circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- ম্যাথিউ ২০:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
যেমন মনুষ্যপুত্র সেবা পেতে আসেননি, কিন্তু সেবা করতে এসেছে এবং মানুষের জন্য নিজের জীবন মুক্তির মূল্য হিসাবে দিতে এসেছেন।
- ম্যাথিউ ২০:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে যিরীহো থেকে যীশু এবং তাঁর শিষ্যদের বের হওয়ার দিনের অনেক লোক তাঁকে অনুসরণ করল।
- ম্যাথিউ ২০:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর দেখ, দুই জন অন্ধ পথের পাশে বসেছিল, সেই পথ দিয়ে যীশু যাচ্ছেন শুনে তারা চিত্কার করে বলল, “প্রভু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।”
- ম্যাথিউ ২০:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাতে লোকেরা চুপ চুপ বলে তাদের ধমক দিল, কিন্তু তারা আরও জোরে চিত্কার করে বলল, “প্রভু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।”
- ম্যাথিউ ২০:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন যীশু থেমে, তাদের ডাকলেন, “আর বললেন, তোমরা কি চাও? আমি তোমাদের জন্য কি করব?”
- ম্যাথিউ ২০:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তারা তাঁকে বলল, “প্রভু, আমাদের চোখ যেন ঠিক হয়ে যায়।”
- ম্যাথিউ ২০:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তখন যীশুর করুণা হল এবং তিনি তাদের চোখ স্পর্শ করলেন, আর তখনই তারা দেখতে পেল ও তাঁর পেছন পেছন চলল।
- ম্যাথিউ ২১:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে যখন তাঁরা যিরূশালেমের কাছে জৈতুন পাহাড়ে, বৈৎফগী গ্রামে এলেন, তখন যীশু দুই জন শিষ্যকে পাঠিয়ে দিলেন,
- ম্যাথিউ ২১:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাঁদের বললেন, “তোমরা সামনের ঐ গ্রামে যাও, আর সেখানে গিয়ে দেখতে পাবে, একটি গর্দ্দভী বাঁধা আছে, আর তার সঙ্গে একটি বাচ্চা তাদের খুলে আমার কাছে আন।
- ম্যাথিউ ২১:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর যদি কেউ, তোমাদের কিছু বলে, তবে বলবে, এদেরকে প্রভুর প্রয়োজন আছে, তাতে সে তখনই তাদের পাঠিয়ে দেবে।”
- ম্যাথিউ ২১:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এমনটি হল যেন এর দ্বারা ভাববাদীর ভাববাণী পূর্ণ হয়,
- ম্যাথিউ ২১:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
“তোমরা সিয়োন-কন্যাকে বল, দেখ, তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি নম্র, ও গর্দ্দভ-শাবকের উপরে বসে আসছেন।”
- ম্যাথিউ ২১:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে ঐ শিষ্যেরা গিয়ে যীশুর আদেশ অনুযায়ী কাজ করলেন,
- ম্যাথিউ ২১:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
গর্দ্দভীকে ও শাবকটিকে আনলেন এবং তাদের উপরে নিজেদের বস্ত্র পেতে দিলেন, আর তিনি তাদের উপরে বসলেন।
- ম্যাথিউ ২১:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর ভিড়ের মধ্য অধিকাংশ লোক নিজের নিজের কাপড় রাস্তায় পেতে দিল এবং অন্য অন্য লোকেরা গাছের ডাল কেটে রাস্তায় ছড়িয়ে দিল।
- ম্যাথিউ ২১:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর যে সমস্ত লোক তাঁর আগে ও পিছনে যাচ্ছিল, তারা চিত্কার করে বলতে লাগল, হোশান্না দায়ূদ-সন্তান, ধন্য, যিনি প্রভুর নামে আসছেন, স্বর্গেও হোশান্না।
- ম্যাথিউ ২১:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তিনি যিরূশালেমে প্রবেশ করলে সারা শহরে কোলাহল সৃষ্টি হয়ে গেল সবাই বলল, “উনি কে?”
- ম্যাথিউ ২১:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তাতে লোকেরা বলল, “উনি সেই ভাববাদী, গালীলের নাসরতীয় যীশু।”
- ম্যাথিউ ২১:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে যীশু ঈশ্বরের উপাসনা গৃহে প্রবেশ করলেন এবং যত লোক মন্দিরে কেনা বেচা করছিল, সেই সবাইকে বের করে দিলেন এবং যারা টাকা বদল করার জন্য টেবিল সাজিয়ে বসেছিল ও যারা পায়রা বিক্রি করছিল, তাদের সব কিছু উল্টিয়ে ফেললেন,
- ম্যাথিউ ২১:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর তাদের বললেন, “লেখা আছে, আমার ঘরকে প্রার্থনার ঘর বলা হবে,” কিন্তু তোমরা এটাকে “ডাকাতদের গুহায় পরিণত করেছো।”
- ম্যাথিউ ২১:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
পরে অন্ধেরা ও খোঁড়ারা মন্দিরে তাঁর কাছে এলো, আর তিনি তাদের সুস্থ করলেন।
- ম্যাথিউ ২১:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
কিন্তু প্রধান যাজকগণ ও ব্যবস্থার শিক্ষকেরা তাঁর সমস্ত আশ্চর্য্য কাজ দেখে এবং যে ছেলেমেয়েরা হোশান্না দায়ূদ-সন্তান, বলে মন্দিরে চিত্কার করছিল তাদের দেখে রেগে গেল,
- ম্যাথিউ ২১:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
এবং তাঁকে বলল, “শুনছ, এরা কি বলছে?” যীশু তাদের বললেন, “হ্যাঁ, তোমরা কি কখনও পড়নি যে, তুমি ছোট শিশু ও দুধ খাওয়া বাচ্চার মুখ থেকে প্রশংসার ব্যবস্থা করেছ?”
- ম্যাথিউ ২১:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে তিনি তাদের ছেড়ে শহরের বাইরে বৈথনিয়ায় গেলেন, আর সেই জায়গায় রাতে থাকলেন।
- ম্যাথিউ ২১:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ সকালে শহরে ফিরে আসার দিন তাঁর খিদে পেল।