মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ২৪:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে, সে উদ্ধার পাবে।

  2. ম্যাথিউ ২৪:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আবার সব জাতির কাছে সাক্ষ্য দাওয়ার জন্য রাজ্যের এই সুসমাচার সমস্ত জগতে প্রচার করা হবে, আর তখন শেষ দিন উপস্থিত হবে।

  3. ম্যাথিউ ২৪:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব যখন তোমরা দেখবে, ধ্বংসের যে ঘৃণার জিনিসের বিষয়ে দানিয়েল ভাববাদী বলেছেন, যা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে, যে ব্যক্তি এই বিষয়ে পড়ে সে বুঝুক,

  4. ম্যাথিউ ২৪:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যারা যিহূদিয়াতে থাকে, তারা পাহাড়ি অঞ্চলে পালিয়ে যাক,

  5. ম্যাথিউ ২৪:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে কেউ ছাদের উপরে থাকে, সে ঘর থেকে জিনিসপত্র নাওয়ার জন্য নীচে না নামুক,

  6. ম্যাথিউ ২৪:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যে কেউ ক্ষেতে থাকে, সে তার পোশাক নাওয়ার জন্য পেছনে ফিরে না যাক।

  7. ম্যাথিউ ২৪:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    হায়, সেই দিনের গর্ভবতী এবং যাদের কোলে দুধের বাচ্চা তাদের খুবই কষ্ট হবে!

  8. ম্যাথিউ ২৪:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর প্রার্থনা কর, যেন তোমাদের শীতকালে কিম্বা বিশ্রামবারে পালাতে না হয়।

  9. ম্যাথিউ ২৪:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ সেদিন এমন মহাসংকট উপস্থিত হবে, যা জগতের আরম্ভ থেকে এ পর্যন্ত কখনও হয়নি, আর কখনও হবেও না।

  10. ম্যাথিউ ২৪:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর সেই দিনের সংখ্যা যদি কমিয়ে দেওয়া না হত, তবে কোন মানুষই উদ্ধার পেত না, কিন্তু যারা মনোনীত তাদের জন্য সেই দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হবে।

  11. ম্যাথিউ ২৪:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যদি কেউ তোমাদের বলে, দেখ, সেই খ্রীষ্ট এখানে, কিম্বা ওখানে, তোমরা বিশ্বাস কর না।

  12. ম্যাথিউ ২৪:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ ভণ্ড খ্রীষ্টেরা ও ভণ্ড ভাববাদীরা উঠবে এবং এমন মহান মহান চিহ্ন ও আশ্চর্য্য আশ্চর্য্য কাজ দেখাবে যে, যদি হতে পারে, তবে মনোনীতদেরও ভোলাবে।

  13. ম্যাথিউ ২৪:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    দেখ, আমি আগেই তোমাদের বললাম।

  14. ম্যাথিউ ২৪:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব লোকে যদি তোমাদের বলে, দেখ, তিনি মরূপ্রান্তে, তোমরা বাইরে যেও না, দেখ, তিনি গোপন ঘরে, তোমরা বিশ্বাস করো না।

  15. ম্যাথিউ ২৪:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ বিদ্যুৎ যেমন পূর্ব দিক থেকে বের হয়ে পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমন ভাবেই মনুষ্যপুত্রের আগমনও হবে।

  16. ম্যাথিউ ২৪:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যেখান মৃতদেহ থাকে সেইখানে শকুন জড়ো হবে।

  17. ম্যাথিউ ২৪:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর সেই দিনের সংকটের পরেই সূর্য্য অন্ধকার হবে, চাঁদও জ্যোৎস্না দেবে না, আকাশ থেকে তারা খসে পড়বে ও আকাশমন্ডলের সমস্ত ক্ষমতা।

  18. ম্যাথিউ ২৪:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাবে, আর তখন পৃথিবীর সমস্ত জাতি বিলাপ করবে এবং মনুষ্যপুত্রকে আকাশে মেঘরথে পরাক্রম ও মহা প্রতাপে আসতে দেখবে।

  19. ম্যাথিউ ২৪:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তিনি মহা তূরীধ্বনির সঙ্গে তাঁর দূতদের পাঠাবেন, তাঁরা আকাশের এক সীমা থেকে আর এক সীমা পর্যন্ত, চারদিক থেকে তাঁর মনোনীতদের একত্রিত করবেন।

  20. ম্যাথিউ ২৪:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ডুমুরগাছের গল্প থেকে শিক্ষা নাও, যখন তার ডালে কচি পাতা বের হয়, তখন তোমরা জানতে পার, গ্রীষ্মকাল এসে গেছে,

  21. ম্যাথিউ ২৪:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তেমনি তোমরা ঐ সব ঘটনা দেখলেই জানবে, তিনিও আসছেন, এমনকি, দরজার কাছে উপস্থিত।

  22. ম্যাথিউ ২৪:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের সত্যি বলছি, এই যুগের লোকদের লোপ হবে না, যে পর্যন্ত না এ সমস্ত কিছু পূর্ণ হয়।

  23. ম্যাথিউ ২৪:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আকাশের ও পৃথিবীর লোপ হবে কিন্তু আমার বাক্যের লোপ কখনও হবে না।

  24. ম্যাথিউ ২৪:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু সেই দিনের ও সেই মুহূর্তের বিষয় কেউই জানে না, এমনকি স্বর্গ দূতেরাও জানে না, পুত্রও জানে না, শুধু পিতা জানেন।

  25. ম্যাথিউ ২৪:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যেমন নোহের দিনের হয়েছিল, মনুষ্যপুত্রের আগমনও তেমন হবে।