মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ২২:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ সেই দিন সদ্দূকীরা, যারা বলে মৃত্যু থেকে জীবিত হয় না, তারা তাঁর কাছে এলো।

  2. ম্যাথিউ ২২:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং তাঁকে জিজ্ঞাসা করল, “গুরু, মোশি বললেন, কেউ যদি সন্তান ছাড়া মারা যায়, তবে তার ভাই তার স্ত্রীকে বিয়ে করে তার ভাইয়ের জন্য বংশ রক্ষা করবে।

  3. ম্যাথিউ ২২:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ভাল, আমাদের মধ্যে কোনো একটি পরিবারে সাতটি ভাই ছিল, প্রথম জন বিয়ের পর মারা গেল এবং সন্তান না হওয়ায় তার ভাইয়ের জন্য নিজের স্ত্রীকে রেখে গেল।

  4. ম্যাথিউ ২২:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এইভাবেই দ্বিতীয় জন তৃতীয় জন করে সাত জনই তাকে বিয়ে করল।

  5. ম্যাথিউ ২২:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সবার শেষে সেই স্ত্রীও মরে গেল।

  6. ম্যাথিউ ২২:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব মৃত্যু থেকে জীবিত হওয়ার দিন ঐ সাত জনের মধ্যে সে কার স্ত্রী হবে? সবাই তো তাকে বিয়ে করেছিল।”

  7. ম্যাথিউ ২২:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু এর উত্তরে তাদের বললেন, “তোমরা ভুল বুঝছ, কারণ তোমরা না জান শাস্ত্র, না জান ঈশ্বরের ক্ষমতা,

  8. ম্যাথিউ ২২:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ মৃত্যু থেকে জীবিত হয়ে লোকে বিয়ে করে না এবং তাদের বিয়ের দেওয়াও হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতদের মতো থাকে।

  9. ম্যাথিউ ২২:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু মৃতদের মৃত্যু থেকে জীবিত হওয়ার বিষয়ে ঈশ্বর তোমাদের যা বলেছেন, তা কি তোমরা শাস্ত্রে পড়নি?”

  10. ম্যাথিউ ২২:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি বলেন, “আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, ও যাকোবের ঈশ্বর,” (এই লোকগুলি মৃত্যুর অনেক পরে ঈশ্বর এই কথা গুলি বলেছেন) ঈশ্বর মৃতদের নন, কিন্তু জীবিতদের।

  11. ম্যাথিউ ২২:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই কথা শুনে লোকেরা তাঁর শিক্ষাতে অবাক হয়ে গেল।

  12. ম্যাথিউ ২২:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ ফরীশীরা যখন শুনতে পেল, তিনি সদ্দূকীদের নিরুত্তর করেছেন, তখন তারা একসঙ্গে এসে জুটল।

  13. ম্যাথিউ ২২:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তাদের মধ্যে এক ব্যক্তি, একজন ব্যবস্থার গুরু, পরীক্ষা করার জন্য তাঁকে জিজ্ঞাসা করল,

  14. ম্যাথিউ ২২:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    “গুরু, ব্যবস্থার মধ্যে কোন আদেশটি মহান?”

  15. ম্যাথিউ ২২:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাকে বললেন, “তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালবাসবে,”

  16. ম্যাথিউ ২২:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এটা মহান ও প্রথম আদেশ।

  17. ম্যাথিউ ২২:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর দ্বিতীয় আদেশটি হলো, “তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে।”

  18. ম্যাথিউ ২২:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই দুটি আদেশেই সমস্ত ব্যবস্থা এবং ভাববাদীদের বই নির্ভর করে।

  19. ম্যাথিউ ২২:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ আর ফরীশীরা একত্র হলে যীশু তাদের জিজ্ঞাসা করলেন,

  20. ম্যাথিউ ২২:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    “খ্রীষ্টের বিষয়ে তোমাদের কি মনে হয়, তিনি কার সন্তান?” তারা বলল, “দায়ূদের।”

  21. ম্যাথিউ ২২:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাদের বললেন, “তবে দায়ূদ কিভাবে আত্মার আবেশে তাঁকে প্রভু বলেন?” তিনি বলেন,

  22. ম্যাথিউ ২২:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    “প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডান পাশে বস, যতক্ষণ না আমি তোমার শত্রুদেরকে তোমার পা রাখার জায়গায় পরিণত করি।”

  23. ম্যাথিউ ২২:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব দায়ূদ যখন তাঁকে প্রভু বলেন, তখন তিনি কিভাবে তাঁর সন্তান?

  24. ম্যাথিউ ২২:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন কেউ তাঁকে কোন উত্তর দিতে পারল না, আর সেই দিন থেকে তাঁকে কোন কথা জিজ্ঞাসা করতে কারও সাহস হল না।

  25. ম্যাথিউ ২৩:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তখন যীশু লোকদের ও তাঁর শিষ্যদের বললেন,