আমি তোমাকে সত্যি বলছি, এই রাতে মোরগ ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।”

  20. ম্যাথিউ ২৬:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পিতর তাঁকে বললেন, “যদি আপনার সঙ্গে মরতেও হয়, তবু কোন মতেই আপনাকে অস্বীকার করব না।” সেই রকম সব শিষ্যই বললেন।

  21. ম্যাথিউ ২৬:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তখন যীশু তাঁদের সঙ্গে গেৎশিমানী নামে এক জায়গায় গেলেন, আর তাঁর শিষ্যদের বললেন, “আমি যতক্ষণ ওখানে গিয়ে প্রার্থনা করি, ততক্ষণ তোমরা এখানে বসে থাক।”

  22. ম্যাথিউ ২৬:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি পিতরকে ও সিবদিয়ের দুই ছেলেকে সঙ্গে নিয়ে গেলেন, আর দুঃখার্ত্ত ও ব্যাকুল হতে লাগলেন।

  23. ম্যাথিউ ২৬:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তিনি তাঁদের বললেন, “আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত্ত হয়েছে, তোমরা এখানে থাক, আমার সঙ্গে জেগে থাক।”

  24. ম্যাথিউ ২৬:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি একটু আগে গিয়ে উপুড় হয়ে পড়ে প্রার্থনা করে বললেন, “হে আমার পিতা, যদি এটা সম্ভব হয়, তবে এই দুঃখের পানপাত্র আমার কাছে থেকে দূরে যাক, আমার ইচ্ছামত না হোক, কিন্তু তোমার ইচ্ছামত হোক।”

  25. ম্যাথিউ ২৬:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি সেই শিষ্যদের কাছে গিয়ে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, “একি? এক ঘন্টাও কি আমার সঙ্গে জেগে থাকতে তোমাদের শক্তি হল না?”