মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ২১:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর এই পাথরের উপরে যে পড়বে, সে ভগ্ন হবে, কিন্তু এই পাথর যার উপরে পড়বে, তাকে চূরমার করে ফেলবে।

  2. ম্যাথিউ ২১:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাঁর এই সব গল্প শুনে প্রধান যাজকেরা ও ফরীশীরা বুঝল যে, তিনি তাদেরই বিষয় বলছেন।

  3. ম্যাথিউ ২১:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তারা যীশুকে ধরতে চেয়েছিল, কিন্তু তারা জনগণকে ভয় পেলো, কারণ লোকে তাঁকে ভাববাদী বলে মানত।

  4. ম্যাথিউ ২২:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু আবার গল্পের মাধ্যমে কথা বললেন, তিনি তাদের বললেন,

  5. ম্যাথিউ ২২:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    স্বর্গরাজ্য এমন একজন রাজার মতো, যিনি তাঁর ছেলের বিয়ের ভোজ আয়োজন করলেন।

  6. ম্যাথিউ ২২:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই ভোজে নিমন্ত্রিত লোকদের ডাকার জন্য তিনি তাঁর দাসদের পাঠালেন, কিন্তু লোকেরা আসতে চাইল না।

  7. ম্যাথিউ ২২:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাতে তিনি আবার অন্য দাসদের পাঠালেন, বললেন, “নিমন্ত্রিত লোকদেরকে বল, দেখ, আমার ভোজ প্রস্তুত করেছি, আমার অনেক বলদ ও হৃষ্টপুষ্ট পশু সব মারা হয়েছে, সব কিছুই প্রস্তুত, তোমরা বিয়ের ভোজে এসো।”

  8. ম্যাথিউ ২২:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তারা অবহেলা করে কেউ তার ক্ষেতে, কেউ বা তার নিজের কাজে চলে গেল।

  9. ম্যাথিউ ২২:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অবশিষ্ট সবাই তাঁর দাসদের ধরে অপমান করল ও বধ করল।

  10. ম্যাথিউ ২২:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাতে রাজা প্রচন্ড রেগে গেলেন এবং সৈন্যসামন্ত পাঠিয়ে সেই হত্যাকারীদের ধ্বংস করলেন ও তাদের শহর পুড়িয়ে দিলেন।

  11. ম্যাথিউ ২২:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি তাঁর দাসদের বললেন, “বিয়ের ভোজ তো প্রস্তুত, কিন্তু ঐ নিমন্ত্রিত লোকেরা এর যোগ্য ছিল না,

  12. ম্যাথিউ ২২:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়ে যত লোকের দেখা পাও, সবাইকে বিয়ের ভোজে ডেকে আন।”

  13. ম্যাথিউ ২২:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাতে ঐ দাসেরা রাজপথে গিয়ে ভাল মন্দ যত লোকের দেখা পেল, সবাইকেই সংগ্রহ করে আনল, তাতে বিয়ে বাড়ি অতিথিতে পরিপূর্ণ হল।

  14. ম্যাথিউ ২২:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে রাজা অতিথিদের দেখার জন্যে ভিতরে এসে এমন এক ব্যক্তিকে দেখতে পেলেন, যার গায়ে বিয়ে বাড়ির পোশাক ছিল না,

  15. ম্যাথিউ ২২:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাকে বললেন, “হে বন্ধু, তুমি কেমন করে বিয়ে বাড়ির পোশাক ছাড়া এখানে প্রবেশ করলে?” সে উত্তর দিতে পারল না।

  16. ম্যাথিউ ২২:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন রাজা তাঁর চাকরদের বললেন, “ওর হাত পা বেঁধে ওকে বাইরে অন্ধকারে ফেলে দাও, সেখানে লোকেরা কাঁদবে ও দাঁতে দাঁত ঘষবে।

  17. ম্যাথিউ ২২:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যদিও অনেককেই ডাকা হয়েছে, কিন্তু অল্পই মনোনীত।”

  18. ম্যাথিউ ২২:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তখন ফরীশীরা গিয়ে পরিকল্পনা করল, কিভাবে তাঁকে কথার ফাঁদে ফেলা যায়।

  19. ম্যাথিউ ২২:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তারা হেরোদীয়দের সঙ্গে তাদের শিষ্যদের দিয়ে তাঁকে বলে পাঠাল, “গুরু, আমরা জানি, আপনি সত্যবাদী এবং সঠিক ভাবে ঈশ্বরের পথের বিষয় শিক্ষা দিচ্ছেন এবং আপনি কাউকে ভয় পাননা, কারণ আপনি লোকেরা কে কি বলল সে কথায় বিচার করবেন না।

  20. ম্যাথিউ ২২:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ভাল, আমাদের বলুন, আপনার মত কি? কৈসরকে কর দেওয়া উচিত কি না?”

  21. ম্যাথিউ ২২:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু যীশু তাদের ফাঁদ বুঝতে পেরে বললেন, “ভণ্ডরা, আমার পরীক্ষা কেন করছ?

  22. ম্যাথিউ ২২:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই করের পয়সা আমাকে দেখাও।” তখন তারা তাঁর কাছে একটি দিন দিনার আনল।

  23. ম্যাথিউ ২২:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাদের বললেন, “এই মূর্ত্তি ও এই নাম কার?” তারা বলল, “কৈসরের।”

  24. ম্যাথিউ ২২:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন তিনি তাদের বললেন, “তবে কৈসরের যা কিছু, তা কৈসরকে দাও, আর ঈশ্বরের যা কিছু, তা ঈশ্বরকে দাও।”

  25. ম্যাথিউ ২২:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই কথা শুনে তারা আশ্চর্য্য হল এবং তাঁর কাছ থেকে চলে গেল।