মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ২৩:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    “ব্যবস্থার শিক্ষকেরা ও ফরীশীরা মোশির আসনে বসেন।

  2. ম্যাথিউ ২৩:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব তাঁরা তোমাদের যা কিছু করতে বললেন, তা পালন করবে এবং তা মেনে চলবে, কিন্তু তাদের কাজের মতো কাজ করবে না, কারণ তারা যা বলে, তারা নিজেরা সেগুলো করে না।

  3. ম্যাথিউ ২৩:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা ভারী ও কঠিন বোঝা বেঁধে লোকদের কাঁধে চাপিয়ে দেয়, কিন্তু নিজেরা আঙ্গুল দিয়েও তা সরাতে চায় না।

  4. ম্যাথিউ ২৩:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা লোককে দেখানোর জন্যই তাদের সমস্ত কাজ করে, তারা নিজেদের জন্য শাস্ত্রের বাক্য লেখা বড় কবচ তৈরী করে এবং বস্ত্রের ঝালর বড় করে,

  5. ম্যাথিউ ২৩:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর ভোজে প্রধান স্থান, সমাজঘরে প্রধান প্রধান আসন তারা ভালবাসে,

  6. ম্যাথিউ ২৩:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    হাটে বাজারে শুভেচ্ছা জানায় এবং লোকের কাছে রব্বি (গুরু) বলে সম্মান সূচক অভিবাদন পেতে খুব ভালবাসে।”

  7. ম্যাথিউ ২৩:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তোমরা শিক্ষক বলে সম্ভাষিত হয়ো না, কারণ তোমাদের গুরু একজন এবং তোমরা সবাই তার ভাই।

  8. ম্যাথিউ ২৩:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর পৃথিবীতে কাউকেও পিতা বলে ডেকো না, কারণ তোমাদের পিতা একজন, যিনি স্বর্গে থাকেন।

  9. ম্যাথিউ ২৩:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা শিক্ষক বলে সম্ভাষিত হয়ো না, কারণ তোমাদের গুরু একজন, তিনি খ্রীষ্ট।

  10. ম্যাথিউ ২৩:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ, সে তোমাদের সেবক হবে।

  11. ম্যাথিউ ২৩:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যে কেউ, নিজেকে উঁচু করে, তাকে নীচু করা হবে, আর যে কেউ নিজেকে নীচু করে, তাকে উঁচু করা হবে।

  12. ম্যাথিউ ২৩:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু ব্যবস্থার শিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ তোমরা লোকেদের জন্য স্বর্গরাজ্যের দরজা বন্ধ করে থাক,

  13. ম্যাথিউ ২৩:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    নিজেরাও তাতে প্রবেশ কর না এবং যারা প্রবেশ করতে আসে, তাদের ও প্রবেশ করতে দাও না।

  14. ম্যাথিউ ২৩:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ধর্মশিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ এক জনকে ইহূদি ধর্মে ধর্মান্তরিত করার জন্য তোমরা সমুদ্রে ও বিভিন্ন জায়গায় গিয়ে থাক, আর যখন কেউ হয়, তখন তাকে তোমাদের থেকেও দ্বিগুন নরকের যোগ্য করে তোলো।

  15. ম্যাথিউ ২৩:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অন্ধ পথ পরিচালনাকারীরা, ধিক তোমাদের! তোমরা বলে থাক, কেউ মন্দিরের দিব্যি করে তা পালন না করলে তা কিছুই নয়, কিন্তু কেউ মন্দিরের সোনার দিব্যি করলে তাতে সে আবদ্ধ হল।

  16. ম্যাথিউ ২৩:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা মূর্খেরা ও অন্ধেরা, বল দেখি, কোনটি শ্রেষ্ঠ? সোনা, না সেই মন্দির, যা সেই সোনাকে পবিত্র করেছে?

  17. ম্যাথিউ ২৩:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আরও বলে থাক, কেউ যজ্ঞবেদির দিব্যি করলে তা কিছুই নয়, কিন্তু কেউ যদি তার উপরের উপহারের দিব্যি করে, তবে সে তার দিব্যিতে আবদ্ধ হল।

  18. ম্যাথিউ ২৩:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা অন্ধেরা, বল দেখি, কোনটি শ্রেষ্ঠ? উপহার না সেই যজ্ঞবেদি, যা উপহারকে পবিত্র করে?

  19. ম্যাথিউ ২৩:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে ব্যক্তি যজ্ঞবেদির দিব্যি করে, সে তো বেদির ও তার উপরের সবকিছুরই দিব্যি করে।

  20. ম্যাথিউ ২৩:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যে মন্দিরের দিব্যি করে, সে মন্দিরের, যিনি সেখানে বাস করেন, তাঁরও দিব্যি করে।

  21. ম্যাথিউ ২৩:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যে স্বর্গের দিব্যি করে, সে ঈশ্বরের সিংহাসনের এবং যিনি তাতে বসে আছেন, তাঁরও দিব্যি করে।

  22. ম্যাথিউ ২৩:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ধর্মশিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ তোমরা পুদিন না, মৌরি ও জিরার দশমাংশ দিয়ে থাক, আর ব্যবস্থার মধ্যে প্রধান বিষয়, ন্যায়বিচার, দয়া ও বিশ্বাস ত্যাগ করেছ, কিন্তু এ সব পালন করা এবং ঐ গুলিও ত্যাগ না করা, তোমাদের উচিত ছিল।

  23. ম্যাথিউ ২৩:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অন্ধ পথ পরিচালনাকারীরা, তোমরা মশা ছেঁকে ফেল, কিন্তু উট গিলে খাও।

  24. ম্যাথিউ ২৩:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ধর্মশিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ তোমরা পান করার পাত্র ও খাওয়ার পাত্রের বাইরে পরিষ্কার করে থাক, কিন্তু সেগুলির ভেতরে দৌরাত্ম্য ও অন্যায়ে ভরা।

  25. ম্যাথিউ ২৩:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অন্ধ ফরীশী, আগে পান পাত্রের ও খাওয়ার পাত্রের ভেতরেও পরিষ্কার কর, যেন তা বাইরেও পরিষ্কার হয়।