মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ২৩:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ব্যবস্থার শিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ তোমরা চুনকাম করা কবরের মতো, যা বাইরে দেখতে খুবই সুন্দর, কিন্তু ভেতরে মরা মানুষের হাড় ও সব রকমের অশুচিতায় ভরা।

  2. ম্যাথিউ ২৩:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    একইভাবে তোমরাও বাইরে লোকদের কাছে নিজেদের ধার্মিক বলে দেখিয়ে থাক, কিন্তু ভিতরে তোমরা ভণ্ড ও পাপে পরিপূর্ণ।

  3. ম্যাথিউ ২৩:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ব্যবস্থার শিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ তোমরা ভাববাদীদের কবর গেঁথে থাক এবং ধার্ম্মিকদের সমাধি স্তম্ভ সাজিয়ে থাক, আর তোমরা বল,

  4. ম্যাথিউ ২৩:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দিনের থাকতাম, তবে আমরা ভাববাদীদের রক্তপাতে তাঁদের সহভাগী হতাম না।

  5. ম্যাথিউ ২৩:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব, তোমরা নিজেদের বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছ যে, যারা ভাববাদীদের বধ করেছিল, তোমরা তাদেরই সন্তান।

  6. ম্যাথিউ ২৩:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরাও তোমাদের পূর্বপুরুষদের পাপের পরিমাণ পূর্ণ করছ।

  7. ম্যাথিউ ২৩:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    হে সাপের দল, কালসাপের বংশেরা, তোমরা কেমন করে বিচারে নরকদন্ড এড়াবে?

  8. ম্যাথিউ ২৩:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব, দেখ, আমি তোমাদের কাছে ভাববাদী, জ্ঞানবান ও ব্যবস্থার শিক্ষকদের পাঠাব, তাঁদের মধ্যে কয়েকজনকে তোমরা বধ করবে ও ক্রুশে দেবে, কয়েকজনকে তোমাদের সমাজঘরে চাবুক মারবে এবং এক শহর থেকে আর এক শহরে তাড়া করবে,

  9. ম্যাথিউ ২৩:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যেন পৃথিবীতে যত ধার্মিক লোকের রক্তপাত হয়ে আসছে, সে সমস্তর দন্ড তোমাদের উপরে আসে, সেই ধার্মিক হেবলের রক্তপাত থেকে, বরখিয়ের ছেলে যে সখরিয়কে তোমরা ঈশ্বরের মন্দিরের ও যজ্ঞবেদির মাঝখানে বধ করেছিলে, তাঁর রক্তপাত পর্যন্ত।

  10. ম্যাথিউ ২৩:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের সত্যি বলছি, এই যুগের লোকদের উপরে এসমস্ত দন্ড আসবে।

  11. ম্যাথিউ ২৩:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যিরূশালেম, যিরূশালেম, তুমি ভাববাদীদেরকে বধ করেছ ও তোমার কাছে যাদের পাঠানো হয়, তাদের তোমরা পাথর মেরে থাক! মুরগি যেমন তার বাচ্চাদের ডানার নীচে একত্র করে, তেমন আমিও কত বার তোমার সন্তানদের একত্র করতে ইচ্ছা করেছি, কিন্তু তোমরা রাজি হলে না।

  12. ম্যাথিউ ২৩:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    দেখ, তোমাদের বাড়ি, তোমাদের জন্য খালি হয়ে পড়ে থাকবে।

  13. ম্যাথিউ ২৩:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ আমি তোমাদের বলছি, তোমরা এখন থেকে আমাকে আর দেখতে পাবে না, যত দিন পর্যন্ত তোমরা না বলবে, “ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন।”

  14. ম্যাথিউ ২৪:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে যীশু ঈশ্বরের গৃহ থেকে বের হয়ে নিজের রাস্তায় চলেছেন, এমন দিনের তাঁর শিষ্যেরা তাঁকে মন্দিরের গাঁথনিগুলি দেখানোর জন্য কাছে গেলেন।

  15. ম্যাথিউ ২৪:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তিনি তাঁদের বললেন, “তোমরা কি এই সব দেখছ না? আমি তোমাদের সত্যি বলছি, এই মন্দিরের একটা পাথর অন্য পাথরের উপরে থাকবে না, সব কিছুই ধ্বংস হবে।”

  16. ম্যাথিউ ২৪:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি জৈতুন পর্বতের উপরে বসলে শিষ্যেরা গোপনে তাঁর কাছে এসে বললেন, “আমাদেরকে বলুন দেখি, এই সব ঘটনা কখন ঘটবে? আর আপনার আবার ফিরে আসার এবং যুগ শেষ হওয়ার চিহ্ন কি?”

  17. ম্যাথিউ ২৪:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু এর উত্তরে তাঁদের বললেন, “সাবধান হও, কেউ যেন তোমাদের না ঠকায়।”

  18. ম্যাথিউ ২৪:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ অনেকেই আমার নাম ধরে আসবে, বলবে, আমিই সেই খ্রীষ্ট, আর অনেক লোককে ঠকাবে।

  19. ম্যাথিউ ২৪:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তোমরা যুদ্ধের কথাও যুদ্ধের গুজব শুনবে, দেখো, অস্থির হয়ো না, কারণ এসব অবশ্যই ঘটবে, কিন্তু তখনও এর শেষ নয়।

  20. ম্যাথিউ ২৪:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ এক জাতি অন্য জাতির বিরুদ্ধে ও এক রাজ্যে অন্য রাজ্যের বিরুদ্ধে উঠবে। জায়গায় জায়গায় ভূমিকম্প ও দূর্ভিক্ষ হবে।

  21. ম্যাথিউ ২৪:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু এই সবই যন্ত্রণা আরম্ভ মাত্র।

  22. ম্যাথিউ ২৪:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই দিনের লোকেরা কষ্ট দেবার জন্য তোমাদের সমর্পণ করবে, ও তোমাদের বধ করবে, আর আমার নামের জন্য সমস্ত জাতি তোমাদের ঘৃণা করবে।

  23. ম্যাথিউ ২৪:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর সেই দিন অনেকে বিশ্বাস ছেড়ে চলে যাবে, একজন অন্য জনকে শত্রুর হাতে সমর্পণ করবে, একে অন্যকে ঘৃণা করবে।

  24. ম্যাথিউ ২৪:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর অনেক ভণ্ড ভাববাদী আসবে এবং অনেককে ভোলাবে।

  25. ম্যাথিউ ২৪:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর অধর্ম্ম বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হয়ে যাবে।