মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ম্যাথিউ ১৯:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাদের বললেন, “তোমাদের হৃদয় কঠিন বলে মোশি তোমাদের নিজের নিজের স্ত্রীকে ত্যাগ করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু একদম প্রথম থেকে এমন ছিল না।”

  2. ম্যাথিউ ১৯:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর আমি তোমাদের বলছি, যে কেউ ব্যভিচার ছাড়া অন্য কারণে নিজের স্ত্রীকে পরিত্যাগ করে এবং অন্য কাউকে বিয়ে করে, সে ব্যভিচার করে এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করে, সেও ব্যভিচার করে।

  3. ম্যাথিউ ১৯:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    শিষ্যেরা তাঁকে বললেন, স্বামী স্ত্রীর সম্বন্ধ যদি এই রকম হয়, তবে তো বিয়ে না করাই ভাল।

  4. ম্যাথিউ ১৯:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাঁদের বললেন, সবাই এই কথা মানতে পারে না, কিন্তু যাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, তারাই এমন পারে।

  5. ম্যাথিউ ১৯:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর এমন নপুংসক আছে, যারা মায়ের গর্ভেই তেমন হয়েই জন্ম নিয়েছে, আর এমন নপুংসক আছে, যাদেরকে মানুষে নপুংসক করেছে, আর এমন নপুংসক আছে, যারা স্বর্গরাজ্যের জন্য নিজেদেরকে নপুংসক করেছে। যে এই শিক্ষা গ্রহণ করতে পারে, সে গ্রহণ করুক।

  6. ম্যাথিউ ১৯:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তখন কতগুলি শিশুকে তাঁর কাছে আনা হল, যেন তিনি তাদের উপরে তাঁর হাত রাখেন ও প্রার্থনা করেন, তাতে শিষ্যেরা তাদের ধমক দিতে লাগলেন।

  7. ম্যাথিউ ১৯:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু যীশু বললেন, “শিশুদের আমার কাছে আসতে দাও, বারণ করো না, কারণ স্বর্গরাজ্য এই রকম লোকেদেরই।”

  8. ম্যাথিউ ১৯:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পরে তিনি তাদের উপরে হাত রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন।

  9. ম্যাথিউ ১৯:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ দেখো, এক ব্যক্তি এসে তাঁকে বলল, “হে গুরু, অনন্ত জীবন পাওয়ার জন্য আমি কি ধরনের ভাল কাজ করব?”

  10. ম্যাথিউ ১৯:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাকে বললেন, “আমাকে কি ভালো তার বিষয়ে কেন জিজ্ঞাসা করছ? সৎ মাত্র একজনই আছেন।” কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করতে চাও, তবে সমস্ত আদেশ পালন কর।

  11. ম্যাথিউ ১৯:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সে বলল, “কোন কোন আজ্ঞা?” যীশু বললেন, “এগুলি, মানুষ হত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না,

  12. ম্যাথিউ ১৯:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    বাবা ও মাকে সম্মান কর এবং তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসো।”

  13. ম্যাথিউ ১৯:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই যুবক তাঁকে বলল, “আমি এই সব পালন করেছি, এখন আমার আর কি ত্রুটি আছে?”

  14. ম্যাথিউ ১৯:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাকে বললেন, “যদি তুমি সিদ্ধ হতে চাও, তবে চলে যাও, আর তোমার যা আছে, বিক্রি কর এবং গরিবদের দান কর, তাতে স্বর্গে ধন পাবে, আর এস, আমাকে অনুসরণ কর।”

  15. ম্যাথিউ ১৯:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু এই কথা শুনে সেই যুবক দুঃখিত হয়ে চলে গেল, কারণ তার অনেক সম্পত্তি ছিল।

  16. ম্যাথিউ ১৯:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যীশু তাঁর শিষ্যদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, ধনীদের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা খুবই কঠিন।”

  17. ম্যাথিউ ১৯:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আবার তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্যে একজন ধনীর প্রবেশ করার থেকে বরং ছুঁচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ।

  18. ম্যাথিউ ১৯:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই কথা শুনে শিষ্যেরা খুবই আশ্চর্য্য হলেন, বললেন, “তবে কে পাপের পরিত্রান পেতে পারে?”

  19. ম্যাথিউ ১৯:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাঁদের দিকে তাকিয়ে বললেন, “যা মানুষের কাছে অসম্ভব, কিন্তু ঈশ্বরের কাছে সবই সম্ভব।”

  20. ম্যাথিউ ১৯:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন পিতর এর উত্তরে তাঁকে বললেন, “দেখুন, আমরা সব কিছুই ত্যাগ করে আপনার অনুসরণকারী হয়েছি, আমরা তবে কি পাব?”

  21. ম্যাথিউ ১৯:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যতজন আমার অনুসরণকারী হয়েছ, আবার যখন সব কিছু নতুন করে সৃষ্টি হবে, যখন মনুষ্যপুত্র তাঁর মহিমার সিংহাসনে বসবেন, তখন তোমরাও বারোটা সিংহাসনে বসে ইস্রায়েলের বারো বংশের বিচার করবে।”

  22. ম্যাথিউ ১৯:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর যে কোন ব্যক্তি আমার নামের জন্য বাড়ি, কি ভাই, কি বোন, কি বাবা, কি মা, কি সন্তান, কি জমি ত্যাগ করেছে, সে তার একশোগুন পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে।

  23. ম্যাথিউ ১৯:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু অনেকে এমন লোক যারা প্রথম, তারা শেষে পড়বে এবং যারা শেষের, এমন অনেক লোক তারা প্রথম হবে।

  24. ম্যাথিউ ২০:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ স্বর্গরাজ্য এমন একজন জমির মালিকের মতো, যিনি সকালে তাঁর আঙুরের ক্ষেতে মজুর নিযুক্ত করার জন্য বাইরে গেলেন।

  25. ম্যাথিউ ২০:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি মজুরদের দিনের এক দিনের মজুরির সমান বেতন দেবেন বলে স্থির করে তাদের তাঁর আঙ্গুর ক্ষেতে কাজ করার জন্য পাঠালেন।