circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- ম্যাথিউ ২৪:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ বন্যা আসার আগে থেকে, জাহাজে নোহের প্রবেশের দিন পর্যন্ত, লোকে যেমন খাওয়া দাওয়া করত, বিয়ে করত, ও বিয়ে দিয়েছে।
- ম্যাথিউ ২৪:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এবং ততক্ষণ বুঝতে পারল না, যতক্ষণ না বন্যা এসে সবাইকে ভাসিয়ে নিয়ে গেল, তেমন মনুষ্যপুত্রের আগমনের দিনের ও হবে।
- ম্যাথিউ ২৪:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন দুই জন ক্ষেতে থাকবে, এক জনকে নিয়ে নাওয়া হবে এবং অন্য জনকে ছেড়ে দেওয়া হবে।
- ম্যাথিউ ২৪:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
দুটি মহিলা যাঁতা পিষবে, এক জনকে নিয়ে যাওয়া হবে এবং অন্য জনকে ছেড়ে দেওয়া হবে।
- ম্যাথিউ ২৪:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
অতএব জেগে থাক, কারণ তোমাদের প্রভু কোন্ দিন আসবেন, তা তোমরা জান না।
- ম্যাথিউ ২৪:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু এটা জেনে রাখো, চোর কোন মুহূর্তে আসবে, তা যদি বাড়ির মালিক জানত, তবে জেগে থাকত, নিজের বাড়িতে সিঁধ কাটতে দিত না।
- ম্যাথিউ ২৪:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এই জন্য তোমরাও প্রস্তুত থাক, কারণ যে দিন তোমরা মনে করবে তিনি আসবেন না, সেই দিনই মনুষ্যপুত্র আসবেন।
- ম্যাথিউ ২৪:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এখন, সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসকে, যাকে তার মালিক তাঁর পরিজনের উপরে নিযুক্ত করেছেন, যেন সে তাদের উপযুক্ত দিনের খাবার দেয়?
- ম্যাথিউ ২৪:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
ধন্য সেই দাস, যাকে তার মালিক এসে তেমন করতে দেখবেন।
- ম্যাথিউ ২৪:৪৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আমি তোমাদের সত্যি বলছি, তিনি তাকে তাঁর সব কিছুর উপরে নিযুক্ত করবেন।
- ম্যাথিউ ২৪:৪৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু সেই দুষ্টু দাস যদি তার হৃদয়ে বলে, আমার মালিকের আসবার দেরি আছে,
- ম্যাথিউ ২৪:৪৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর যদি তার দাসদের মারতে এবং মাতাল লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করতে, আরম্ভ করে,
- ম্যাথিউ ২৪:৫০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তবে যে দিন সে অপেক্ষা করবে না এবং যে মুহূর্তের আশা সে করবে না, সেই দিন ও সেই মুহূর্তে সেই দাসের মালিক আসবেন,
- ম্যাথিউ ২৪:৫১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তাকে দুই খন্ড করে ভণ্ডদের মধ্যে তার স্থান ঠিক করবেন, সে সেই জায়গায় কাঁদবে ও দাঁতে দাঁত ঘষবে।
- ম্যাথিউ ২৫:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন স্বর্গরাজ্য এমন দশটি কুমারীর মতো হবে, যারা নিজের নিজের প্রদীপ নিয়ে বরের সঙ্গে সাক্ষাৎ করতে বের হল।
- ম্যাথিউ ২৫:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাদের মধ্যে পাঁচ জন বোকা, আর পাঁচ জন বুদ্ধিমতী ছিল।
- ম্যাথিউ ২৫:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কারণ যারা বোকা ছিল, তারা নিজের নিজের প্রদীপ নিল, কিন্তু সঙ্গে তেল নিল না,
- ম্যাথিউ ২৫:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু যারা বুদ্ধিমতী তারা তাদের প্রদীপের সঙ্গে পাত্রে তেলও নিল।
- ম্যাথিউ ২৫:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর বড় আসতে দেরি হওয়ায় সবাই ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়ল।
- ম্যাথিউ ২৫:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে মাঝ রাতে এই আওয়াজ হল, দেখ, বর! তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে বের হও।
- ম্যাথিউ ২৫:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাতে সেই কুমারীরা সবাই উঠল এবং নিজের নিজের প্রদীপ সাজালো।
- ম্যাথিউ ২৫:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর বোকা কুমারীরা বুদ্ধিমতিদের বলল, তোমাদের তেল থেকে আমাদেরকে কিছু দাও, কারণ আমাদের প্রদীপ নিভে যাচ্ছে।
- ম্যাথিউ ২৫:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু বুদ্ধিমতীরা বলল, হয়তো তোমাদের ও আমাদের জন্য এই তেলে কুলাবে না, তোমরা বরং বিক্রেতাদের কাছে গিয়ে তোমাদের জন্য তেল কিনে নাও।
- ম্যাথিউ ২৫:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তারা তেল কিনতে যাচ্ছে, সেই দিন বর এলো এবং যারা তৈরী ছিল, তারা তাঁর সঙ্গে বিয়ে বাড়িতে প্রবেশ করল,
- ম্যাথিউ ২৫:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
শেষে অন্য সমস্ত কুমারীরাও এলো এবং বলতে লাগল, প্রভু, প্রভু, আমাদেরকে দরজা খুলে দিন।