circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- ম্যাথিউ ২৫:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন ধার্ম্মিকেরা তাঁকে বলবে, “প্রভু, কবে আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম, কিম্বা পিপাসিত দেখে পান করিয়েছিলাম?
- ম্যাথিউ ২৫:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কবেই বা আপনাকে অতিথিরূপে আশ্রয় দিয়েছিলাম, কিম্বা বস্ত্রহীন দেখে বস্ত্র পরিয়েছিলাম?
- ম্যাথিউ ২৫:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কবেই বা আপনাকে অসুস্থ, কিম্বা জেলখানায় আপনাকে দেখে আপনার কাছে গিয়েছিলাম?”
- ম্যাথিউ ২৫:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন রাজা এর উত্তরে তাদের বলবেন, “আমি তোমাদের সত্যি বলছি, আমার এই ভাইদের, এই ক্ষুদ্রতমদের মধ্যে এক জনের প্রতি যখন এই সব করেছিলে, তখন আমারই প্রতি করেছিলে।”
- ম্যাথিউ ২৫:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে তিনি বাঁদিকের লোকদেরকেও বলবেন, তোমরা শাপগ্রস্ত সবাই, আমার কাছ থেকে দূর হও, দিয়াবলের ও তার দূতদের জন্য যে অনন্ত আগুন প্রস্তুত করা হয়েছে, তার মধ্যে যাও।
- ম্যাথিউ ২৫:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ আমি ক্ষুধার্ত হয়েছিলাম, আর তোমরা আমাকে খাবার দাও নি, পিপাসিত হয়েছিলাম, আর আমাকে পান করাও নি,
- ম্যাথিউ ২৫:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
অতিথি হয়েছিলাম, আর আমাকে আশ্রয় দাও নি, বস্ত্রহীন ছিলাম, আর আমাকে বস্ত্র পরাও নি, অসুস্থ ও জেলখানায় ছিলাম, আর আমার যত্ন কর নি।
- ম্যাথিউ ২৫:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন তারাও এর উত্তরে বলবে, “প্রভু, কবে আপনাকে ক্ষুধার্ত, কি পিপাসিত, কি অতিথি, কি বস্ত্রহীন, কি অসুস্থ, কি জেলখানায় দেখে আপনার সেবা করিনি?”
- ম্যাথিউ ২৫:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন তিনি তাদের বলবেন, “আমি তোমাদের সত্যি বলছি, তোমরা এই ক্ষুদ্রতমদের কোন এক জনের প্রতি যখন এই সব কর নি, তখন আমারই প্রতি কর নি।”
- ম্যাথিউ ২৫:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে তারা অনন্তকালের জন্য শাস্তি পেতে, কিন্তু ধার্ম্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করবে।
- ম্যাথিউ ২৬:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন যীশু এই সমস্ত কথা শেষ করলেন এবং তিনি তাঁর শিষ্যদের বললেন,
- ম্যাথিউ ২৬:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
“তোমরা জান, দুই দিন পরে নিস্তারপর্ব্ব আসছে, আর মনুষ্যপুত্র ক্রুশে বিদ্ধ হবার জন্য সমর্পিত হবেন।”
- ম্যাথিউ ২৬:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনেরা কায়াফা মহাযাজকের বাড়ির প্রাঙ্গণে একত্র হল,
- ম্যাথিউ ২৬:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর এই ষড়যন্ত্র করল, যেন ছলে যীশুকে ধরে বধ করতে পারে।
- ম্যাথিউ ২৬:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু তারা বলল, “পর্বের দিন নয়, যদি লোকদের মধ্যে গন্ডগোল বাধে।”
- ম্যাথিউ ২৬:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশু তখন বৈথনিয়ায় শিমোনের বাড়িতে ছিলেন, যে একজন কুষ্ঠরোগী ছিল,
- ম্যাথিউ ২৬:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন একটি মহিলা শ্বেত পাথরের পাত্রে খুব মূল্যবান সুগন্ধি তেল নিয়ে তাঁর কাছে এলো এবং তিনি খেতে বসলে তাঁর মাথায় সেই তেল ঢেলে দিল।
- ম্যাথিউ ২৬:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু এই সব দেখে শিষ্যেরা বিরক্ত হয়ে বললেন, “এ অপচয়ের কারণ কি?
- ম্যাথিউ ২৬:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এই তেল অনেক টাকায় বিক্রি করে তা দরিদ্রদেরকে দেওয়া যেত।”
- ম্যাথিউ ২৬:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু যীশু, এই সব বুঝতে পেরে তাঁদের বললেন, “এই মহিলাটিকে কেন দুঃখ দিচ্ছ? এ তো আমার জন্য ভালো কাজ করল।
- ম্যাথিউ ২৬:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ দরিদ্ররা তোমাদের কাছে সব দিন ই আছে, কিন্তু তোমরা আমাকে সবদিন পাবে না।
- ম্যাথিউ ২৬:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাই আমার দেহের উপরে এই সুগন্ধি তেল ঢেলে দেওয়াতে এ আমার সমাধির উপযোগী কাজ করল।
- ম্যাথিউ ২৬:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমি তোমাদের সত্যি বলছি, সমস্ত জগতে যে কোন জায়গায় এই সুসমাচার প্রচারিত হবে, সেই জায়গায় এর এই কাজের কথাও একে মনে রাখার জন্য বলা হবে।”
- ম্যাথিউ ২৬:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন বারো জনের মধ্যে একজন, যাকে ঈষ্করিয়োতীয় যিহূদা বলা হয়, সে প্রধান যাজকদের কাছে গিয়ে বলল,
- ম্যাথিউ ২৬:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
“আমাকে কি দিতে চান, বলুন, আমি তাঁকে আপনাদের হাতে সমর্পণ করব।” তারা তাকে ত্রিশটা রূপার মুদ্রা গুনে দিল।