circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- ম্যাথিউ ১৮:১৮আনু. ৩২ খ্রিস্টাব্দ
আমি তোমাদেরকে সত্য বলছি, তোমরা পৃথিবীতে যা কিছু বাঁধবে, তা স্বর্গে বাঁধা হবে এবং পৃথিবীতে যা কিছু খুলবে তা স্বর্গে খোলা হবে।
- ম্যাথিউ ১৮:১৯আনু. ৩২ খ্রিস্টাব্দ
আমি তোমাদের কে সত্য বলছি, পৃথিবীতে তোমাদের মধ্যে দুই জন যদি একমত হয়ে কোন বিষয় নিয়ে প্রার্থনা কর, তবে আমার স্বর্গের পিতা তোমাদের জন্য তা পূরণ করবেন।
- ম্যাথিউ ১৮:২০আনু. ৩২ খ্রিস্টাব্দ
কারণ যেখানে দুই কি তিনজন আমার নামে একত্র হয়, সেইখানে আমি তাদের মধ্যে আছি।
- ম্যাথিউ ১৮:২১আনু. ৩২ খ্রিস্টাব্দ
¶ তখন পিতর তাঁর কাছে এসে বললেন, “প্রভু, আমার ভাই আমার কাছে কত বার অপরাধ করলে আমি তাকে ক্ষমা করব? সাতবার পর্যন্ত কি?”
- ম্যাথিউ ১৮:২২আনু. ৩২ খ্রিস্টাব্দ
যীশু তাঁকে বললেন, “তোমাকে বলছি, সাতবার পর্যন্ত না, কিন্তু সত্তর গুণ সাতবার পর্যন্ত।”
- ম্যাথিউ ১৮:২৩আনু. ৩২ খ্রিস্টাব্দ
এজন্য স্বর্গরাজ্য এমন একজন রাজার সমান, যিনি তাঁর দাসদের কাছে হিসাব নিতে চাইলেন।
- ম্যাথিউ ১৮:২৪আনু. ৩২ খ্রিস্টাব্দ
তিনি হিসাব আরম্ভ করলে তখন এক জনকে তাঁর কাছে নিয়ে আসা হল, যে তাঁর কাছে দশ হাজার তালন্ত (এক তালন্ত সমান পনেরো বত্সরের পারিশ্রমিকের সমানের থেকেও বেশী টাকা) ঋণ নিয়েছিল।
- ম্যাথিউ ১৮:২৫আনু. ৩২ খ্রিস্টাব্দ
কিন্তু তার শোধ করার সামর্থ না থাকায় তার প্রভু তাকে ও তার স্ত্রী, সন্তানদের এবং সব কিছু বিক্রি করে আদায় করতে আদেশ দিলেন।
- ম্যাথিউ ১৮:২৬আনু. ৩২ খ্রিস্টাব্দ
তাতে সেই দাস তাঁর পায়ে পড়ে প্রণাম করে বলল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য্য ধরুন, আমি আপনার সব কিছু শোধ করব।
- ম্যাথিউ ১৮:২৭আনু. ৩২ খ্রিস্টাব্দ
তখন সেই দাসকে দেখে তার রাজার করুণা হল ও তাকে মুক্ত করলেন এবং তার ঋণ ক্ষমা করলেন।
- ম্যাথিউ ১৮:২৮আনু. ৩২ খ্রিস্টাব্দ
কিন্তু সেই দাস বাইরে গিয়ে তার সহদাসদের মধ্য এক জনকে দেখতে পেল, যে তার একশ সিকি ধার নিয়েছিল, সে তার গলাটিপে ধরে বলল, “তুই যা ধার নিয়েছিস, তা শোধ কর।”
- ম্যাথিউ ১৮:২৯আনু. ৩২ খ্রিস্টাব্দ
তখন তার দাস তার পায়ে পড়ে অনুরোধের সঙ্গে বলল, আমার প্রতি ধৈর্য্য ধর, আমি তোমার ঋণ শোধ করব।
- ম্যাথিউ ১৮:৩০আনু. ৩২ খ্রিস্টাব্দ
তবুও সে রাজি হল না, কিন্তু গিয়ে তাকে জেলখানায় বন্দী করে রাখল, যতক্ষণ না সে ঋণ শোধ করে।
- ম্যাথিউ ১৮:৩১আনু. ৩২ খ্রিস্টাব্দ
এই ব্যাপার দেখে তার অন্য দাসেরা খুবই দুঃখিত হল, আর তাদের রাজার কাছে গিয়ে সমস্ত বিষয়ে জানিয়ে দিল।
- ম্যাথিউ ১৮:৩২আনু. ৩২ খ্রিস্টাব্দ
তখন তার রাজা তাকে কাছে ডেকে বললেন, “দুষ্ট দাস! তুমি আমার কাছে অনুরোধ করেছিলে বলে আমি তোমার ঐ সমস্ত ঋণ ক্ষমা করেছিলাম,
- ম্যাথিউ ১৮:৩৩আনু. ৩২ খ্রিস্টাব্দ
আমি যেমন তোমার প্রতি দয়া করেছিলাম, তেমনি তোমার দাসদের প্রতি দয়া করা কি তোমারও উচিত ছিল না?”
- ম্যাথিউ ১৮:৩৪আনু. ৩২ খ্রিস্টাব্দ
আর তার রাজা রেগে গিয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য জেলখানার রক্ষীদের কাছে তাকে সমর্পণ করলেন, যতক্ষণ না সে সমস্ত ঋণ শোধ করে।
- ম্যাথিউ ১৮:৩৫আনু. ৩২ খ্রিস্টাব্দ
আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এমন করবেন, যদি তোমরা সবাই হৃদয় থেকে নিজের নিজের ভাইকে ক্ষমা না কর।
- ম্যাথিউ ১৯:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ এই সব কথা সমাপ্ত করার পর যীশু গালীল থেকে চলে গেলেন, পরে যর্দ্দন নদীর অন্য পারে যিহূদিয়ার অঞ্চলে উপস্থিত হলেন,
- ম্যাথিউ ১৯:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর অনেক লোক তাঁকে অনুসরণ করতে লাগলো এবং তিনি সেখানে লোকদেরকে সুস্থ করলেন।
- ম্যাথিউ ১৯:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর ফরীশীরা তাঁর কাছে এসে পরীক্ষা করার জন্য তাঁকে জিজ্ঞাসা করল যে, “কোনো কারণে নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়া কি উচিত?”
- ম্যাথিউ ১৯:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তিনি বললেন, “তোমরা কি পড়নি যে, সৃষ্টিকর্ত্তা প্রথমে পুরুষ ও স্ত্রী করে তাদের সৃষ্টি করেছিলেন,”
- ম্যাথিউ ১৯:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
আর বলেছিলেন, “এই জন্য মানুষ তার বাবা ও মাকে ত্যাগ করে নিজের স্ত্রীতে আসক্ত হবে এবং তারা দুই জন এক দেহ হবে?”
- ম্যাথিউ ১৯:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
সুতরাং তারা আর দুই নয়, কিন্তু এক দেহ। অতএব ঈশ্বর যাদেরকে এক করেছেন, মানুষ যেন তাদের আলাদা না করে।
- ম্যাথিউ ১৯:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
তারা তাঁকে বলল, “তবে মোশি কেন ত্যাগপত্র দিয়ে ত্যাগ করার আদেশ দিয়েছেন?”